Category Archives: কলকাতা

ঝড়ে কলকাতার একাধিক জায়গায় গাছ উপড়ে বিপত্তি

কলকাতা : শুক্রবার দুপুরে ঝড়ের প্রকোপে কলকাতার একাধিক জায়গায় গাছ উপড়ে পড়ল। কোথাও গাছ পুরোপুরি উপড়ে পড়েছে, কোথাও গাছের ডাল ভেঙে পড়েছে। যার জেরে ভোগান্তিতে পড়েছেন পথচারী থেকে সাধারণ মানুষ। কলকাতা পুরসভা সূত্রে জানা গেছে, টালা পার্ক থেকে শুরু করে রফি আহমেদ কিদোয়াই রোড— সর্বত্রই ঝড়ের জেরে গাছ উপড়ে পড়েছে। টালিগঞ্জ, নেতাজিনগর, রবীন্দ্র সরোবর-সহ একাধিক জায়গায় […]

হাইকোর্ট থেকে আপাতত স্বস্তি পেলেন না সুজিত বসু, শুনানি হবে নিয়মিত বেঞ্চে

কলকাতা  : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর গ্রেফতারির মামলায় আপাতত কলকাতা হাইকোর্ট থেকে কোনও স্বস্তি পেলেন না পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। শুক্রবার বিচারপতি শম্পা দত্ত পালের আদালতে মামলাটির শুনানি হয়। সেখানে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, এই বিষয়ের শুনানি নিয়মিত বেঞ্চে করা হবে এবং আপাতত কোনও ধরনের অন্তর্বর্তীকালীন স্বস্তি দেওয়া সম্ভব নয়। এ দিনের শুনানিতে আদালত সুজিত […]

রাজ্যে ‘জনগণনায় জনসচেতনতা’ অভিযানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা : পশ্চিমবঙ্গে ‘জনগণনায় জনসচেতনতা’ অভিযানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার রাজ্য সচিবালয় নবান্নের নিকটবর্তী নবান্ন সভাগৃহে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর নবান্নে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রিন্সিপাল সেন্সাস অফিসারও উপস্থিত ছিলেন। এর সঙ্গেই রাজ্যে জনগণনার প্রথম পর্যায়ের কাজ শুরু হয়ে গেল। ​উল্লেখ্য, […]

চন্দ্রনাথ সিনহার বাড়িতে সিআইডি-র দল

বীরভূম : নয়না বন্দ্যোপাধ্যায়ের পরে চন্দ্রনাথ সিনহা। সই না মেলার অভিযোগের তদন্তে শুক্রবার বোলপুরের বিধায়ক তৃণমূলের চন্দ্রনাথ সিনহার বাড়িতে যায় সিআইডি-র দল। বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে বেছে নেওয়ার কথা জানিয়ে বিধানসভায় প্রথমে চিঠি পাঠিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু পরিষদীয় নিয়মে সেই চিঠির মান্যতা নেই বলে বিধানসভার সচিবালয় জানিয়ে দেওয়ার পরে ফের […]

তৃণমূলের জাতীয় মুখপাত্রের পদ থেকে ইস্তফা ডঃ শান্তনু সেনের

কলকাতা : তৃণমূল কংগ্রেস নেতা ও প্রাক্তন রাজ্যসভা সাংসদ ডঃ শান্তনু সেন দলের জাতীয় মুখপাত্রের পদ থেকে দিয়েছেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্বোধন করে লেখা তাঁর পদত্যাগপত্রে উল্লেখ করেছেন, “বিভিন্ন কঠিন সময়ে বিভিন্ন মতামতের সঙ্গে একমত না হলেও, আমি গণমাধ্যমে অনেক বিতর্কিত বিষয়ে দলের হয়ে প্রকাশ্যে লড়াই করেছি, যার জন্য সাধারণ মানুষ প্রায়শই আমার […]

সৌগত রায়কে লক্ষ্য করে চোর স্লোগান

কলকাতা : দলীয় কর্মীরা আক্রান্ত। তাই সেই নিয়ে বৃহস্পতিবার বেলায় নিমতা থানায় স্মারকলিপি জমা দিতে যান তৃণমূল নেতৃত্ব। সেখানে ছিলেন দমদমের সাংসদ সৌগত রায়। থানায় যখন স্মারকলিপি জামা দেওয়া চলছে, তখন বিজেপির কর্মীরা স্লোগান দিতে থাকেন। সাংসদ বেরোনোর সময়ে তাঁর গাড়িতে ডিম ছোড়াও হয়। এর ফলে উত্তেজনা ছড়ালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তাঁর গাড়িতে […]

সাঁতার প্রশিক্ষণ চলাকালীন আসানসোলে সুইমিং পুলে ডুবে মৃত্যু ছাত্রের

আসানসোল : স্কুলের গ্রীষ্মকালীন সাঁতার প্রশিক্ষণ চলাকালীন বৃহস্পতিবার সুইমিং পুলে ডুবে মৃত্যু হল এক ছাত্রের। আসানসোলে এই ঘটনায় ক্ষোভ তৈরি হয়েছে অভিভাবকদের মধ্যে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রের নাম আদ্বিক। আসানসোল দক্ষিণ থানার লোয়ার চেলিডাঙার বাসিন্দা ওই ছাত্র শহরের একটি বেসরকারি স্কুলে পড়ত। বৃহস্পতিবার স্কুলের গ্রীষ্মকালীন সুইমিং ক্যাম্পে সাঁতার প্রশিক্ষণের সময়ে অন্য […]

ঈদের নামাজে ব্রিগেডের আকাশে উড়ল জাতীয় পতাকা, নজিরবিহীন দৃশ্য দেখল কল্লোলিনী কলকাতা

কলকাতা : গোটা দেশ সহ রাজ্যে পালিত হচ্ছে বকরি ঈদ। আর বৃহস্পতিবার কলকাতার বকরি ঈদের সকালটা ছিল এ বার একদমই অন্য রকম। কয়েক দশকের সেই রেড রোড বন্ধ করে যে নামাজের দৃশ্য শহরের অভ্যাস হয়ে উঠেছিল, সেই চেনা দৃশ্য আজকে ছিল না। বরং তার জায়গায় এ বার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-এ পালিত হল নিশ্চিন্তে ঈদের নামাজ আদায় […]

মায়াপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু, গোশালায় করলেন বিশেষ পুজো

নদিয়া : বৃহস্পতিবার নদিয়ার মায়াপুরের ইসকন মন্দিরে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে মালা পরিয়ে স্বাগত জানান সন্ন্যাসীরা। ইসকনের মন্দিরে বিশেষ যজ্ঞানুষ্ঠানে অংশ নেন তিনি। এরপর ইসকনের গোশালায় বিশেষ পুজোয় বসেন মুখ্যমন্ত্রী। ইসকনের সন্ন্যাসীদের উপস্থিতিতে তিনি গো-সেবা করেন। জল দিয়ে গোমাতার পা ধুয়ে দেন তিনি। গোমাতাকে খাবারও খাওয়ান। যজ্ঞের পর তাঁকে সাষ্টাঙ্গে বিগ্রহকে প্রণাম করতে দেখা […]

ঝড়-বৃষ্টির সৌজন্যে পারদ-পতন, স্বস্তি ফিরল দক্ষিণবঙ্গে, সমুদ্রে যেতে বারণ

কলকাতা : ঝড়-বৃষ্টির সৌজন্যে স্বস্তি ফিরল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই। নামল তাপমাত্রাও, আগামী দু’দিনে আরও তাপমাত্রা পতনের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। একইসঙ্গে সমুদ্রে যেতে বারণ করা হয়েছে মৎস্যজীবীদের। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে, একইসঙ্গে […]