নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন দ্বিপাক্ষিক সিরিজের জন্য অবশেষে বাকি দুই ফর্ম্যাটের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি দলের তালিকা আগেই প্রকাশ্যে এসেছিল। এবার ওয়ানডে এবং টেস্ট দলের ঘোষণা ঘিরে ক্রিকেটমহলে তৈরি হয়েছে নতুন আগ্রহ। একদিকে যেমন প্রত্যাশামতোই এক দিনের ক্রিকেটে জায়গা পেয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি, তেমনই বাংলার ক্রিকেটপ্রেমীদের জন্য রয়েছে সুখবর। ওয়ানডে দলে […]
Category Archives: খেলা
মাহেলা জয়বর্ধনের সরে দাঁড়ানোর পর মুম্বই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ খোঁজার প্রক্রিয়া শুরু হয়ে গেল। আইপিএলের অন্যতম সফল এই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী কোচ কে হবেন, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, নতুন কোচ বেছে নিতে পাঁচ জনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে মুম্বই। সেই তালিকায় রয়েছেন দুই অস্ট্রেলীয় মাইকেল হাসি ও অ্যারন ফিঞ্চ। এ ছাড়া […]
আইএসএলের প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের কাছে হেরে মরশুম শুরু হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টের। তাই দ্বিতীয় ম্যাচে জয়ে ফেরার তাগিদ ছিল প্রবল। তার উপর মহাষষ্ঠীর সন্ধ্যা, সমর্থকদের প্রত্যাশাও ছিল অনেক। শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়লেও দমে গেল না সবুজ-মেরুন। দ্বিতীয়ার্ধে লি আরউইন ও মিগুয়েল ফিগেইরার জোড়া গোলে স্পোর্টিং ক্লাব দিল্লিকে ২-১ ব্যবধানে হারিয়ে মরশুমের প্রথম জয় […]
সিরিজের শেষ ম্যাচের আগে ভারতীয় দলে অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টিতে কাঁধে চোট পেয়েছেন অর্শদীপ সিং। তাঁর চোটের কথা মাথায় রেখেই শনিবার বেঙ্গালুরুতে পঞ্চম টি-টোয়েন্টির জন্য ভুবনেশ্বরকে দলে অন্তর্ভুক্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে শেষ ম্যাচে অর্শদীপ খেলতে পারবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তাঁর সুস্থ হয়ে ওঠার পরিস্থিতি খতিয়ে […]
আইপিএলের নতুন মরশুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। ডিসেম্বরের নিলামের আগে দলকে আরও শক্তিশালী করতে ক্রিকেটারদের নিয়ে কাটাছেঁড়া চলছে বিভিন্ন শিবিরে। সেই আবহেই দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে সম্পন্ন হল ক্রিকেটার অদলবদল। দিল্লি ছেড়ে পুরনো দল হায়দরাবাদে ফিরছেন বাঁহাতি পেসার টি নটরাজন। অন্যদিকে, সানরাইজার্স থেকে দিল্লিতে যোগ দিলেন স্পিনার জিশান আনসারি। তবে ক্রিকেটারদের এই […]
এশিয়ান গেমসে দেশের মুখ উজ্জ্বল করা পদকজয়ী ক্রীড়াবিদদের সঙ্গে বৃহস্পতিবার দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোনাজয়ী পুরুষ ও মহিলা ক্রিকেট দল-সহ ভারতীয় ক্রীড়াবিদদের অভিনন্দন জানান তিনি। তাঁদের হাতে দেশের তেরঙ্গা উঁচুতে তুলে ধরার জন্য গোটা দেশ গর্বিত বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। পদকজয়ীদের সঙ্গে ছবিও তোলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্রীড়া […]
ব্যাট হাতে ঝড় তুলেও ভারতকে জেতাতে পারলেন না সঞ্জু স্যামসন। তাঁর ২০ বলে অর্ধশতরানের দাপটের পরেও কিমো পলের বিধ্বংসী বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২৪ রানে হারল ভারত। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৪৭ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৯.৪ ওভারে ২২৩ রানে অলআউট হয়ে যায় ভারত। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের সামনে শুরু থেকেই […]
রনজি ট্রফির নতুন মরশুমে শুরুতেই জয়ের ঝলক বাংলার। কল্যাণীতে দিল্লিকে ৯ উইকেটে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে অভিযান শুরু করল লক্ষ্মীরতন শুক্লার দল। মহম্মদ শামির বিধ্বংসী বোলিং, সুদীপ কুমার ঘরামি ও অভিষেক পোড়েলের দুরন্ত শতরান এবং দ্বিতীয় ইনিংসে বোলারদের সম্মিলিত দাপটে ম্যাচের রাশ ছিল বাংলার হাতেই। কিন্তু শেষ দিনে জয়ের জন্য মাত্র ৮৯ রান তুলতে গিয়ে […]
এ যেন একই ভুলের পুনরাবৃত্তি! জর্ডনের ক্লাব আল হুসেনের বিরুদ্ধে দু’গোলে এগিয়ে থেকেও জয় অধরা থেকে গিয়েছিল। ড্র করে সন্তুষ্ট থাকতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। ভেবেছিল, যুবভারতীর চেনা পরিবেশে সমর্থকদের সামনে সেই ভুল আর হবে না। কিন্তু কোথায় কী! এ বার ইরাকের আল শোর্তার বিরুদ্ধে দু’বার এগিয়েও শেষরক্ষা হল না। দ্বিতীয়ার্ধে মাত্র ২ মিনিটের ব্যবধানে দু’গোল হজম […]
ব্যাট হাতে সুদীপকুমার ঘরামি ও অভিষেক পোড়েলের শতরানে দিল্লির বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪২৯ রান তুলেছে বাংলা। দুই ব্যাটারের বড় ইনিংসের উপর ভর করে এগোলেও দলের বাকি ব্যাটাররা বড় রান করতে পারেননি। দিল্লি প্রথম ইনিংসে ২৪০ রানে শেষ হওয়ায় ১৮৯ রানের লিড পায় বাংলা। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে দিল্লির রান তিন উইকেটে ১০১। এখনও ৮৮ […]










