Category Archives: জেলা

সুজিতবাবু দুর্গার আশীর্বাদ পাবেন না, অভিশাপ কয়েক ঘণ্টার মধ্যে দেখব: সৌমিত্র খাঁ

নিজস্ব প্রতিবেদন, বিষ্ণুপুর: ‘রাবণও মা দুর্গার পুজো করতেন, সুজিতবাবুও মা দুর্গার পূজা করেন। চুরির টাকায় মা দুর্গার পুজো করে আশীর্বাদ পাবেন, না অভিশাপ, তা কয়েক ঘণ্টার মধ্যে আমরা দেখতে পাব।’ স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে বিষ্ণুপুরের গড়দরজা সংলগ্ন স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে একথা বলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। শুক্রবার তাঁর কর্মী সমর্থকদের নিয়ে, মাল্যদান […]

পুকুর ভরাটের অভিযোগ খতিয়ে দেখে ফের খোঁড়ার নির্দেশ ভূমি সংস্কার দপ্তরের

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: পুকুর ভরাট করে রাতারাতি জমি সমান করার অভিযোগ। অভিযোগ পেতেই ঘটনাস্থলে ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা আসেন। অবিলম্বে ফের পুকুর খোঁড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ছিল পুকুর। হয়ে গেল সমান জমি। বাঁকুড়ার কোতুলপুর ব্লকের বাগরোল গ্রামের এমন রাতারাতি ঘটনায় হতবাক এলাকার মানুষ। পুকুর মালিকদের একাংশের অভিযোগ পেতেই অবশ্য নড়েচড়ে বসেছে ভূমি সংস্কার দপ্তর। ঘটনাস্থল […]

শোভাযাত্রায় স্বামী বিবেকানন্দ ও সারদা সাজল মুসলিম ছেলে-মেয়ে

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: মুসলিম মেয়ে সারদা দেবীর বেশে, আর মুসলিম ছেলে স্বামী বিবেকানন্দ রূপে মঞ্চ মাতালো। বিবেকানন্দের জন্ম জয়ন্তীতে এমনই ধর্ম সম্প্রীতির সাক্ষী থাকল বাঁকুড়ার কোতুলপুর। আজ, শুক্রবার সারা দেশজুড়ে পালিত হল স্বামী বিবেকানন্দর জন্ম জয়ন্তী। বিভিন্ন জায়গায় বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি সমারোহে পালন করা হয় এই দিনটি। যখন সারা দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় যুব দিবস, […]

সমস্ত নথি না আসার কারণে ফের পিছল বরুণ বিশ্বাস খুনের মামলার শুনানি

রাজ্য সরকারের পক্ষ থেকে অনীহার কারণেই তদন্ত প্রক্রিয়া ঢিলেমি হচ্ছে দাবি প্রতিবাদী নিহত শিক্ষক বরুণ বিশ্বাসের দিদি প্রমিলা বিশ্বাসের। রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আড়াল করবার জন্য বরুণ বিশ্বাস খুনের মামলায় বরুণের বাবা জগদীশ বিশ্বাসের সাক্ষ্য গ্রহণ করতে দেরি করা হচ্ছে পাশাপাশি বরুণের দিদি প্রমিলা রায় বিশ্বাসের নাম সিআইডির সাক্ষী তালিকায় অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়ে আদালতে […]

শিক্ষক পরিবারের হাত-পা বেঁধে লুঠ চালাল দুষ্কৃতীর দল, খোয়া গেল কয়েক লক্ষ টাকার গয়না-সহ নগদ

শিক্ষক দম্পতি ও তার ছেলেমেয়েদের হাত-পা বেঁধে ভয়াবহ লুঠপাট চালাল সশস্ত্র ডাকার দল। বুধবার মধ্যরাতের এই ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকেই তুমুল উত্তেজনা ছড়িয়েছে বৈষ্ণবনগর থানার সাহাবানচক গ্রাম পঞ্চায়েতের পূর্ব বেদরাবাদ এলাকায়। সংশ্লিষ্ট এলাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলের কর্ণধার তথা প্রধান শিক্ষক মহম্মদ উজির হোসেনের বাড়িতেই ১০ থেকে ১৫ জনের সশস্ত্র দুষ্কৃতীর দল ডাকাতি করে […]

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ৩২ ঠিকা শ্রমিকের কাজ হারানোর দাবি

নিজস্ব প্রতিবেদন, কাঁকসা: এবার কর্মহীন হয়ে পড়লেন কাঁকসার রাজবাঁধ চটি সংলগ্ন রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থার বটলিং প্ল্যান্টের ৩২ জন ঠিকা শ্রমিক। বুধবার ঠিকা শ্রমিকরা প্ল্যান্টের গেটের সামনে তৃণমূল শ্রমিক সংগঠনের ঝান্ডা হাতে নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তৃণমূলের গোষ্ঠীদ্ব¨েµর জেরেই তাঁদের কাজ গিয়েছে বলে অভিযোগ ঠিকা শ্রমিকদের। শ্রমিকদের অভিযোগ, তাঁরা এদিন সকালে কাজে যোগ দিতে গেলে যে […]

পানাগড়ে খুনে ধৃত আরও ১, মৃতের কাকিমার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক! অশ্লীল ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদন, কাঁকসা: পানাগড়ের রেলপারে সারদাপল্লি এলাকায় ৩ জনের খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল কাঁকসা থানার পুলিশ। এই নিয়ে মোট ৩ জনকে গ্রেপ্তার কর পুলিশ। ধৃতের নাম প্রসেনজিৎ বিশ্বকর্মা (৩০)। বুধবার ধৃতকে মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিমরনের কাকিমা রিঙ্কি বিশ্বকর্মার সঙ্গে প্রসেনজিতের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল কয়েক […]

বাঁকুড়ায় ‘চেন্নাই এক্সপ্রেস’! শিউলিবোনা গ্রামে মাটির দেওয়ালে আঁকা ট্রেন

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: বাঁকুড়ার শিউলিবোনা গ্রামের মাটির দেওয়ালে চেন্নাই এক্সপ্রেস। আবার কোনও দেওয়ালে আঁকা রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের লোগো। আদিবাসী গ্রামে সচরাচর এমন ছবি দেখা যায় না। পাহাড়ের নীচে ছবির মতো গ্রাম শিউলিবোনা। পর্যটকরা কম বেশি এই গ্রাম ‘উইস লিস্টে’ রাখেন। আদিবাসী অধ্যুষিত এই গ্রাম থেকেই খুব সুন্দর ভাবে দেখা যায় শুশুনিয়া পাহাড়। বাঁকুড়া জেলার […]

অণ্ডালের বিদ্যালয়ে চুরিতে গ্রেপ্তার শিক্ষিকার গাড়িচালক

নিজস্ব প্রতিবেদন, অণ্ডাল: অণ্ডাল উচ্চ বালিকা বিদ্যালয়ে চুরির ঘটনায় গ্রেপ্তার এক স্কুলেরই শিক্ষিকার গাড়ির চালক। তিনদিনের মাথায় স্কুলে থাকা সিসিটিভি ফুটেজ দেখে কিনারা করল পুলিশ। প্রথমে সন্দেহভাজন এক যুবককে নিজেদের হেপাজতে নেয় পুলিশ। মঙ্গলবার সকাল বেলা স্কুল খুলতেই যুবককে আটক করা হয় এবং পরে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত যুবক ওই […]

জয়নগর থেকে রামমন্দির নিয়ে বিজেপিকে আক্রমণ মমতার

রামমন্দিরের উদ্বোধনকে বিজেপির লোকসভা ভোটের গিমিক বলে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার জয়নগর-১ ব্লকের বহড়ু উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে সরকারি প্রকল্প উদ্বোধনের কর্মসূচিতে এমনটাই বলেন তিনি। পাশাপাশি, কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকারকে এজেন্সির সরকার বলেও খোঁচা দিলেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ‘কালকে আমায় জিজ্ঞাসা করছিল রামমন্দির নিয়ে আপনার কী বক্তব্য? আমার যেন আর কোনও কাজ নেই। […]