নয়াদিল্লি : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় নিবিড় সংশোধন ঘিরে বিতর্ক তুঙ্গে। নিজে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়ে এবার তিনি আদালতকক্ষে থাকার অনুমতিও পেয়েছেন। জানা যাচ্ছে, বুধবার সুপ্রিম কোর্টে উপস্থিত থাকতে পারেন মমতা। সেখানে নিজে সওয়ালও করতে পারেন মমতা। ভিভিআইপি হিসেবে জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান মমতা। কোনও ভিভিআইপি […]
Category Archives: কলকাতা
কলকাতা : কলকাতার গোলপার্ক এলাকায় সাম্প্রতিক হিংসার ঘটনাকে কেন্দ্র করে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা অমিত মালব্য। মঙ্গলবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ হ্যান্ডেলে একটি পোস্টে তিনি অভিযোগ করেন, তৃণমূলের একটি তথাকথিত ‘পিকনিক’ শেষ পর্যন্ত ভয়াবহ তাণ্ডবের রূপ নেয়। তাঁর দাবি, কুখ্যাত তৃণমূল দুষ্কৃতী সোনা পাপ্পু এবং তার সঙ্গীরাই গোলপার্কের কাছে পঞ্চাননতলা […]
নয়াদিল্লি : মঙ্গলবারও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনার মূল অভিমুখ ছিল নির্বাচন কমিশন। তিনি বলেন, ‘‘অমর্ত্য সেন, জয় গোস্বামীর মতো ব্যক্তিত্বকে এসআইআর নোটিস পাঠাচ্ছে কমিশন। ভাবতে পারেন!’’ মায়ের সঙ্গে নাকি বয়সের ফারাক! জয় গোস্বামীকে ডেকেছে। তিনি মামলাও করেছেন সুপ্রিম কোর্টে। ডাক্তার, শিক্ষকদেরও ডেকেছে। দিল্লি থেকে বিজেপি এবং কমিশনকে একযোগে চ্যালেঞ্জ ছোড়েন মমতা। তাঁর চ্যালেঞ্জ, ‘‘সাহস থাকলে […]
নয়াদিল্লি : আইপ্যাক অভিযান মামলায় তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি-র আবেদনের শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। পরবর্তী শুনানি ১০ ফেব্রুয়ারি। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চে শুনানি ছিল। সোমবার সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেয় রাজ্য। মঙ্গলবার শুনানির শুরুতেই ইডির তরফে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা […]
কলকাতা : বালি এবং কয়লা পাচার মামলার তদন্তে ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার সকাল থেকে কলকাতা, আসানসোল, দুর্গাপুরের একাধিক ঠিকানায় চলছে তল্লাশি। অবৈধ কয়লা এবং পরিবহন সংক্রান্ত একটি মামলায় পশ্চিমবঙ্গের ১০টি স্থানে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রের খবর, মঙ্গলবারের তল্লাশিতে মনোরঞ্জন মণ্ডল নামে একজন পুলিশ অফিসার ইনচার্জকেও অন্তর্ভুক্ত করা হচ্ছে। অন্যান্য ব্যক্তিদের মধ্যে […]
নয়াদিল্লি : পশ্চিমবঙ্গ পাচ্ছে প্রথম বুলেট ট্রেন। শিলিগুড়ি থেকে বারাণসী পর্যন্ত এই ট্রেন চলবে বলে জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব । একইসঙ্গে এরাজ্যের ডানকুনি থেকে গুজরাটের সুরাট পর্যন্ত একটি নতুন ফ্রেট করিডর চালু হচ্ছে বলেও জানান তিনি। কলকাতা মেট্রোর সম্প্রসারণের বিশেষ জোর দিয়েছে কেন্দ্র, এমনটাই জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও এনেছেন রেলমন্ত্রী। রাজ্য […]
কলকাতা : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক নেতা বা তাঁদের গাড়িতে কোনও ভাবেই যাতে হামলা না হয়, তা সর্বতোভাবে নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে, সোমবার স্পষ্ট নির্দেশ কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। বিরোধী নেতাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করে হেনস্থা করা হচ্ছে, তাঁদের উপর হামলা চালানো হচ্ছে এবং নানা ভাবে বিড়ম্বনায় […]
কলকাতা : সোমবার থেকে শুরু হল এই বছরের মাধ্যমিক। পর্ষদের নিয়ম মেনে সকাল ১০টা থেকে পড়ুয়াদের প্রবেশ করানো হয় পরীক্ষাকেন্দ্রে। স্কুলের সামনে যান চলাচল নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। ভিতরে প্রবেশের সময় পুলিশ আধিকারিকদের তরফ থেকে পড়ুয়াদের হাতে দেওয়া হয় ফুল। সে সময়ই পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডও পরীক্ষা করে নেওয়া হয়। সোমবার […]
দক্ষিণ ২৪ পরগনা : সোমবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে ঘটে গেল এক উদ্বেগজনক দুর্ঘটনা। বাসন্তী থানা থেকে প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্র চড়াবিদ্যা রামকৃষ্ণ বিদ্যামন্দিরে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে প্রশ্নপত্র বোঝাই একটি গাড়ি। ঘটনাটি ঘটে বাসন্তীর আমঝাড়া বাজার সংলগ্ন এলাকায়। দুর্ঘটনার জেরে গাড়িতে থাকা এক মহিলা পুলিশ কর্মী-সহ মোট দু’জন পুলিশ কর্মী […]
◆ আয়োজিত হল ইন্ট্রা বার ওমেন্স ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ চ্যাম্পিয়ন বেঙ্গল রাইজার্স কলকাতা : এজলাসের সওয়াল-জবাব কিংবা আইনের কচকচানি থেকে দূরে সরে শনিবার এক অন্যরকম দিন কাটালেন কলকাতা হাই কোর্টের মহিলা আইনজীবীরা। হাই কোর্ট ক্লাব গ্রাউন্ডে দিনভর আয়োজিত হলো ইন্ট্রা বার ওমেন্স ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬। খেলার মাঠেই এদিন হলো ফয়সালা অন দ্য স্পট, যেখানে চ্যাম্পিয়নের […]









