Category Archives: খেলা

ভবানীপুরকে হারিয়ে জে সি মুখার্জি টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন মোহনবাগান

কলকাতার ক্রিকেটে বুধবার ইডেন উদ্যান সাক্ষী থাকল এক রুদ্ধশ্বাস ফাইনালের। জে সি মুখার্জি টি-টোয়েন্টি প্রতিযোগিতার শিরোপা জিতল মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। ফাইনালে ভবানীপুর ক্লাব-এর বিরুদ্ধে নির্ধারিত কুড়ি ওভারে দুই দলই একশো ঊননব্বই রান করলেও কম উইকেট হারানোর সুবাদে চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। সবুজ-মেরুন শিবির হারায় ছয় উইকেট, সেখানে ভবানীপুর হারায় আট উইকেট। সেই কারণেই ট্রফি ওঠে মোহনবাগানের […]

বৈভবের ব্যাটে তাণ্ডব! কোয়ালিফায়ারের পথে রাজস্থান

মুল্লানপুরের মাঠে যেন একাই ঝড় তুললেন বৈভব সূর্যবংশী। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে কার্যত অসহায় দেখাল সানরাইজ়ার্স হায়দরাবাদকে। এলিমিনেটরের মতো বড় ম্যাচে মাত্র ২৯ বলে ৯৭ রানের বিস্ফোরক ইনিংস খেলে রাজস্থানকে বিশাল রানের ভিত গড়ে দেন তরুণ এই ব্যাটার। শেষ পর্যন্ত ৪৮ রানে জিতে কোয়ালিফায়ারের পথে বড় পদক্ষেপ নিল রাজস্থান। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন […]

রাজকীয় জয় বিরাটদের, ৯২ রানের বিশাল জয়ে ফাইনালে বেঙ্গালুরু 

আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে যেন একেবারে ঝড় তুলে ফাইনালে পৌঁছে গেল বেঙ্গালুরু। বহু বছরের অপেক্ষার পর ট্রফির স্বপ্নকে আরও এক ধাপ কাছে নিয়ে এল বিরাট কোহলিদের দল। মঙ্গলবার গুজরাটের বিরুদ্ধে এমন এক দাপুটে পারফরম্যান্স করল বেঙ্গালুরু, যা আইপিএলের প্লে-অফ ইতিহাসে দীর্ঘদিন মনে রাখা হবে। আর এই জয়ের কেন্দ্রবিন্দুতে ছিলেন অধিনায়ক রজত পাতিদার। তাঁর ব্যাট থেকেই এল […]

অক্ষত অবস্থায় নামানো সম্ভব নয়, ভেঙে ফেলার পথে মেসির মূর্তি

লেকটাউনে তৈরি হওয়া লিওনেল মেসির বিশাল মূর্তিকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মূর্তিটি নিরাপদে নামানো এখন অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার ও বিশেষজ্ঞদের প্রাথমিক পর্যবেক্ষণে উঠে এসেছে, অক্ষত অবস্থায় এত বড় কাঠামো সরানো প্রায় অসম্ভব। বরং সেটি নামানোর চেষ্টা করতে গেলে আশপাশের এলাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা […]

মাঠের উত্তেজনা থেকে ব্যক্তিগত আক্রমণ, কোহলি-হেড বিতর্কে কটূক্তির শিকার জেসিকা

ক্রিকেটের উত্তেজনা অনেক সময় মাঠ ছাড়িয়ে অন্য জায়গায় পৌঁছে যায়। আইপিএলের এবারের মরসুমে তেমনই এক ঘটনার সাক্ষী থাকল ক্রিকেট দুনিয়া। বিরাট কোহলি এবং ট্রাভিস হেডের সংঘাতের জেরে এবার সামাজিক মাধ্যমে কটূক্তির মুখে পড়লেন ট্রাভিস হেডের স্ত্রী জেসিকা হেড। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ শেষে দুই ক্রিকেটারের মধ্যে করমর্দন না হওয়া নিয়ে আলোচনা শুরু […]

কোটি টাকার বাজি, নেতৃত্বে প্রশ্ন— কেকেআরের পাঁচ ক্রিকেটারের ভবিষ্যৎ অনিশ্চিত

আইপিএল ২০২৬ শেষ হওয়ার পর কলকাতা নাইট রাইডার্সের অন্দরেই শুরু হয়েছে হিসাব-নিকাশ। গত বার আটে, এ বার সাতে— অবস্থানের সামান্য উন্নতি হলেও প্রত্যাশা পূরণ হয়নি। মরসুম শুরুর আগেই চোট-আঘাতের ধাক্কা, বোলিং বিভাগে সমস্যা, আবার বাংলাদেশের জোরে বোলার মুস্তাফিজুর রহমানকে অক্রিকেটীয় কারণে না পাওয়া— সব মিলিয়ে কঠিন পরিস্থিতি ছিল। তবু শক্তিশালী দল নিয়েও কাঙ্ক্ষিত ফল না […]

সাই কলকাতাতে কমনওয়েলথ দিবস উদযাপন 

 কলকাতা: ক্রীড়া ক্ষেত্রে ফিটনেস বা শারীরিক সুস্থতা এবং সামাজিক মেলবন্ধনের বার্তা নিয়ে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার কলকাতা আঞ্চলিক কেন্দ্রে সফলভাবে আয়োজিত হলো ‘ফিট ইন্ডিয়া – সানডে অন সাইকেল’ কর্মসূচি। পাশাপাশি কমনওয়েলথ দিবস উদযাপন উপলক্ষ্যে এবং সাই-এর কলকাতা আঞ্চলিক কেন্দ্রের রিজিওনাল ডিরেক্টর শ্রী শিবানন্দ মিশ্রের নেতৃত্বে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে […]

ফের জাতীয় দলে ফুটবলার ছাড়ল না মোহনবাগান

আসন্ন ইউনিটি কাপের ঠিক মুখেই জাতীয় দলের শিবিরে বড়সড় ধাক্কা। জাতীয় দলের শিবিরে ডাক পেয়েছেন মোহনবাগানের সাতজন ফুটবলার। আর আচমকাই নিজেদের সাত জন তারকা ফুটবলারকে ছাড়তে নারাজ, তাদের ডেকে পাঠাল মোহনবাগান সুপার জায়ান্ট। সবুজ-মেরুন শিবিরের এই সাত জন গুরুত্বপূর্ণ খেলোয়াড় আর জাতীয় দলের শিবিরে যাচ্ছেন না। শনিবার রাতেই গোটা দলের লন্ডন উড়ে যাওয়ার কথা। ক্লাবের […]

শ্রেয়সের শতরানে প্লে অফের লড়াইয়ে পঞ্জাব, প্রবল চাপে কেকেআর 

প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে হলে জিততেই হত। সেই কঠিন চাপের ম্যাচে দুরন্ত ব্যাটিং করে পঞ্জাব কিংসকে দারুণ জয় এনে দিলেন অধিনায়ক শ্রেয়স আয়ার ও প্রভসিমরন সিংহ। লখনউ সুপার জায়ান্টসকে সাত উইকেটে হারিয়ে আবারও ছন্দে ফিরল পঞ্জাব। টানা ছয় ম্যাচ হারের পর এই জয় শুধু আত্মবিশ্বাসই ফেরাল না, প্লে-অফের দৌড়েও তাদের টিকিয়ে রাখল। অন্যদিকে, লখনউয়ের হতাশাজনক […]

অস্কারকে শুভেচ্ছা কুয়াদ্রাতের, সুভাষ ভৌমিককে স্মরণ দেবব্রত সরকারের

২২ বছর পর ইস্টবেঙ্গলকে ট্রফি জেতালেন কোচ অস্কার ব্রুঁজো। তবে এর আগেও হারতে থাকা ইস্টবেঙ্গল দলকে এক কোচ খাদের কিনারা থেকে তুলে ট্রফি জিতিয়েছিলেন। তিনি কার্লেস কুয়াদ্রাত। আর এক স্প্যানিশ কোচ, তাকে বদল করেই লাল-হলুদ কোচের হটসিটে বসেছিলেন অস্কার ব্রুঁজো। ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হওয়ার পর অস্কার ব্রুজোঁ ও গোটা দলকে অভিনন্দনও জানালেন কার্লেস কুয়াদ্রাত। এই জয় […]