সুমন মণ্ডল,চন্দ্রকোনা : দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে উদ্যোগী হল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। জেলা পুলিশের উদ্যোগে এবং চন্দ্রকোনা থানার সহযোগিতায় শতাধিক দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হল নতুন বস্ত্র।
এই উদ্যোগের মাধ্যমে উৎসবের আনন্দ সমাজের পিছিয়ে পড়া মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা, ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক এবং চন্দ্রকোনা থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) প্রত্যয় দাস-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
পুলিশের এই মানবিক উদ্যোগে খুশি এলাকার দুস্থ মানুষজন। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনের ক্ষেত্রেও পুলিশের এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ।

