Category Archives: জেলা

বাসের সঙ্গে ট্রেলারের ধাক্কা, আহত দুই

পূর্ব বর্ধমান : যাত্রিবাহী বাসের সঙ্গে ট্রেলারের ধাক্কায় জখম হলেন দু’জন। রবিবার সকালে বর্ধমান-বোলপুর জাতীয় সড়কে গুসকরা পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বাস এদিন সকালে গুসকরা বাসস্ট্যান্ড থেকে বেরিয়ে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে ধাক্কা মারে। তাতে বাসের কেবিনে চালকের পিছনে বসা […]

ইলিশের মরশুমে ১১ জন মৎস্যজীবীদের নিয়ে বঙ্গোপসাগরে ডুবে গেল ট্রলার, উদ্ধার সকলেই

কাকদ্বীপ : ইলিশের মরশুমের শুরুতেই বঙ্গোপসাগরে ডুবে গেল একটি মৎস্যজীবী ট্রলার। অন্যান্য ট্রলারের সহযোগিতায় উদ্ধার দুর্ঘটনাগ্রস্থ ট্রলারের ১১ জন মৎস্যজীবী। স্থানীয় সূত্রে জানা যায় নিম্নচাপের ভ্রুকুটি কাটিয়ে শনিবার নামখানার দশ মাইলের খেয়াঘাট থেকে এফ বি শাকিলা নামে একটি ট্রলার ১১ জন মৎস্যজীবী নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরার জন্য পাড়ি দিয়েছিল। জম্বু দ্বীপের কাছে মাছ ধরার […]

পুরুলিয়ায় দুর্ঘটনায় মৃত্যু ৯ জনের

পুরুলিয়া : পুরুলিয়া জেলায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৯ জনের। শুক্রবার সকালে পুরুলিয়া-জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কে বলরামপুর থানার নামশোলে দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, পুরুলিয়ার দিক থেকে একটি গাড়িতে ৯ জন ব্যক্তি ঝাড়খণ্ডের দিকে যাচ্ছিলেন। বললামপুরের দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ওই গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। পুলিশ জানিয়েছে, গুরুতর আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক […]

বাগনানে বাসে ধাক্কা লরির, মৃত এক, জখম বহু

হাওড়া : বাগনানে বাসে ধাক্কা লরির। এই দুর্ঘটনায় মৃত্যু হল এক যাত্রীর। আহত হয়েছেন বাসচালক, কন্ডাক্টর সহ কমপক্ষে ২৫ জন। জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাগনান-শ্যামবাজার রুটের একটি বাস মুম্বই রোড পার হচ্ছিল। সেই সময় সিগন্যাল উপেক্ষা করে ছুটে আসা একটি লরি সজোরে ধাক্কা মারে বাসটিতে। সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যাত্রীর। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা […]

তিন সন্তানের সামনেই স্ত্রীর গলা কেটে পালালো স্বামী

মুর্শিদাবাদ : তিন সন্তানের সামনেই স্ত্রীকে ‘খুন’ করে পালাল স্বামী! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার সকালে সুতি থানার আহিরণ মাঠপাড়ায়। মৃতার নাম রেশমি বিবি (২২)। ঘটনা জানাজানি হতেই ওই বাড়ির সামনে ভিড় করেন এলাকার বাসিন্দারা। বেশ কয়েক বছর আগে বিয়ে হয়েছিল মসিবুল শেখ ও রেশমি বিবির। তাঁদের তিন সন্তানও আছে। পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন মসিবুল। […]

শুভেন্দুকে শর্তাধীনে মহেশতলায় যাওয়ার অনুমতি হাই কোর্টের

কলকাতা : রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শর্তাধীনে মহেশতলায় যাওয়ার অনুমতি দিল কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। হাই কোর্টের অনুমতির পর মঙ্গলবার ওই এলাকায় যাওয়ার কথা শুভেন্দুবাবুর। হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, মহেশতলায় শুভেন্দু অধিকারীর সঙ্গে যেতে পারবেন আরও দু’জন। তবে কোনও মিছিল করা যাবে না। বিতর্কিত মন্তব্যও করা যাবে না বলেই সাফ জানিয়েছেন বিচারপতি। […]

ময়নাগুড়িতে এটিএম লুট, দুজন গ্রেফতার

জলপাইগুড়ি : ময়নাগুড়িতে এটিএম লুটের ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। রবিবার সকালে সরস্বতীপুরের জঙ্গল থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম মহম্মদ শমসের খান (৪৫) এবং আসলুপ খান (৫৫)। শমসের খান বিহারের বাসিন্দা এবং আসলুপ হরিয়ানার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে পুলিশ ১৫ লক্ষ টাকাও উদ্ধার করেছে। উল্লেখ্য, শুক্রবার গভীর রাতে ময়নাগুড়ির বুলবাড়ি বাজারের কাছে একটি […]

ময়নাগুড়িতে এটিএম লুঠ, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি

জলপাইগুড়ি : শুক্রবার গভীর রাতে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির বোলবাড়ি এলাকায় এটিএম ভেঙে টাকা লুঠ করল দুষ্কৃতীরা। গাড়ি নিয়ে এসে একদল দুষ্কৃতী টাকা লুঠ করে পালায় বলে অভিযোগ। টাকা লুঠ করে পালানোর সময় দুষ্কৃতীদের গাড়ি ধাওয়া করে পুলিশ। গজলডোবা সংলগ্ন এলাকায় গাড়ি ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি।

আরসিবি কিনছেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী? পরিষ্কার করে দিলেন শিবকুমার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দীর্ঘ ১৭ বছর ধরে চেষ্টাই সার। এর মধ্যে তিন বার ফাইনালে উঠলেও ট্রফি আসছিল না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। গত মরসুমে থেকেই একটা বিষয় আলোচনায়। বলা হচ্ছিল, আরসিবির মালিকানা বদল হলে ভাগ্য বদল হতে পারে। এ বার অবশ্য ট্রফি জিতেছে আরসিবি। আইপিএলের ইতিহাসে প্রথম ট্রফি। যদিও ট্রফি জয়ের সেলিব্রেশন হতাশার হয়ে উঠেছিল। চিন্নাস্বামী […]

উত্তরপাড়ায় স্ত্রী ও মেয়েকে খুন করে আত্মহত্যার চেষ্টা স্বামীর

হুগলি: স্ত্রী ও মেয়েকে খুন করে স্বামীর আত্মহত্যার চেষ্টাকে কেন্দ্র করে প্রবল শোরগোল পড়ে উত্তরপাড়ায়। এই ঘটনার পর মৃত অবস্থায় ঘর থেকে উদ্ধার হন বধূ ও তাঁর মেয়ে। রক্তাক্ত অবস্থায় গৃহকর্তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলছে তাঁর। কেন খুনের ঘটনা? কেনই বা নিজেকে শেষ করে ফেলতে চেয়েছিলেন ওই যুবক? তা নিয়ে ধোঁয়াশা […]