আইপিএলের সবচেয়ে চর্চিত লড়াইগুলোর একটি চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স। সেই মহারণে এবার একেবারে মুম্বইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়েতে দাপট দেখাল চেন্নাই। একতরফা ম্যাচে তারা হারিয়ে দিল মুম্বইকে ১০৩ রানের বিশাল ব্যবধানে। এই জয়ের ফলে চেন্নাই শুধু গুরুত্বপূর্ণ দুই পয়েন্টই পেল না, প্লে-অফের লড়াইয়েও নতুন করে ফিরে এল। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন […]
Category Archives: খেলা
২০১১ সালের বিশ্বকাপ জয় ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা মুহূর্ত। দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত আবার একদিনের বিশ্বচ্যাম্পিয়ন হয়। মুম্বইয়ের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে কোটি কোটি সমর্থকের স্বপ্নপূরণ হয়েছিল। তবে এই সাফল্যের আড়ালেও ছিল কিছু কঠিন সিদ্ধান্ত, যার মধ্যে সবচেয়ে আলোচিত ছিল রোহিত শর্মার দলে জায়গা না পাওয়া। সেই সময় […]
টি-টোয়েন্টি ক্রিকেট মানেই সাধারণত ব্যাটারদের উৎসব। চার-ছক্কার ঝড়, বড় রান, উত্তেজনায় ভরা ম্যাচ—এই চেনা ছবিই দেখা যায় বেশিরভাগ সময়ে। কিন্তু বুধবারের লখনউ সুপার জায়ান্টস ও রাজস্থান রয়্যালস ম্যাচ সেই প্রচলিত ধারণাকে পুরো বদলে দিল। এখানে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য ছিল বোলারদের। ব্যাটারদের জন্য রান তোলা ছিল কঠিন কাজ। শেষ পর্যন্ত দুর্দান্ত বোলিংয়ের জোরে ৪০ […]
মাদ্রিদ: কবজিতে গুরুতর চোট। যন্ত্রণায় কাবু কার্লোস আলকারাজ। তার ফলে শেষ মুহূর্তে মাদ্রিদ ওপেন থেকে নাম তুলে নিয়েছিলেন তিনি। যা পরিস্থিতি তাতে স্প্যানিশ তারকার ফরাসি ওপেনে নামা নিয়েও সংশয় দেখা দিয়েছে। লাল সুরকির কোর্টে লড়াই শুরু ২৪ মে। তার আগে মেডিকেল টেস্ট হবে বিশ্বের দু’নম্বর তারকার। পাশ করলে তবেই রোলাঁ গারোয় দেখা যাবে আলকারাজকে। উল্লেখ্য, […]
আইপিএলে আরও একটি শতরান। মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাত্র ৪৭ বলে শতরান করলেন। কোটিপতি লিগে তাঁর দ্বিতীয় শতরান। পরপর ছক্কা হাঁকিয়ে একশো রান সম্পূর্ণ করেন। এলিট তালিকায় বিরাট কোহলিকে যোগ দিলেন। ছাপিয়ে যান রোহিত শর্মাকে। ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি টি-২০ শতরানের তালিকায় প্রবেশ করলেন অভিষেক। ৮টি শতরান ছিল রোহিতের। নবম শতরান করে কোহলিকে ছুঁয়ে ফেললেন […]
বিশ্ব ক্রিকেটে সংগ্রাম ও সাফল্যের এক উজ্জ্বল নাম রশিদ খান। যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা এবং নানা সমস্যার মধ্যেও আফগানিস্তান আজ ক্রিকেটে যে উচ্চতায় পৌঁছেছে, তার পিছনে এই তারকা ঘূর্ণি বোলারের অবদান অসাধারণ। কঠিন সময়ের মধ্যেই তিনি নিজেকে গড়ে তুলেছেন এবং দেশের ক্রিকেটকে বিশ্বমঞ্চে আলাদা পরিচয় এনে দিয়েছেন। তিনি শুধু দলের ভরসাই নন, নেতৃত্বের দায়িত্বও সামলাচ্ছেন। স্বল্প […]
রবিবার প্রথম জয়ের স্বাদ পেয়েছিল কলকাতা, আর সোমবার দ্বিতীয় জয় তুলে নিল মুম্বই। অহমদাবাদের মাঠে গুজরাত টাইটান্সকে ৯৯ রানে উড়িয়ে দিল হার্দিক পাণ্ড্যের দল। টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত গুজরাতের জন্য একেবারেই ভুল প্রমাণিত হয়। প্রথমে ব্যাট করে মুম্বই ৫ উইকেটে ১৯৯ রান তোলে। জবাবে গুজরাত গুটিয়ে যায় মাত্র ১০০ রানে। মুম্বইয়ের জয়ের নায়ক […]
ভারতীয় ক্রিকেটে গত কয়েক বছরে বড় পরিবর্তনের সময় এসেছে, আর সেই পরিবর্তনের অন্যতম মুখ ছিলেন প্রধান নির্বাচক অজিত আগরকর। সীমিত ওভারের ক্রিকেটে ভারতের ধারাবাহিক সাফল্যের পিছনে তাঁর ভূমিকা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। তাই জুন মাসে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) তাঁর সঙ্গে নতুন করে চুক্তি বাড়ানোর পথে হাঁটছে বলে […]
একটি-দু’টি নয়, টানা সাত ম্যাচ অপেক্ষার পর অবশেষে আইপিএলে প্রথম জয়ের স্বাদ পেল কেকেআর। রবিবার ইডেন গার্ডেন্সে নাটকীয় ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৪ উইকেটে হারাল কলকাতার দল। শেষ দুই বল বাকি থাকতে জয়ের রান তুলে নেয় তারা। তবে জয় এলেও কেকেআরের পারফরম্যান্সে স্বস্তির চেয়ে প্রশ্নই বেশি রয়ে গেল। প্রথমে ব্যাট করে রাজস্থান ২০ ওভারে তোলে ১৫৫/৯। […]
শিবরাম চক্রবর্তীর গল্পে যেমন ব্যঙ্গের মোড়কে ‘দেবতার জন্ম’-এর ছবি ফুটে উঠেছিল, তেমনই শনিবার ইডেন গার্ডেন্সে যেন ভারতীয় ক্রিকেটে আর এক নতুন নক্ষত্রের আবির্ভাব দেখা গেল। সেই নাম বৈভব সূর্যবংশী। মাত্র পনেরো বছর বয়সেই যাঁকে ঘিরে উন্মাদনা এখন আকাশছোঁয়া। রাজস্থান রয়্যালসের অনুশীলনে বড় বড় তারকা উপস্থিত থাকলেও আলোটা পুরোপুরি কেড়ে নিল এই কিশোর ক্রিকেটারই। মাঠে ছিলেন […]










