শিলিগুড়ি : মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে গেলেন শুভেন্দু অধিকারী। বাগডোগরায় নেমে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, এ বার ঋণ শোধের পালা। তিনি জানান, ২০০৯ সাল থেকে বিজেপির পাশে উত্তরবঙ্গ। সরকারে আসার পর বিজেপির দেওয়া সব নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করা হবে। এবার থেকে প্রতিমাসে উত্তরবঙ্গে পৌঁছে যাবে রাজ্য মন্ত্রিসভা। এদিন উত্তরবঙ্গবাসীকে অভিনন্দন জানান […]
Category Archives: রাজ্য
কলকাতা : কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি হলেও অস্বস্তি চরমে! রোদের তেজ ও আর্দ্রতার অস্বস্তিতে দুর্বিষহ অবস্থা। আপাতত বৃষ্টি নিয়ে কোনও সুখবর নেই। আন্দামানে যে জলীয় বাষ্প বর্ষার সহায়ক হয়েছে, সেই জলীয় বাষ্পই এখন অস্বস্তি কয়েক গুণ বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গে। তাপমাত্রা এখনও তেমন বেশি নয়। বেশির ভাগ জায়গায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। তবে আর্দ্রতার […]
ফলতা : ফলতা পুনর্নির্বাচনে বড় চমক। মঙ্গলবার শেষ হচ্ছে ভোটপ্রচার। তার কয়েক ঘণ্টা আগে ভোটের ময়দান ছাড়লেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। সাংবাদিক বৈঠক করে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে ভোটের ময়দান ছাড়লেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। মঙ্গলবার ভোটপ্রচারের শেষ দিনে জাহাঙ্গীরের ঘোষণা, ‘‘আমি এই ভোটে লড়ছি […]
ফলতা : আগামী ২১ মে ফলতায় পুনর্নির্বাচন। তার আগে মঙ্গলবার ফের ফলতায় পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দলীয় প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে ফলতায় রোড শো করেন তিনি। তার আগে সেখানে এক শিবমন্দিরে গিয়ে পুজোও দেন মুখ্যমন্ত্রী। তার পর ফলতার বঙ্গনগর ২ পঞ্চায়েতের হাসিমনগর সংলগ্ন কালীতলা মাঠ থেকে রোড শো করেন তিনি। মুখ্যমন্ত্রীকে দেখার জন্য রাস্তার দু’ধারে […]
কলকাতা : পশ্চিমবঙ্গ সরকারের অধীন চাকরি এবং সরকারি পদে অন্য অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষণের শতকরা হার, রাজ্য তালিকাভুক্ত অন্য অনগ্রসর শ্রেণির তালিকা পুনর্বিবেচনা এবং উপশ্রেণিবিভাগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভায়। বৈঠকের পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “নতুন করে তদন্ত হবে। হাই কোর্টের নির্দেশ অনুযায়ী যে গোষ্ঠীগুলিকে সংযুক্ত করার কথা বলা হয়েছে, রাজ্য সরকার সে বিষয়ে সিদ্ধান্ত […]
কলকাতা : রাজ্যের সরকারী কর্মীদের জন্য বেতন কাঠামো সংশোধনের জন্য সপ্তম রাজ্য বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই সিদ্ধান্ত হয়। গত সোমবারই নয়া মন্ত্রিসভার প্রথম বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তারপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, রাজ্যের সরকারী কর্মীদের জন্য বেতন কাঠামো সংশোধনের বিষয়টি আলোচনা হবে মন্ত্রিসভার পরবর্তী বৈঠকে। ২০১৬ থেকে ২০১৯ […]
কলকাতা : প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হলেন মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে নষ্ট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “আমরা বারবার বলে আসছি, বাংলার অবস্থা জম্মু ও কাশ্মীরের চেয়েও খারাপ। আমাদের ভুলে গেলে চলবে না, রাজ্যে সরকার ও সংস্কৃতি বদলে গেছে। আমরা কিছুই ভুলিনি। অনুপ্রবেশকারীদের বসতি […]
হুগলি : বিভিন্ন দুর্নীতির অভিযোগ ছিল হুগলির গোঘাটের তৃণমূল পরিচালিত কামারপুকুর পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। শনিবার রাতে তারকেশ্বরে তাঁর এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে গোঘাট থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটের ফল ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। রবিবার তাঁকে আরামবাগ আদালতে তোলা হবে। এদিকে, সরকারি প্রকল্পের কাজে প্রতারণার অভিযোগে ইটাহার ব্লক তৃণমূল […]
খড়গপুর : পশ্চিমবঙ্গে সরকারের পরিবর্তনের পর থেকেই জবরদখলের বিরুদ্ধে শুরু হয়েছে অভিযান। বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ দখল। এমতাবস্থায় মন্ত্রী দিলীপ ঘোষ জানালেন, সরকারি জমিতে কোনও জবরদখল বরদাস্ত করা হবে না। রবিবার সকালে খড়গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “সারা দেশ জুড়ে বুলডোজার চলবে। যেখানেই অবৈধ নির্মাণ থাকবে, সেখানেই বুলডোজার মোতায়েন করা […]
ডায়মন্ড হারবার : ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। শনিবার ডায়মন্ড হারবারের সাগরিকা লজে প্রশাসনিক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি এবং প্রশাসনিক কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে সূত্রের খবর। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিক, পুলিশ কর্তারা এবং […]










