খড়গপুর : পশ্চিমবঙ্গে সরকারের পরিবর্তনের পর থেকেই জবরদখলের বিরুদ্ধে শুরু হয়েছে অভিযান। বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ দখল। এমতাবস্থায় মন্ত্রী দিলীপ ঘোষ জানালেন, সরকারি জমিতে কোনও জবরদখল বরদাস্ত করা হবে না।
রবিবার সকালে খড়গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “সারা দেশ জুড়ে বুলডোজার চলবে। যেখানেই অবৈধ নির্মাণ থাকবে, সেখানেই বুলডোজার মোতায়েন করা হবে। বাংলায় ক্ষমতায় আসা নতুন সরকার প্রথম দিন থেকেই এই প্রক্রিয়া শুরু করেছে।
আমি অবৈধ কর্মকাণ্ডে জড়িত সকলকে আইনের সীমার মধ্যে থেকে নিজেদের কার্যক্রম পরিচালনা করার জন্য আবেদন জানাচ্ছি এবং সরকার তাদের পূর্ণ সহযোগিতা করবে। সরকারি জমিতে কোনও ধরনের জবরদখল আমরা বরদাস্ত করব না।”

