Category Archives: কলকাতা

তারাতলায় উদ্ধারকাজে গতি বাড়াতে ওড়ানো হল ড্রোন

কলকাতা : তারাতলার দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে গতি আনতে ওড়ানো হল ড্রোন। এ ছা়ড়াও বহু গার্ডরেল আনা হচ্ছে। ঘিরে দেওয়া হয় দুর্ঘটনাস্থলটি। বুধবার বেলার দিকে এই দুর্ঘটনা ঘটে। এছাড়া, তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ার ঘটনায় আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে ঘটনাস্থলে এসে পৌঁছেছে অতিরিক্ত সেনাবাহিনীর দল। সেই সঙ্গে উদ্ধারকাজের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতিও এসেছে। এখনও পর্যন্ত আটকে থাকা […]

News Update : তারাতলায় ভেঙে পড়া নির্মীয়মাণ গোডাউনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১৩, মৃত অন্তত ৩

কলকাতা : তারাতলা এলাকায় একটি নির্মীয়মাণ গোডাউন ভেঙে পড়ে বুধবার এক ভয়াবহ বিপর্যয় ঘটেছে। ধ্বংসস্তূপের নিচে বহু শ্রমিকের আটকে পড়ার আশঙ্কায় বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত ১৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে আটজনকে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তিনজনকে মৃত বলে […]

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল! লোহার বিমের তলায় আটকে অনেক শ্রমিক

কলকাতা : কলকাতার তারাতলায় একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে পড়ল। স্থানীয় সূত্রে খবর, সেখানে অনেকে কাজ করছিলেন। ধ্বংসস্তূপের তলায় আটকে পড়েছেন অনেকে। শুরু হয়েছে উদ্ধারকাজ। বেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে এই ঘটনাটি ঘটেছে। বুধবার দুপুরে আচমকাই তারাতলার ওই নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ে। সেই গুদাম তৈরির কাজ করছিলেন বেশ কয়েক জন শ্রমিক। দুর্ঘটনার কারণে ধ্বংসস্তূপের তলায় আটকে পড়েন […]

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্রুত শুনানির আর্জি খারিজ কলকাতা হাই কোর্টে

কলকাতা : বিধানসভা ভোটে বিপর্যয়ের পর রাজনৈতিক চাপ যখন তুঙ্গে, ঠিক তার মধ্যেই আইনি ক্ষেত্রেও বড়সড় ধাক্কা খেলেন কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসা করাতে বিদেশ যেতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার তাঁর আইনজীবী দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন। সেই দ্রুত শুনানির আর্জি খারিজ করেছেন বিচারপতি […]

সব্যসাচী দত্তকে বারাসত আদালতে পেশ পুলিশের

বারাসত : আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির একটি মামলা ঘিরে বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তকে উত্তর ২৪ পরগণার বারাসত আদালতে পেশ করল পুলিশ। তোলাবাজির মামলায় আগেই গ্রেফতার হয়েছিলেন সব্যসাচী। বিধাননগর পুলিশের হেফাজতে রয়েছেন তিনি। গত পরশু রাতে নদিয়ায় সব্যসাচীর ঘনিষ্ঠ এক তৃণমূল নেত্রীর বাড়ি থেকে প্রচুর সোনা আটক হয়েছে। যা সব্যসাচীর বলেই দাবি পুলিশের। উল্লেখ্য, তোলাবাজির […]

কলকাতায় ব্যাপক ঝড়-বৃষ্টি, বিধান মার্কেটের সামনে ভেঙে পড়ল গাছ

কলকাতা : সকালের ভ্যাপসা আর অস্বস্তিকর গরম কাটিয়ে দুপুরের পর থেকেই আচমকা আবহাওয়া বদলে ফেলল কলকাতা তথা দক্ষিণবঙ্গের আবহাওয়া। দুপুরের দিকে মহানগরের আকাশ কুচকুচে কালো করে নেমে এলো মুষলধারে বৃষ্টি, সঙ্গে ধেয়ে এলো ঝোড়ো হাওয়া আর মুহুর্মুহু তীব্র বজ্রপাত। প্রবল এই ঝড়ের দাপটে সেন্ট্রাল কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় বড় বড় গাছ ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। […]

নির্বাচন কমিশনকে কমিটি জানালেন মমতা, দেওয়া হল তালিকা

কলকাতা : ‘বিদ্রোহীদের’ চাপের মধ্যে দলের স্বত্ব রক্ষায় তৎপর হল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। সোমবার দলের সর্বশেষ জাতীয় কর্মসমিতির তালিকা নির্বাচন কমিশনে জানিয়েছেন তৃণমূলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। জানান হয়েছে, ২৪ জনের ওই কমিটি পুনর্গঠিত হয়েছে ২০ জুন। অন্যদিকে, সোমবারই মমতাকে বাদ দিয়ে পাল্টা জাতীয় কর্মসমিতি গড়েছেন ‘বিদ্রোহীরা’। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস তাঁদের জাতীয় […]

কাঁকুড়গাছি ভিআইপি মার্কেটে স্বচ্ছতা অভিযানে পুরমন্ত্রী অগ্নিমিত্রা

কলকাতা : কাঁকুড়গাছি ভিআইপি বাজার পরিদর্শনে এসে একাধিক বিষয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার সকালে কলকাতা পুরসভার আধিকারিকদের নিয়ে উত্তর কলকাতার কাঁকুড়গাছি বাজারে যান মন্ত্রী অগ্নিমিত্রা। বাজারের পার্কিং, জঞ্জাল অপসারণ প্রক্রিয়া, বিজ্ঞাপন থেকে শুরু করে নানা বিষয়ে অব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অগ্নিমিত্রা। দোকানের জন্য নির্দিষ্ট জায়গা ছেড়ে বাড়তি […]

নদিয়ায় তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাশি, উদ্ধার তিন কেজি সোনা

নদিয়া : তোলাবাজির ঘটনায় ধৃত প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্তকে নিয়ে সোমবার রাতে নদিয়ার করিমপুরে জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার হয়েছে ৩ কেজিরও বেশি সোনা। এই সোনার সঙ্গে ধৃতের যোগসূত্র রয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করছেন তদন্তকারীরা। সেই সোনা কী ভাবে কেনা হল, সে বিষয়ে […]

বড় ঋণের বোঝা মানে বিরাট সমস্যা : স্বপন দাশগুপ্ত

কলকাতা : বড় ঋণের বোঝা মানে বিরাট সমস্যা, এমনই মন্তব্য করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি বলেন, “আমাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল, পশ্চিমবঙ্গ দীর্ঘদিন ধরে ভারত সরকারের থেকে বিচ্ছিন্ন ছিল। তাই, ভারত সরকারের কোন কোন প্রকল্প আছে বা নেই, তা কেউ জানত না। সুতরাং, আমাদের জনগণকে প্রকল্পগুলি সম্পর্কে জানাতে হয়েছিল এবং বলতে হয়েছিল যে, আপনারা এই প্রকল্পগুলি […]