দুরন্ত ছন্দে সুইডেনকে পাঁচ গোল নেদারল্যান্ডসের 

বিশ্বকাপে দুরন্ত ফর্মে নেদারল্যান্ডস। সুইডেনকে ৫-১ গোলে হারাল ডাচরা। হিউস্টন স্টেডিয়ামে ব্রায়ান ব্রোবে এবং কোডি গাকপোর জোড়া গোলে  নেদারল্যান্ডস ৫-১ ব্যবধানে সুইডেনকে হারিয়ে বিশ্বকাপ গ্রুপ ‘এফ’ -এর শীর্ষে উঠে এসেছে।
জাপানের বিপক্ষে প্রথম ম্যাচে ২-২ গোলে ড্রয়ের দিনে গোল করা ক্রিসেনসিও সামারভিলের জায়গায় ব্রোবেকে দলে রেখে নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কোম্যান কিছুটা চমক দিয়েছিলেন। তবে তাঁর এই সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয়, কারণ এই স্ট্রাইকার ম্যাচের প্রথম ১৭ মিনিটের মধ্যেই দুটি গোল করে বসেন। প্রথমার্ধের একেবারে শেষ দিকে সুইডেনের একটি গোল বাতিল হওয়ার পর, দ্বিতীয়ার্ধের প্রথম ১০ মিনিটে গাকপো দুটি গোল করেন। ম্যাচের প্রায় এক ঘণ্টা পর গ্রাহাম পটারের সুইডেনের হয়ে অ্যান্থনি ইলাঙ্গা একটি গোল শোধ করলেও, ৯০ মিনিটে বদলি খেলোয়াড় সামারভিল শেষ গোলটি করেন।
ম্যাচের মাত্র পাঁচ মিনিটে, ব্রোবে বল তিজানি রেইন্ডার্সের দিকে বাড়িয়ে দেন, যিনি তা বাঁ দিকে থাকা গাকপোর কাছে পাঠান। গাকপোর নিচু ক্রস থেকে আলতো টোকায় ব্রোবে বল জালে জড়ান। দ্বিতীয় গোলটিও ছিল প্রায় একই রকম—ডান দিক থেকে ডেনজেল ডামফ্রিস একটি নিচু ক্রস বাড়ান এবং ব্রোবে আবারও তা আলতো টোকায় গোল করেন। সুইডেন প্রথম জল বিরতির পর কিছুটা খেলায় ফিরেছিল, প্রথমার্ধের শেষের দিকে একটি গোল শোধ করার দিকেই এগোচ্ছিল। কিন্তু বেঞ্জামিন নাইগ্রেনের ফ্রি-কিক থেকে গুস্তাফ লেগারবিয়েলকে যখন হেডে গোল করেন, তখন তিনি সহ সুইডেনের বেশ কয়েকজন খেলোয়াড় অফসাইডে ছিলেন।
এদিকে দ্বিতীয়ার্ধের শুরুতেই সুইডেনকে ম্যাচ থেকে ছিটকে দেন গাকপো। বিরতির পর ডনিয়েল ম্যালেনের জায়গায় মাঠে আসা সামারভিল একটি নিচু ক্রস বাড়ান, যা ব্রোব হ্যটট্রিক করার জন্য পুরোপুরি নাগাল পাননি। তবে ব্যাক পোস্টে থাকা গাকপো সহজেই বলটি জালে জড়ানোর সুযোগ পেয়ে যান। এর আট মিনিট পর, আলেকজান্ডার ইসাকের একটি ভুলের সুযোগ নিয়ে নেদারল্যান্ডস দ্রুত পাল্টা আক্রমণে যায়। সামারভিলের পাস থেকে বল পেয়ে গাকপো বাঁ দিক থেকে ভেতরে কেটে ঢুকে জোরালো শটে গোল করেন।
ম্যাচের প্রায় এক ঘণ্টা হওয়ার ঠিক আগে, ইসাকের বাড়িয়ে দেওয়া বল ধরে ইলাঙ্গা বার্ট ভারব্রুগেনকে পরাস্ত করে বল জালে জড়িয়ে সুইডেন শিবিরে কিছুটা স্বস্তি এনে দেন। তবে ৯০ মিনিটে সামারভিল বক্সের প্রান্ত থেকে দারুণ এক শটে গোল করে ডাচ শিবিরে আবার উৎসবের আমেজ আনেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 3 =