মালদা পুলিশের সাফল্য : মণিপুর থেকে গ্রেফতার নোওয়াজ শরীফ

মালদা :- মাদক পাচার চক্রের মূল অভিযুক্তকে গ্রেফতার করে বড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। মণিপুরের বাসিন্দা নোওয়াজ শরীফকে ইম্ফল থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে কলকাতা থেকে মাদক পাচারের অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে উঠে আসে আরও চারজনের নাম, যাদের গোয়া থেকে গ্রেফতার করা হয়।

ধৃত ছয়জনকে দফায় দফায় জেরা করে তদন্তকারীরা মণিপুরের নোওয়াজ শরীফের নাম জানতে পারেন। এরপর ইম্ফল পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।অভিযোগ, ব্রাউন সুগারের কাঁচামাল মণিপুর থেকে বিমানে করে কলকাতায় পাচার করত নোওয়াজ। চারটি জেলায় আফিম চাষ হয় বলে পুলিশ জানিয়েছে।

এছাড়াও মায়ানমার থেকে ব্রাউন সুগারের কাঁচামাল সংগ্রহ করে তা কলকাতায় পাঠানো হতো বলে তদন্তে উঠে এসেছে।মণিপুর থেকে ধৃতকে ট্রানজিট রিমান্ডে মালদায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 15 =