Category Archives: কলকাতা
কলকাতা : ভবানীপুরে হেরে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভোটের মধ্যেই এমন দাবি করলেন বিজেপি নেতা তথা ওই আসনের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। শুভেন্দু বুধবার বলেন, “আমি দেখছি ভোটগ্রহণ ভালোই চলছে। জনগণ জেগে উঠেছে, উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) হেরে যাচ্ছেন। উনি হিন্দু ভোটারদের ভয় দেখাতে এখানে কেন আসছেন?” শুভেন্দু অধিকারী বলেন, “ভালো ভোট হচ্ছে, আরও বেশি ভোট হওয়া […]
কলকাতা : খিদিরপুর এলাকায় ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করে সন্তুষ্ট শুভেন্দু অধিকারী। তিনি জানান, ওই এলাকায় ভোটের সময় ভোটদাতারাই ঢুকতে পারতেন না। সন্ত্রাসের পরিবেশ থাকত। নির্বাচন কমিশন সেই পরিস্থিতি বদলে দিয়েছে। এ জন্য তাদের ধন্যবাদ দেওয়া প্রয়োজন। পাশাপাশি সকাল সকাল ভবানীপুরের প্রতিদ্বন্দ্বীর বুথ পরিদর্শনে বার হওয়া নিয়ে কটাক্ষ করেন, ‘‘ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না।’’ […]
কলকাতা : বিজেপি জোর করে নির্বাচনে কারচুপি করতে চায়, এমনই দাবি করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির সমালোচনা করে বুধবার ভবানীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বলেন, “দেখুন রাতে আমাদের কর্মীকে কীভাবে মারধর করা হলো। এই নৃশংসতাটা দেখুন। কী ধরনের গুন্ডামি চলছে? এভাবে ভোট হয় না। শান্তিপূর্ণভাবে ভোট হয়। এটা গণতন্ত্রের উৎসব। কিন্তু ওরা এটাকে […]
কলকাতা : বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প। সেই কারণে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। কালবৈশাখীরও রয়েছে সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হতে পারে ঝড়-বৃষ্টি। কলকাতা-সহ কয়েক জেলায় ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার। ঝড়-বৃষ্টির সৌজন্যে গরম কমে, স্বস্তি ফিরবে। আগামী তিন দিন […]
কলকাতা : রাত পোহালেই কলকাতায় দ্বিতীয় দফার ভোট। কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, ২৯ এপ্রিল ভোটের দিন মেট্রো পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক থাকবে। অর্থাৎ ব্লু, গ্রিন এবং অরেঞ্জ—তিনটি লাইনেই প্রতিদিনের মতো ট্রেন চলাচল করবে এবং সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি। ব্লু লাইনে (নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম) এই লাইনে প্রথম মেট্রো সকাল ৬টা ৫০ […]
কলকাতা : বঙ্গভোটের দায়িত্ব নিয়ে ভোটের মাঝে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ‘দাবাং’ মেজাজে হুমকি দিয়েছিলেন কমিশন নিযুক্ত পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মা, যিনি যোগীরাজ্যের ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ বলে পরিচিত। ফলতার তৃণমূল প্রার্থীর পরিবারকে হুঁশিয়ারির সেই ভিডিও ভাইরাল হয় (যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করা যায়নি)। তিনি অযথা ভোটার ও প্রার্থীকে হুমকি দিচ্ছেন, এই অভিযোগ তুলে অজয়পাল শর্মার বিরুদ্ধে […]
কলকাতা : রাজ্যে দ্বিতীয় দফার ভোটের ঠিক আগে পুলিশ প্রশাসনে আবারও বড়সড় রদবদল করা হলো। দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া হিংসা ও অশান্তির ঘটনার পরিপ্রেক্ষিতে, অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশন এই কড়া পদক্ষেপ নিয়েছে। অতিরিক্ত ডিজি (আইন-শৃঙ্খলা)-র পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম দফার ভোটে মোতায়েন থাকা ২৬ জন পুলিশ […]
কলকাতা : দ্বিতীয় দফার ভোটের আগে ফের অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। ট্রাইবুনালে আবেদনের নিষ্পত্তি হওয়ার পরে দ্বিতীয় দফার ভোটে উত্তীর্ণ হওয়া ১৪৬৮ জনের নাম জুড়ছে ভোটার তালিকায়। বাদও গিয়েছে ৬ জনের নাম। মঙ্গলবার প্রকাশিত অতিরিক্ত তালিকায় কলকাতা দক্ষিণে ৬৭৭ জনের নাম জুড়েছে। কলকাতা উত্তরে জুড়েছে ৫৯৬ জনের নাম। হাওড়ায় জুড়েছে ৭৭ জনের […]
কলকাতা : দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগে শেষ প্রচার সেরে সোমবার বিকেলে পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশে বাংলায় অডিও বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডলে ৭ মিনিট ৩৮ সেকেন্ডের সেই বার্তা যোগ করে তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গে আমার প্রিয় পরিবারবর্গ, গণতন্ত্রের এই উৎসব আপনাদের সামনে বিজেপির বিজয়ের ধ্বজা ওড়ানোর এক সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। আমি নিশ্চিত যে ২৯ এপ্রিল, […]









