Category Archives: খেলা

টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোয় মিসর

বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম নকআউট পর্বের ম্যাচ জিতল মিসর। আফ্রিকার সাতবারের চ্যাম্পিয়নরা শেষ ষোলোয় খেলবে আর্জেন্টিনা অথবা কেপ ভার্দের বিপক্ষে। ডালাস স্টেডিয়ামে ম্যাচটিতে মিসর এগিয়ে যায় ১৩ মিনিটেই। ফ্রি-কিক থেকে সালাহর বুদ্ধিদীপ্ত সেট-পিসে প্রথম শট নেন ইমান আশুর। সেটি ব্লক হলেও বল আবার পেয়ে দারুণ এক ক্রস তোলেন করিম হাফেজ। সেই ক্রসে হেডে গোল করেন […]

অবিশ্বাস্য নাটকীয়তার ম্যাচে রোনালদোর হাসি

প্রথম ৪৫ মিনিটের খেলা দেখে কে জানত, পরের অর্ধেকে এত নাটকীয়তা জমিয়ে রেখেছে এই ম্যাচ। বিরতির সময় স্কোরলাইন ছিল ০-০। সুযোগ তৈরি হয়েছে, আক্রমণ হয়েছে, কিন্তু গোল আসেনি। কিন্তু দ্বিতীয়ার্ধে পুরো ভিন্ন ছবি। গোল–পাল্টা গোল, অফসাইডে বাতিল হওয়া গোল, ভিএআরের হস্তক্ষেপ, যোগ করা সময়ে পর্তুগালের গোল, আবার শেষ মুহূর্তে ক্রোয়েশিয়ার সমতা ফিরিয়ে আনার উল্লাস—কিছুক্ষণ পর […]

১৬ বছর পর নকআউটে জয়ের দেখা স্পেনের

অবশেষে নকআউট আক্ষেপের অবসান ঘটল স্পেনের। ২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর টানা তিন আসরে নকআউটে জয়ের মুখ দেখেনি দলটি। ২০১৪ সালে বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকেই, আর ২০১৮ ও ২০২২ সালে শেষ ষোলো পেরোতে পারেনি। আজ সেই হতাশার অধ্যায়ের ইতি টেনেছে লুইস দে লা ফুয়েন্তের দল। শেষ বত্রিশের ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ১৬ […]

ইংল্যান্ড বনাম ভারত, প্রথম টি-টোয়েন্টি: বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত

লন্ডন : তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি মাঝপথে বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় ইংল্যান্ড ও ভারত হতাশ হয়েছে। আয়ারল্যান্ডে অপ্রত্যাশিত সিরিজ হারের পর ম্যাচে খেলতে নামা ভারত, অভিষেক শর্মা ও শ্রেয়াস আইয়ারের দ্বৈত অর্ধশতকের সুবাদে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৯ রানের একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লক্ষ্যমাত্রা দাঁড় করিয়েছিল । তবে বৃষ্টির কারণে ইংল্যান্ডের রান তাড়া শুরু হতে […]

ডুরান্ড কাপে একই গ্রুপে ইস্ট-মোহন, নেই গতবারের রানার্সআপ ডায়মন্ড হারবার 

নিজস্ব প্রতিবেদন: আসন্ন ডুরান্ড কাপে নেই গতবারের রানার্স আপ ডায়মন্ড হারবার এফসি। এছাড়া আইএসএল ক্লাবদের মধ্যে শুধু মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান, জামশেদপুর, নর্থইস্ট ইউনাইটেড ও স্পোর্টিং ক্লাব দিল্লি খেলছে। রাজ্যে পালাবদলের পর থেকেই ডায়মন্ড হারবার ক্লাবের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠেছিল। ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। তবে কি বাংলা তথা ভারতের ক্রীড়াজগত […]

হ্যারি কেনের জাদুতে কঙ্গো বধ ইংল্যান্ডের 

নিজস্ব প্রতিবেদন: ফিফা বিশ্বকাপ ২০২৬ এর রাউন্ড অফ ৩২ এর রুদ্ধশ্বাস ম্যাচে ডিআর কঙ্গোর বিরুদ্ধে পিছিয়ে থেকেও দুরন্ত জয় ইংল্যান্ডের। শুরুতে ব্রায়ান সিপেঙ্গার গোলে এগিয়ে ছিল কঙ্গো। কিন্তু হ্যারি কেনের জোড়া গোলে জয় পেল ইংল্যান্ড। শেষ ১৬ তে আয়োজক মেক্সিকোর মুখোমুখি হবে ইংল্যান্ড। ম্যাচের শুরু থেকেই যে ছন্দ হারিয়েছিল ইংল্যান্ড। সব সমীকরণ বদলে বারবার হ্যারি […]

৪০ বছর পর নকআউট জিতে শেষ ষোলোয় মেক্সিকো

সময়ের ব্যবধানটা ৪০ বছরের। মেক্সিকো সিটি স্টেডিয়ামের গ্যালারিতে অনেক তরুণেরই সেই জয় অদেখা। মেক্সিকোর বয়স্ক সমর্থকদের কথা আলাদা। তাদের অনেকের মনেই বুলগেরিয়ার বিপক্ষে চার দশক আগের সে জয়ের স্মৃতি টাটকা। বিশ্বকাপের নকআউটে এতদিন সেটাই ছিল মেক্সিকোর সর্বশেষ জয়। এতদিন—কথাটি বলার কারণ, আজ সেই একই স্টেডিয়ামে (আজতেকা) ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর ২–০ গোলের জয়। শেষ ৩২ দলের […]

সুইডেনকে হারাল ফ্রান্স, মেসিকে ছুঁয়ে ফেললেন এমবাপ্পে

বিশ্বকাপের রাউন্ড অব ৩২ -এর ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে হারাল ফ্রান্স। শেষ ১৬-তে প্যারাগুয়ের মুখোমুখি হবে এমবাপ্পেরা। ম্যাচে কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল করেন এবং মাইকেল অলিসে ছিলেন দুর্দান্ত ফর্মে। নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামের এই ম্যাচের প্রথমার্ধে থেকেই আধিপত্য বিস্তার করে ফরাসিরা। প্রথমার্ধ শেষ হওয়ার মুহূর্তে দুর্দান্ত আক্রমণ থেকে ডেডলক ভাঙেন এমবাপ্পে। এর আগে ফ্রান্সের […]

হালান্ডের এক ছোঁয়াতেই শেষ ষোলোয় নরওয়ে, এবার সামনে ব্রাজিল

পুরো ম্যাচজুড়ে খুব একটা চোখে পড়ছিলেন না আর্লিং হালান্ড। আইভরি কোস্টের রক্ষণভাগ তাঁকে শক্তভাবে আটকে রেখেছিল। কয়েকবার প্রতিপক্ষের বক্সে ঢোকার চেষ্টা করলেও সেই পরিচিত ধার দেখা যায়নি। এমনকি সহজ একটি সুযোগও নষ্ট করেছিলেন তিনি। তবুও বড় ফুটবলারদের বিশেষত্ব এখানেই—একটি সুযোগই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। সেই কাজটাই করলেন নরওয়ের অধিনায়ক। তাঁর ৮৬ মিনিটের জয়সূচক গোলে […]

টাইব্রেকারে মহানাটকে ডাচদের কান্না, শেষ হাসি মরক্কোর

বোস্টনে জার্মানি–প্যারাগুয়ে ম্যাচের পথেই এগোচ্ছিল মন্তেরেইয়ে নেদারল্যান্ডস–মরক্কো ম্যাচ। বোস্টনে যেমন নির্ধারিত সময়ে ১–১ গোলের ড্র দেখার পর অতিরিক্ত সময়ে আর গোল হয়নি, তারপর টাইব্রেকারে গড়িয়েছে ম্যাচ। মন্তেরেইয়েও ঠিক তাই। তবে টাইব্রেকারে যে মিসের মহড়া দিয়েছে দুই দল, সেটা রীতিমতো অবিশ্বাস্য। শেষ পর্যন্ত মহানাটকীয় এই টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৩–২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে মরক্কো। টাইব্রেকারে […]