Category Archives: খেলা

অপরাজিত থেকেই গ্রুপ পর্ব শেষ ভারতের

টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচটি ছিল নিয়মরক্ষার। আগেই সুপার এইটে জায়গা নিশ্চিত করে ফেলেছিল ভারত। তবুও ম্যাচটি সহজ হবে—এমনটা ভাবার সুযোগ দেয়নি নেদারল্যান্ডস। শেষ পর্যন্ত ১৭ রানে জিতলেও প্রত্যাশামতো একতরফা আধিপত্য দেখাতে পারেনি সূর্যকুমার যাদবের দল। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সূর্যকুমার যাদব। কিন্তু শুরুটা একেবারেই […]

রাজ্যসভা নির্বাচনের দিন ঘোষণা কমিশনের, ১৬ মার্চ হবে ভোট

নয়াদিল্লি : রাজ্যসভার নির্বাচনের দিন ঘোষণা করলো নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের ১০টি রাজ্যের ৩৭টি আসন পূরণের জন্য আগামী ১৬ মার্চ হবে রাজ্যসভার নির্বাচন। একইসঙ্গে নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণের দিনেই ভোট গণনা করা হবে। ১৬ মার্চ সকাল ৯টা থেকে বিকেল চারটে পর্যন্ত হবে ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গের পাঁচ জন রাজ্যসভার সাংসদের মেয়াদ […]

নকআউটে আবার ধস, রঞ্জিতে স্বপ্নভঙ্গের দোরগোড়ায় বাংলা !

গ্রুপ পর্বে দুরন্ত, নকআউটে নিষ্প্রভ—এই বৈপরীত্যই যেন গত কয়েক বছরে বাংলার ঘরোয়া ক্রিকেটের পরিচয় হয়ে দাঁড়িয়েছে। রনজি ট্রফি, বিজয় হাজারে ট্রফি কিংবা সৈয়দ মুস্তাক আলি ট্রফি—প্রতিটি টুর্নামেন্টেই শুরুটা হয় আশাব্যঞ্জক। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা, বড় ব্যবধানে জয়, বোলারদের ধারালো পারফরম্যান্স—সব মিলিয়ে সমর্থকদের মনে তৈরি হয় নতুন স্বপ্ন। কিন্তু নকআউট পর্ব এলেই যেন বদলে যায় চিত্রনাট্য। […]

বৃষ্টিতেই ভেসে গেল অজিদের স্বপ্ন, মাঠে না নেমেই সুপার এইটে জ়িম্বাবোয়ে

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে অঘটনের নামই যেন অস্ট্রেলিয়া। একসময় যাদের ছাড়া কোনও আইসিসি টুর্নামেন্ট কল্পনাই করা যেত না, সেই তারকারা এবার মাঠে না নেমেই বিদায় নিলেন। বৃষ্টিভেজা এক বিকেলে শেষ হয়ে গেল মিচেল মার্শদের স্বপ্ন। মঙ্গলবার পাল্লেকেলের ম্যাচ ছিল জ়িম্বাবোয়ে জাতীয় ক্রিকেট দল বনাম আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দল। কিন্তু টানা বৃষ্টিতে টস পর্যন্ত করা গেল না। […]

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেল অস্ট্রেলিয়া

পাল্লেকেলে : মঙ্গলবার পাল্লেকেলেতে আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ের মধ্যকার গ্রুপ-পর্বের ম্যাচটি বৃষ্টির কারণে ভেসে যাওয়ার পর অস্ট্রেলিয়া ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে । গ্রুপ পর্বের তিনটি খেলার মধ্যে দুটিতে হেরে যাওয়া অস্ট্রেলিয়া এখন গাণিতিকভাবে গ্রুপ বি-তে দ্বিতীয় স্থানে থাকা জিম্বাবুয়ের সঙ্গে তাল মেলাতে পারছে না। সোমবার শ্রীলঙ্কার কাছে আট উইকেটে হেরেছে অস্ট্রেলিয়া এবং গত সপ্তাহে […]

ঘরামির ব্যাটে, রঞ্জি সেমিতে পাল্টা লড়াই বাংলার

কোয়ার্টার ফাইনালে যে ব্যাটিং মহাকাব্য রচনা করেছিলেন, সেমিফাইনালেও যেন সেই ধারাবাহিকতারই পুনরাবৃত্তি। কথা হচ্ছে সুদীপ কুমার ঘরামিকে নিয়ে। রনজি ট্রফি-র ইতিহাসে তাঁর ২৯৯ রানের ইনিংস ইতিমধ্যেই বিশেষ জায়গা করে নিয়েছে। আর জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে সেমিফাইনালের প্রথম দিনেও বাংলার ইনিংসকে ভরসা দিলেন তিনিই। তাঁর সেঞ্চুরির সৌজন্যে দিনের শেষে বাংলার স্কোর ৫ উইকেটে ২৪৯। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমি […]

ভারতের কাছে ৬১ রানের হারে দুরমুশ পাকিস্তান

কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়াম-এ ভারতীয় বোলারদের দাপটে কার্যত একতরফা হয়ে উঠল মহারণ। ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় পাকিস্তান। টসে জিতুক বা হারুক, সূর্যদের জয়ের পরিসংখ্যান বদলায় না। পাক অধিনায়ক সলমন টসে জিতে আশা করেছিলেন, রান তাড়া করা তুলনায় সহজ হবে। বাস্তবটা যে কতটা কঠিন, তা প্রথমে বোঝালেন ঈশান কিষান। […]

প্রথম দল হিসেবে শেষ আট নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ

মুম্বই : চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তৃতীয় জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। মুম্বইয়ে নেপালকে হারিয়ে দিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর তাতেই শেষ আটও নিশ্চিত করেছে শাই হোপের দল। হোল্ডার-ফোর্ডদের বোলিং তোপে ৮ উইকেটে ১৩৩ রানের পুঁজি পায় নেপাল। রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা কাজ সেরে ফেলেন ২৮ বল বাকি রেখে। ২৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা […]

টি-২০ বিশ্বকাপের মঞ্চে ভারত-পাক মহারণ, গুগুল স্মরণ করল ডুডুলে

কলকাতা : ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে ভারত-পাক মহারণ। রবিবার সন্ধ্যায়, কলোম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপের অন্যতম নজরকাড়া ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। গুগুল এদিনের ডুডলে সেটির দ্যোতক ব্যবহার করল। কয়েকদিন আগে ম্যাচ বয়কটের পরিস্থিতি তৈরি হয়েছিল। পরবর্তীতে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের খেলতে রাজি হওয়া, সেই ঘটনাকে নিয়ে জলঘোলা এবং উপমাহদেশীয় রাজনীতি যেন এই ম্যাচের উত্তাপকে […]

আইএসএলের প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে ২-০ গোলে হারাল মোহনবাগান

প্রেম দিবসে যুবভারতীতে আইএসএলের ঢাকি কাঠে। আইএসএলের প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে ২-০ গোলে হারাল মোহনবাগান। জেমি ম্যাকলারেন ও টম অলড্রেডের গোলে জয়ের মুখ দেখল মেরিনার্সরা। জয় দিয়ে আইএসএল সূচনা বাগান কোচ সের্জিও লোবেরারও। তবে খুব বেশি আক্রমণাত্মক ফুটবল এদিন দেখা গেল না দিমিত্রি-রবসনদের পা থেকে। গোলের বন্যা নয় বরং  প্রথমার্ধে দাপটে ফুটবল খেলে সবুজ-মেরুন ব্রিগেড। […]