Category Archives: খেলা

বাঁহাতি স্পিনের দুর্বলতা কাটাতে দ্বিতীয় টেস্টের আগে বড় প্রস্তুতি শুভমন গিলের

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে নিজের ব্যাটিংয়ের একটি নির্দিষ্ট দুর্বলতা কাটাতে বিশেষ প্রস্তুতি নিলেন ভারতীয় অধিনায়ক শুভমন গিল। প্রথম টেস্টে বাঁহাতি স্পিনারদের বিরুদ্ধে তাঁর সমস্যাটি স্পষ্ট হয়ে উঠেছিল। গল টেস্টে শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার প্রভাত জয়সূর্যর বলে ২ বার আউট হন গিল। প্রথম ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে ১৬ রান, দ্বিতীয় ইনিংসে করেন মাত্র ৮ রান। […]

যুবভারতী ঘুরে দেখে মাঠ নিয়ে খুশি ব্রাজিলের প্রতিনিধিরা, ম্যাচ বয়কট বাইচুং-এর 

নিজস্ব প্রতিবেদন : ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় দলের বিরুদ্ধে ব্রাজিলের ম্যাচ। এই ম্যাচকে ঘিরে সাজো সাজো রব যুবভারতীতে। বুধবার ডুরান্ড কাপ সেমিফাইনালের পর সেই বিষয়েই কথা বলেছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ।  অস্ট্রেলিয়াতে ম্যাচ খেলে ৩০ সেপ্টেম্বর রাতে কলকাতায়া পা দেওয়ার কথা ভিনিসিয়াস জুনিয়রদের। ১ এবং ২ অক্টোবর কলকাতায় অনুশীলন করে ৩ অক্টোবর ভারতের বিরুদ্ধে […]

বিশালের হাতেই আটকে গেল নর্থইস্ট, ডুরান্ড ফাইনালে মোহনবাগান

মোহনবাগান – ০ নর্থইস্ট ইউনাইটেড – ০ টাইব্রেকারে ৪-৩ গোলে জয়ী মোহনবাগান  ঘরের মাঠে সুবিধা নেই।  শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে চরম নাটকীয় এক ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এফসি-কে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে ১৩৫তম ডুরান্ড কাপের ফাইনালে প্রবেশ করল মোহনবাগান সুপার জায়ান্ট। আবারও সবুজ-মেরুনের রক্ষাকর্তা হয়ে উঠলেন গোলরক্ষক বিশাল কাইথ। টাইব্রেকারে তাঁর জোড়া দুরন্ত সেভই দলকে পৌঁছে […]

ডুরান্ডের ফাইনালে ইস্টবেঙ্গল!

এবারের ডুরান্ডে চার ম্যাচে ২১ গোল করে নজর কেড়েছে। তার উপর শেষ আটে বড় ব্যবধানে জয় পেয়েছে। এমন একটা দলের সঙ্গে সেমিফাইনালে ইস্টবেঙ্গলের চাপ বাড়িয়েছিল পিভি বিষ্ণুর না থাকা। কোয়ার্টার ফাইনালে তাঁর গোলেই জিতেছিল লাল-হলুদ। বুধবাসরীয় সন্ধ্যায় তাঁর জায়গায় নামলেন বিপিন সিং। তাতে অবশ্য লাভের লাভ কিছু হল না। দলে বাঘা বাঘা ফরোয়ার্ডরা থাকলেও গোলের […]

২০২৬ সালের পুরুষদের হকি: বিশ্বকাপে ভারত পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে গেল

কলকাতা : বুধবার পুল-ডি-র শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে চলমান এফআইএইচ পুরুষ হকি বিশ্বকাপ ২০২৬-এর দ্বিতীয় রাউন্ডে উঠেছে ভারত। হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বাধীন দলটি পুলে দ্বিতীয় স্থান অর্জন করে টুর্নামেন্টের পরবর্তী পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। দ্বিতীয় রাউন্ডে ভারত কাদের সঙ্গে খেলবে? বিশ্বকাপের নতুন ফরম্যাট অনুযায়ী, দ্বিতীয় পর্বে উত্তীর্ণ আটটি দলকে চারটি করে দলের […]

ডুরান্ড সেমির আগে একাধিক সমস্যায় মোহনবাগান 

জামশেদপুরকে টাইব্রেকারে হারিয়ে ডুরান্ড কাপের সেমিফাইনালে পৌঁছেছে মোহনবাগান। শিলংয়ে নর্থইস্ট ইউনাইটেডের ঘরের মাঠে খেলতে যাবে কোচ পানোসের দল। বুধবার সকালের বিমানে শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেবে সবুজ-মেরুন ব্রিগেড। গোটা দল একটি বিমানে গেলেও, বাকি তিনজন সদস্য অন্য বিমানে রওনা দেবেন। পাহাড়ে যাওয়ার আগে একাধিক সমস্যার সম্মুখীন বাগান ম্যানেজমেন্ট। শিলংয়ে সঠিক সময়ে অনুশীলনের মাঠ না পাওয়া, ফ্লাডলাইটে […]

ডুরান্ড কাপের সেমিফাইনালে মোহনবাগান

ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে জামশেদপুর এফসিকে হারাল মোহনবাগান সুপার জায়ান্ট। জমশেদপুর এফসি-কে ৯-৮ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করল সবুজ-মেরুন ব্রিগেড। সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত এই ম্যাচের নির্ধারিত সময় ১-১ গোলে শেষ হয়। মোহনবাগানের পক্ষে সাহাল আব্দুল সামাদ এবং জামশেদপুরের পক্ষে দেবেন্দ্র মুরগাঁওকর গোল করেন। এরপর একটি দীর্ঘস্থায়ী টাইব্রেকারে জয় ছিনিয়ে নেয় মোহনবাগান। […]

মানব-জাদেজার স্পিন জালে নাজেহাল শ্রীলঙ্কা ! 

শ্রীলঙ্কার গলে অনুষ্ঠিত প্রথম টেস্টে ভারত এখন চালকের আসনে থাকলেও ম্যাচের সবচেয়ে বড় অনিশ্চয়তার নাম বৃষ্টি। তিন দিনের খেলা শেষে ভারতের অবস্থান যথেষ্ট শক্তিশালী। প্রথম ইনিংসে ৪৬২ রান তোলার পর শ্রীলঙ্কাকে ২৮৪ রানে গুটিয়ে দিয়ে ভারত ১৭৮ রানের গুরুত্বপূর্ণ লিড পেয়েছে। তবে তৃতীয় দিনের শেষদিকে বৃষ্টির কারণে ভারতের দ্বিতীয় ইনিংস শুরুই করা সম্ভব হয়নি। হাতে […]

গিলবাহিনীর দাপট অব্যাহত! গল টেস্টে রানের পাহাড়ে চাপা পড়ল শ্রীলঙ্কা

গল টেস্টের দ্বিতীয় দিনেও ভারতের ব্যাটারদের দাপট অব্যাহত থাকল। প্রথম দিনের শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আরও বড় স্কোরের দিকে এগিয়ে গেল শুভমান গিলের দল। বৃষ্টির কারণে দিনের বেশ কিছুটা সময় নষ্ট হলেও ভারতের ব্যাটিংয়ে তার কোনও প্রভাব পড়েনি। দেবদত্ত পাড়িক্কলের দুরন্ত সেঞ্চুরি, কেএল রাহুলের দায়িত্বশীল ইনিংস এবং ধ্রুব জুরেলের কার্যকর অর্ধশতরানের সৌজন্যে দিনের শেষে ভারত […]

বিষ্ণুর গোলে আর্মিকে হারিয়ে সেমিফাইনালে ইস্টবেঙ্গল 

ইন্ডিয়ান আর্মি  – ০  ইস্ট বেঙ্গল এফসি – ১ (পি.ভি. বিষ্ণু ৩৮’) কলকাতা: রবিবার যুবভারতীতে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইন্ডিয়ান আর্মির মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। পি.ভি. বিষ্ণুর প্রথমার্ধের চমৎকার হেডারের উপর ভর করে ইন্ডিয়ান আর্মিকে ১-০ গোলে হারিয়ে ডুরান্ড কাপের সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিল লাল-হলুদ ব্রিগেড। নকআউট পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্টবেঙ্গল হেড আক্রমণাত্মক […]