নিজস্ব প্রতিবেদন: ব্রাজিলের বিরুদ্ধে বড় ম্যাচ ভারতের। বৃহস্পতিবার রাতে কড়া নিরাপত্তা ও ভারতীয় সমর্থকদের উন্মাদনার মাঝে শহরে পা রেখেছে ব্রাজিল দল। ভিনিয়াস জুনিয়ররা অভিভূত কলকাতা থেকে এত সমর্থন পেয়ে। এই বড় ম্যাচের জন্য প্রস্তুতি তুঙ্গে খালিদ জামিলের নেতৃত্বে ভারতীয় দল। এদিন শহরের এক পাঁচতারা হোটেলে প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন ভারতীয় দলের হেড কোচ […]
Category Archives: খেলা
কলকাতা: অপেক্ষার অবসান হতে আর মাত্র ২৪ ঘণ্টা। আগামীকাল ঠিক এই সময়েই যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বৃহস্পতিবার শহরে পা রাখার পর, আজ সাংবাদিক সম্মেলন সেরেই সরাসরি অনুশীলনে নেমে পড়ল সেলেসাওরা। ফিফা র্যাঙ্কিংয়ে ৫ নম্বরে থাকা ব্রাজিলের কোচ কার্লো আন্সেলোত্তি প্রেস কনফারেন্সে ভারতকে যথেষ্ট সমীহ করলেও, মাঠের লড়াই যে একেবারেই […]
৪৪ বছরের অপেক্ষার অবসান। এশিয়ান গেমসে মহিলা হকিতে সোনা জিতল ভারত। শুক্রবার নাগোয়ায় ফাইনালে গত বারের চ্যাম্পিয়ন চিনকে ১-০ গোলে হারিয়ে সোনা নিশ্চিত করল ভারতীয় দল। এই জয়ের সঙ্গে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে সরাসরি খেলার যোগ্যতাও অর্জন করল তারা। ভারতের হয়ে একমাত্র গোলটি করেন লালরেমসিয়ামি। ম্যাচের ১০ মিনিটে দুর্দান্ত আক্রমণ থেকে গোলটি আসে। সলিমা টেটে […]
এশিয়ান গেমসে দারুণ সাফল্য ভারতের। মাত্র ২৫ মিনিটের মধ্যে বক্সিং ও কুস্তি মিলিয়ে তিনটি সোনা জিতল ভারত। বক্সিংয়ে মহিলাদের ৬৫ কেজি বিভাগে পারভিন হুডা এবং ছেলেদের ৮০ কেজি বিভাগে অঙ্কুশ পাঙ্ঘাল সোনা জিতেছেন। এর পর ছেলেদের ফ্রিস্টাইল কুস্তির ৬৫ কেজি বিভাগে চ্যাম্পিয়ন হয়ে ভারতের সোনার সংখ্যা আরও বাড়িয়ে দেন সুজিত কলখল। লভলিনা বরগোঁহাইয়ের সোনার পর […]
শ্রীলঙ্কাকে ১২৪ রানে হারিয়ে ফাইনালের টিকিট জোগাড় করেছে ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে একপেশে ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে ভারত। জবাবে মাত্র ৯.৫ ওভারে ৪৫ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। এর আগে বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনালে বাংলাদেশকে ছ’উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান। ব্যাট হাতে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ঈশান কিষান। […]
বৃহস্পতিবার সন্ধ্যায় ৮.৩৮ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামে ব্রাজিলের চাটার্ড বিমান। ইমিগ্রেশন সংক্রান্ত যাবতীয় কর্মসূচি বিমানেই সেরে ফেলা হয়েছিল। বাস অপেক্ষা করছিল বিমানবন্দরের ভিতরেই। ভিআইপি গেট দিয়ে বেরিয়ে সোজা বাইপাসের ধারে হোটেলের দিকে চলে যায় ব্রাজিলের টিম বাস। ভিনি জুনিয়রদের জন্য হলুদ এবং সবুজ রঙের মিশেলে বিশেষ টিম বাসের ব্যবস্থা করা হয়েছিল। শুক্রবার সকালে প্রাক ম্যাচ […]
বুয়েনস আইরেস : এবার ‘ডক্টর’ উপাধি পেতে যাচ্ছেন আর্জেন্টিনার কিংবদন্তি মেসি। আর্জেন্টাইন তারকাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে অনুমোদন করেছে বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয়ের সুপিরিয়র কাউন্সিল। মেসির উৎকর্ষ, অধ্যবসায়, বিনয় এবং আর্জেন্টিনার প্রতিনিধিত্বের প্রতি তার অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে এই সম্মান দেওয়া হচ্ছে। আগামী ৬ অক্টোবর মেসির হাতে তুলে দেওয়া হবে এই সম্মানসূচক ডক্টরেট। কারণ, ওই […]
কলকাতা : এশিয়ান গেমস ক্রিকেটের সেমি-ফাইনালে ভারত ১২৪ রানে শ্রীলঙ্কাকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে এবং পাকিস্তানের বিপক্ষে শিরোপা নির্ধারণী লড়াইয়ের ৩ অক্টোবর মুখোমুখি হবে। লঙ্কান অধিনায়ক সাহান আরাচ্চিগে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন এবং ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান। প্রথমে ব্যাট করে ভারত শ্রীলংকার সামনে ১৭০ রানের লক্ষ্য রাখে। এই রান তাড়া […]
চলতি এশিয়ান গেমসে একাদশ দিনেই সবচেয়ে বেশি সাফল্য পেল ভারত। বুধবার একদিনে মোট চারটি সোনা ঘরে তুললেন ভারতীয় ক্রীড়াবিদরা। তিরন্দাজি ও শুটিংয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি আরও কয়েকটি ইভেন্টে পদকের দরজা খুলে দিয়েছেন দেশের অ্যাথলিটরা। ফলে দ্বাদশ দিনেও ভারতের পদক তালিকায় নতুন সংযোজনের সম্ভাবনা যথেষ্ট। দিনের শুরুটাই হয়েছিল সোনালি সাফল্য দিয়ে। কম্পাউন্ড তিরন্দাজির মহিলা দলগত ইভেন্টে […]
আইএফএ শিল্ডে পাঞ্জাব এফসির বিরুদ্ধে হেরে গেল ইস্টবেঙ্গল। বুধবারের ম্যাচে ০-১ গোলে হারের ফলে গ্রুপশীর্ষে শেষ করার সুযোগ নষ্ট হল লাল-হলুদের। এর ফলে সেমিফাইনালে মোহনবাগানের মুখোমুখি হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। তবে সেমিফাইনালের সূচি এবং সময় এখনও সরকারি ভাবে জানায়নি আইএফএ। ক্যালকাটা কাস্টমসকে হারিয়ে আগেই শেষ চার নিশ্চিত করেছিল ইস্টবেঙ্গল ও পাঞ্জাব। তাই এই ম্যাচের গুরুত্ব […]










