Category Archives: রাজ্য

মাছ চুরির অভিযোগে গ্রেফতার রাজপুর-সোনারপুর পুরসভার কাউন্সিলর, নরেন্দ্রপুর থানার সামনে বিজেপির বিক্ষোভ

নরেন্দ্রপুর : মাছ চুরির অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বরুণ সরকারকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার সকালে নরেন্দ্রপুর থানা এলাকার একটি ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে স্থানীয় বাসিন্দারা বরুণ সরকারকে আটক করে পুলিশের হাতে তুলে দেন বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রের দাবি, শনিবার […]

‘চুরি করে এসেছিলাম, এবার দেশে ফিরছি’ – পুশব্যাকের আগে বাংলাদেশিদের দাবি

ক্যানিং : নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গেই বাংলাদেশী অনুপ্রবেশকারীদের নিয়ে চরম সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বিনা বাক্য ব্যয়ে তাঁদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে এ বিষয়ে ধরপাকড় শুরুও হয়েছে। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর পুলিশ জেলায় পাঁচজন বাংলাদেশীকে আটক করা হয়েছে। ধৃতদের মধ্যে দুজন মহিলা ও তিনজন পুরুষ আছে। […]

পশ্চিমবঙ্গে এইচপিভি টিকাকরণ কর্মসূচি শুরু, উদ্বোধন মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কলকাতা : জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে পশ্চিমবঙ্গে শনিবার থেকে শুরু হয়েছে এইচপিভি টিকাকরণ কর্মসূচি। বিনামূল্যে সারভাইক্যাল ক্যান্সারের টিকাকরণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বিধাননগর হাসপাতাল থেকে রাজ্যব্যাপী বিনামূল্যে সারভাইক্যাল ক্যান্সারের টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রের সহায়তায় শনিবার থেকেই গোটা রাজ্যের জেলায় জেলায় শুরু হলো এই টিকাকরণ কর্মসূচি। বিধাননগর হাসপাতালে সেই টিকাকরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে […]

সম্পূর্ণ তুলে নেওয়া হলো অনুব্রত মণ্ডলের সরকারি নিরাপত্তা

বীরভূম : বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, একসময় যাঁর নির্দেশই জেলায় শেষ কথা বলে গণ্য হতো, জেল থেকে ফেরার পর বীরভূমের রাজনীতিতে তাঁর সেই দাপটে ব্যাপক বদল এসেছে। কখনও অত্যন্ত প্রভাবশালী থাকা অনুব্রত মণ্ডল এখন অনেকটাই কোণঠাসা। রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর থেকে তিনি কার্যত নিজের গৃহেই সীমাবদ্ধ হয়ে পড়েছেন। এই আবহে এবার তাঁর সরকারি […]

রাজ্যে ‘জনগণনায় জনসচেতনতা’ অভিযানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা : পশ্চিমবঙ্গে ‘জনগণনায় জনসচেতনতা’ অভিযানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার রাজ্য সচিবালয় নবান্নের নিকটবর্তী নবান্ন সভাগৃহে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর নবান্নে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রিন্সিপাল সেন্সাস অফিসারও উপস্থিত ছিলেন। এর সঙ্গেই রাজ্যে জনগণনার প্রথম পর্যায়ের কাজ শুরু হয়ে গেল। ​উল্লেখ্য, […]

টেট পাশ করার সময়সীমা এক বছর বাড়াল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি : দেশের সমস্ত প্রাথমিক শিক্ষকদের ‘টেট’ পাশ করতে হবে। নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি দীপঙ্কর দত্তের নির্দেশ, ২০২৮ সালের ৩১ অগস্টের মধ্যে সবাইকে টেট পাশ করতে হবে। এই নির্দেশের ফলে টেট পাশ করার সময়সীমা এক বছর বাড়ানো হল। পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্য, এছাড়া বিভিন্ন রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ ও চাকরিরত শিক্ষকদের সংগঠন সেই রায় পর্যালোচনার […]

চন্দ্রনাথ সিনহার বাড়িতে সিআইডি-র দল

বীরভূম : নয়না বন্দ্যোপাধ্যায়ের পরে চন্দ্রনাথ সিনহা। সই না মেলার অভিযোগের তদন্তে শুক্রবার বোলপুরের বিধায়ক তৃণমূলের চন্দ্রনাথ সিনহার বাড়িতে যায় সিআইডি-র দল। বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে বেছে নেওয়ার কথা জানিয়ে বিধানসভায় প্রথমে চিঠি পাঠিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু পরিষদীয় নিয়মে সেই চিঠির মান্যতা নেই বলে বিধানসভার সচিবালয় জানিয়ে দেওয়ার পরে ফের […]

অনুপ্রবেশকারীদের জন্য রাজ্যে চালু হলো ১১টি হোল্ডিং সেন্টার, সবচেয়ে বেশি বন্দি বসিরহাটে

কলকাতা : বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে ধৃতদের রাখার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ‘হোল্ডিং সেন্টার’ চালু করেছে রাজ্য সরকার। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এই সমস্ত শিবিরের সংখ্যা এবং সেখানে কতজন বন্দি রয়েছেন, তার একটি বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়েছে। শুক্রবার সকালে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, এখনও পর্যন্ত রাজ্যের মোট ১১টি […]

প্রয়াত পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শতায়ু সারিন্দা শিল্পী মঙ্গলাকান্ত রায়, ময়নাগুড়িতে শোকের ছায়া

জলপাইগুড়ি : প্রয়াত হলেন দেশের বিশিষ্ট সারিন্দা বাদক তথা পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত প্রবীণ শিল্পী মঙ্গলাকান্ত রায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৪ বছর। বৃহস্পতিবার গভীর রাতে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির ধাউলাগুড়ি এলাকার নিজস্ব বাসভবনেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে সাংস্কৃতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরেই […]

কল্যাণীতে প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার

কল্যাণী : নদিয়ার কল্যাণীতে মঙ্গলবার প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বেলা ১১.১৫ মিনিট নাগাদ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আব্দুল কালাম আজাদ অডিটোরিয়াম সংলগ্ন স্থানে এসে পৌঁছন। পুলিশের পক্ষ থেকে গার্ড অফ আনার দেওয়া হয়। সেখানে নদিয়ার জেলাশাসক শ্রীকান্ত পল্লী, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার স্বাগত জানান। পরে ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠকে যোগদান করেন। […]