মালদা :- মাদক পাচার চক্রের মূল অভিযুক্তকে গ্রেফতার করে বড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। মণিপুরের বাসিন্দা নোওয়াজ শরীফকে ইম্ফল থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে কলকাতা থেকে মাদক পাচারের অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে উঠে আসে আরও চারজনের নাম, যাদের গোয়া […]
Category Archives: জেলা
হাওড়া : মঙ্গলবার ভোররাতে হাওড়ার বাগনান থানার অন্তর্গত লাইব্রেরি মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোররাত প্রায় তিনটে নাগাদ হঠাৎ একটি অস্থায়ী দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের অন্যান্য দোকানেও। দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা সারি জুড়ে থাকা দোকানগুলি।খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন […]
নৈহাটী : নৈহাটী পৌরসভার চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ল ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা সিআইসি সদস্য রাজেন্দ্র গুপ্ত এবং তাঁর দুই পুত্রের। এর আগে ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত সরকার-এর নামও চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছিল। পরপর দুই হেভিওয়েট কাউন্সিলরের নাম বাদ পড়ায় নৈহাটির রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার রাজেন্দ্র গুপ্ত অভিযোগ করে […]
আরামবাগ : আসন্ন নির্বাচনকে সামনে রেখে আরামবাগ শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সোমবার কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করে। সকাল থেকেই এ দিন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় এই রুটমার্চ চালানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বাড়ানো এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যেই এই উদ্যোগ।শহরের প্রধান সড়ক, বাজার এলাকা এবং স্পর্শকাতর অঞ্চলগুলি ঘুরে […]
হাওড়া : দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ পুরুলিয়ার বাসিন্দা দুই পরিযায়ী শ্রমিকের। ঘটনাস্থল হাওড়া স্টেশন চত্বর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ার ঝালদা থানা এলাকার জামলেহর গ্রামের বাসিন্দা আস্তিক মাহাতো ও বিবেক মাহাতো নামে দুই পরিযায়ী শ্রমিক বৃহস্পতিবার রাতে হাওড়া স্টেশন চত্বরে পুরুলিয়ার বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন। তখনই কয়েক জন দুষ্কৃতী তাঁদের উপরে চড়াও হয়। […]
হাওড়া : হাওড়ায় ২৭ বছর বয়সী প্রোমোটার সফিক খানকে খুনের ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া মূল আততায়ী হারুন খান এবং রোহিত হোসেনের এখনও খোঁজ পায়নি পুলিশ। তবে, তিন সন্দেহভাজনকে পাকড়াও করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সূত্রের খবর, হাওড়ার পিলখানায় প্রোমোটার সফিক খানকে খুনের ঘটনায় ৩ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ৩৬ বছর বয়সি মহম্মদ বিলাল কলকাতার […]
ভাঙড় : দক্ষিণ ২৪ পরগণার ভাঙড় এলাকায় রাসায়নিক ভর্তি ড্রাম বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ আট বছর বয়সী শিশু সাদিকুল আহমেদের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। চিকিৎসকদের মতে, শিশুটির শরীরের প্রায় ৯৫ শতাংশ অংশ পুড়ে গিয়েছিল এবং সে গত কয়েকদিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল। এই একই দুর্ঘটনায় আহত আরও দুই […]
হাওড়া : হাওড়ার গোলাবাড়ি থানার অন্তর্গত পিলখানায় বুধবার ভোরে কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসে এক যুবককে গুলি করে পালায়। গুলিবিদ্ধ হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। সে পেশায় প্রোমোটার। খবর পেয়ে সেখানে পৌঁছয় গোলাবাড়ি থানা পুলিশ। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত আছে, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। হাওড়া […]
আসানসোল : মাকে গুলি করে ছেলের আত্মঘাতী হওয়ার অভিযোগ উঠল আসানসোলের কুলটিতে। মৃত রাজা মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়ি ওই এলাকাতেই। মৃতের পরিজনদের দাবি, বেশ কিছুদিন ধরে বাড়িতে অশান্তি চলছিল। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরিবারের এক সদস্য জানান, বৃহস্পতিবার মধ্যরাতে ছেলে রাজা মুখোপাধ্যায় তাঁর মা সন্ধ্যা মুখোপাধ্যায়কে গুলি করে খুন করে নিজেও আত্মঘাতী […]
দুর্গাপুর : দুর্গাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজের হোস্টেল থেকে এক ডাক্তারি ছাত্রের রহস্যজনকভাবে মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শিল্পশহরজুড়ে। শনিবার গভীর রাতে একটি বেসরকারি মেডিক্যাল কলেজের বয়েজ হোস্টেলের বাথরুম থেকে ওই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম লাবণ্য প্রতাপ (২২)। তিনি বিহারের […]








