আইপিএলের নতুন মরসুম এখনও শুরু হয়নি, কিন্তু দিল্লি ক্যাপিটালসের শিবিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে নতুন উত্তেজনা। বেঙ্গালুরুর প্রশিক্ষণ শিবিরে সৌরভ গঙ্গোপাধ্যায় ও যুবরাজ সিংকে একসঙ্গে দেখা যাওয়ার পর দলের কোচিং কাঠামো নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। মনে করা হচ্ছে, নতুন মরসুমে দিল্লির অন্দরমহলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। দিল্লির সঙ্গে সৌরভের যোগ দীর্ঘদিনের। ফ্র্যাঞ্চাইজিটির প্রশাসনিক ও […]
Category Archives: খেলা
ভারতীয় ব্যাডমিন্টনে নতুন ইতিহাস লিখলেন অসমের অস্মিতা চালিহা। দীর্ঘ অপেক্ষা, চোটের ধাক্কা এবং প্রত্যাবর্তনের কঠিন পথ পেরিয়ে ২৬ বছরের এই শাটলার রবিবার কোরিয়া মাস্টার্সের শিরোপা জিতে নিজের কেরিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জন করলেন। ফাইনালে চতুর্থ বাছাই চিনের হান চিয়ান শিকে ১৪-২১, ২১-১৪, ২১-১৪ ব্যবধানে হারিয়ে প্রথমবার বিশ্ব সফরের শিরোপা নিজের নামে করলেন তিনি। শুরুটা অবশ্য […]
চোটের সমস্যায় জর্জরিত ভারতীয় ক্রিকেট দল। বর্তমান দলের সদস্য এবং ভবিষ্যতে জাতীয় দলে জায়গা পেতে পারেন, এমন ১৩ জন ক্রিকেটার এখন বেঙ্গালুরুর বিসিসিআইয়ের উৎকর্ষ কেন্দ্রে পুনর্বাসন নিচ্ছেন। শ্রীলঙ্কা সফরের মাঝেই শুভমন গিলের চোট পরিস্থিতিকে আরও জটিল করেছে। এর পাশাপাশি জসপ্রীত বুমরাহর প্রত্যাবর্তন নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। তবে হার্দিক পান্ডিয়ার ক্ষেত্রে পাওয়া গিয়েছে কিছুটা স্বস্তির খবর। […]
দীর্ঘদিন বাদে বারাসাত স্টেডিয়ামে ফিরেছে কলকাতা লিগের ম্যাচ। শুক্রবার বারাসাত স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব ও খিদিরপুর স্পোর্টিং ক্লাব। শনিবার এই স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব ও কলকাতা পুলিশ। ২-০ গোলে পুলিশকে হারাল সাদা-কালো ব্রিগেড। দুটি গোল করেছেন ফারদিন আলি মোল্লা ও লালথানকিমা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে মহামেডান স্পোর্টিংয়ের ছেলেরা। […]
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর স্বপ্ন বাঁচিয়ে রাখতে শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে নামছে ভারত। ১৫ আগস্ট গলে শুরু হবে ২ ম্যাচের এই সিরিজ। শুভমন গিলের নেতৃত্বাধীন দলের জন্য এই লড়াই শুধু সিরিজ জয়ের নয়, বরং ফাইনালের দৌড়ে নিজেদের অবস্থান ধরে রাখারও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় ভারত বর্তমানে ৫ নম্বরে রয়েছে। ৯টি ম্যাচে ৪টি জয় […]
ইস্টবেঙ্গল ৫ (রামিরেজ, রশিদ, বিপিন, হার্দিক, ডেভিড) সাউথ ইউনাইটেড ০ নিজস্ব প্রতিবেদন: শুক্রবার ডুরান্ড কাপের ম্যাচে সাউথ ইউনাইটেড এফসি -কে একপেশে ভাবে হারাল ইস্টবেঙ্গল। শুরু থেকেই দাপুটে ফুটবল খেলছিল হাবাসের লাল-হলুদ ব্রিগেড। ডুরান্ডের গ্রুপ পর্বের শেষ ম্যাচে সাউথ ইউনাইটেডকে ৫-০ গোলে হারাল ইস্টবেঙ্গল। মোহনবাগান গত ম্যাচে এই দলকেই ৮ গোল দিয়েছিল। ম্যাচের শুরু থেকেই […]
কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে জুডোয় প্রথম সোনা জিতে নজির গড়েছেন অস্মিতা দে। গ্লাসগোয় অনুষ্ঠিত মহিলাদের ৪৮ কেজি বিভাগের ফাইনালে কানাডার হেইডি কোয়াচকে হারিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন তিনি। কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে জয় পাওয়ার এই লড়াই ইতিমধ্যেই ভারতীয় ক্রীড়াপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে। ম্যাচের শুরুতে অস্মিতা ছন্দে ছিলেন না। প্রতিপক্ষের কাছে ইউকো হারানোর পাশাপাশি একটি […]
বিশ্বকাপের পর প্রথমবার শুরু থেকে মাঠে নেমেই নিজের পুরনো ছন্দে ফিরলেন লিওনেল মেসি। জোড়া গোল করে শুধু ইন্টার মায়ামিকে জয় এনে দিলেন না, একই সঙ্গে লিগস কাপের ইতিহাসেও নতুন রেকর্ড গড়লেন আর্জেন্টাইন মহাতারকা। ২০২৬ সালের লিগস কাপের প্রথম ম্যাচে ঘরের মাঠে অ্যাটলেটিকো সান লুইসের বিরুদ্ধে ৪-২ গোলে জয় পায় ইন্টার মায়ামি। দলের জয়ে বড় ভূমিকা […]
ভারতীয় ক্রিকেটে গত কয়েক মাসে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে ক্রিকেট মহলে। কিছুদিন আগেও দলের সাফল্য, একের পর এক ট্রফি জয় এবং স্থিতিশীল পরিবেশের জন্য ভারতীয় ক্রিকেটকে আদর্শ হিসেবে দেখা হচ্ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে নির্বাচক মণ্ডলী, টিম ম্যানেজমেন্ট এবং সিনিয়র ক্রিকেটারদের মধ্যে মতবিরোধের খবর সামনে আসতেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে। […]
গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে অংশ নেওয়া হরিয়ানার ক্রীড়াবিদদের সংবর্ধনা জানাতে বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। আগামী ৭ আগস্ট পঞ্চকুলার সেক্টর-৩-এর তাউ দেবীলাল স্টেডিয়ামে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে পদকজয়ী এবং অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের নগদ পুরস্কার ও মানপত্র তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের সাফল্যে […]










