Author Archives: News Desk

ফরাক্কায় ধসে ভোগান্তি অব্যাহত, বহু ট্রেন শনিবারও বাতিল

মুর্শিদাবাদ : নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস নেমে বৃহস্পতিবার রাত থেকে বিপর্যস্ত ট্রেন চলাচল। রেল কর্তৃপক্ষ প্রাথমিক ভাবে মনে করেছিলেন, শুক্রবার রাতের মধ্যেই রেল লাইন মেরামতি শেষ হবে। কিন্তু শনিবার সকালে সেই কাজ এখনও শেষ করা যায়নি। তবে পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, কাজ একেবারে শেষের পথে। ফলে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে না শনিবারও। […]

উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস, বৃষ্টি কমবে দক্ষিণে

কলকাতা : দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী ২৪ […]

ইতিহাসের পাতায় ০৫ সেপ্টেম্বর

১. ভারতে শিক্ষক দিবস ও ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী ১৮৮৮ (ভারতের ইতিহাস ও শিক্ষা): ১৮৮৮ সালের ৫ সেপ্টেম্বর ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি, প্রখ্যাত দার্শনিক ও শিক্ষাবিদ ড. সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মগ্রহণ করেন। শিক্ষাক্ষেত্রে তাঁর অসামান্য অবদানকে শ্রদ্ধা জানাতে ভারতে প্রতি বছর এই দিনটি ‘জাতীয় শিক্ষক দিবস’ (Teachers’ Day) হিসেবে পালিত হয়। ২. মাদার তেরেসার প্রয়াণ ও আন্তর্জাতিক […]

পঞ্জিকা : ০৫ সেপ্টেম্বর, ২০২৬ (শনিবার)

সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৫:২৪ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৫:৪৭ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ২০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: কৃষ্ণ পক্ষীয় নবমী তিথি (বিকেল ০৩:৪০ মিনিট পর্যন্ত নবমী তিথি, তারপর দশমী তিথি শুরু)। নক্ষত্র: আর্দ্রা নক্ষত্র (রাত ০৯:১০ মিনিট পর্যন্ত), তারপর পুনর্বসু নক্ষত্র শুরু। যোগ: হর্ষণ যোগের পর বজ্র যোগ শুরু। করণ: কৌলভ করণ […]

শনিবার (০৫ সেপ্টেম্বর, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): নতুন পরিকল্পনা বাস্তবায়নে সফলতা মিলবে। ধৈর্য সহকারে চেষ্টা করলে দীর্ঘদিনের বকেয়া অর্থ উদ্ধার হতে পারে। বৃষ (Taurus): পারিবারিক সম্পর্কের টানাপোড়েন কেটে যাবে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা উৎসাহ বৃদ্ধি করবে। মিথুন (Gemini): নতুন যোগাযোগ ও ব্যবসায়িক আলোচনার জন্য শুভ দিন। শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ বাড়বে। কর্কট (Cancer): মানসিকভাবে আজ প্রফুল্ল থাকবেন। পরিবার নিয়ে কোনো আনন্দদায়ক […]

রাজ্যে চলচ্চিত্রে শুটিংয়ের ওপর ৩০ শতাংশ ভর্তুকি দেওয়ার ঘোষণা মিঠুন চক্রবর্তীর

কলকাতা : পশ্চিমবঙ্গ সরকার দ্বারা শুক্রবার সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হওয়া বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী নতুন দায়িত্ব পাওয়ার পর রাজ্যে চলচ্চিত্রে শুটিংয়ের ওপর ৩০ শতাংশ ভর্তুকি (সবসিডি) দেওয়ার কথা ঘোষণা করেছেন। এর এক দিন আগে মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মিঠুন জানিয়েছিলেন যে, তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে চলচ্চিত্র নির্মাণের জন্য বিশেষ ভর্তুকি দেওয়ার […]

কোল্ড স্টোরেজে পুলিশের অভিযান, উদ্ধার এক পরিযায়ী শ্রমিক-সহ দুই নাবালক

আলিপুরদুয়ার : জেলার শালকুমার মোড় এলাকার একটি ব্যক্তিগত মালিকানাধীন কোল্ড স্টোরেজে পুলিশ ও শ্রম দফতরের যৌথ অভিযানে এক পরিযায়ী শ্রমিক এবং দুই নাবালক শ্রমিককে উদ্ধার করা হলো। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে সোনাপুর ফাঁড়ির পুলিশ, শ্রম দফতর এবং চাইল্ড হেল্পলাইন ইউনিটের প্রতিনিধিরা যৌথভাবে ওই কোল্ড স্টোরেজে এই অভিযান চালান। পুলিশ সূত্রে খবর, উদ্ধার […]

বাংলার স্কুল পড়ুয়ারা পাবে ডিজিটাল পরিচয়, ‘অপার আইডি’-র সঙ্গে যুক্ত হবে সম্পূর্ণ শিক্ষাগত রেকর্ড

কলকাতা : পশ্চিমবঙ্গের স্কুল পড়ুয়াদের জন্য শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল পরিবর্তনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। রাজ্য সরকার কেন্দ্র সরকারের সহযোগিতায় পড়ুয়াদের শিক্ষাগত পরিচয়কে ডিজিটাল রূপ দেওয়ার দিকে এগোচ্ছে। প্রস্তাবিত ব্যবস্থার অধীনে পড়ুয়াদের জন্য ‘অপার আইডি’ (অটোমেটেড পারমানেন্ট অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি) তৈরি করা হবে, যার মাধ্যমে তাদের পুরো শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ নথি ও রেকর্ড একটিমাত্র ডিজিটাল […]

“দেখবো নতুন রূপে, দেখবো নতুন চোখে”: রাজ্য পর্যটনের নতুন লোগোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

​কলকাতা : “দেখবো নতুন রূপে, দেখবো নতুন চোখে”—পশ্চিমবঙ্গ পর্যটনের নতুন পরিচয়ের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধনধান্য প্রেক্ষাগৃহে শুক্রবার সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর সূচনা হয়।​অনুষ্ঠানের শুরুতে তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী উত্তরীয় দিয়ে মুখ্যমন্ত্রীকে বরণ করে নেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী ড. শঙ্কর ঘোষ, শিল্প ও […]

গ্রেফতার নানুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান

বীরভূম : ভোট পরবর্তী রাজনৈতিক হিংসায় জড়িত থাকার অভিযোগে বীরভূমের একটি পঞ্চায়েতের উপপ্রধানকে গ্রেফতার করল পুলিশ। জানা গেছে, গ্রেফতার করা হয়েছে বীরভূম জেলার চণ্ডীদাস নানুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে। বৃহস্পতিবার গভীর রাতে নানুর থানার সাকুলিপুর গ্রামে তাঁর বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। ধৃত উপপ্রধানকে শুক্রবার আদালতে পেশ করা হবে বলে জানা গেছে। শুক্রবার স্থানীয় সূত্রে […]