Author Archives: News Desk

কাটরায় হেলিপ্যাড টার্মিনালে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই টিকিট কাউন্টার ও ক্যাফে

কাটরা (জম্মু ও কাশ্মীর) : জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় মাতা বৈষ্ণোদেবী মন্দিরের প্রধান বেস ক্যাম্প কাটরার হেলিপ্যাড টার্মিনালে রবিবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে টার্মিনাল ভবনটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, ভোররাত আনুমানিক ৩.১৫ মিনিট নাগাদ হেলিপ্যাড টার্মিনালে আগুন লাগে। প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। ঘটনার পরপরই স্থানীয় কর্মী, নিরাপত্তারক্ষী […]

বড়সড় সাফল্য পুলিশের, বারাণসীতে এনকাউন্টারে নিহত ব্রিজেশ গঞ্জু

বারাণসী : উত্তর প্রদেশের বারাণসীতে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে ঝাড়খণ্ডের নিষিদ্ধ মাওবাদী সংগঠন ‘তৃতীয় প্রস্তুতি কমিটি’ (টিপিসি)-র প্রধান ব্রিজেশ গঞ্জু ওরফে গোপাল সিং। তার মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার ভোরে এক সঙ্গীকে নিয়ে মোটরবাইকে চেপে তেঘড়া মোড় থেকে রামনগর হয়ে মুঘলসরাইয়ের দিকে যাচ্ছিল ব্রিজেশ। গোপন সূত্রে খবর […]

উপনির্বাচনেও ভোট হবে শান্তিতে : দিলীপ ঘোষ; ফের বিঁধলেন মমতাকে

কোচবিহার : নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনে শান্তিতেই ভোট হবে বলে আশাবাদী রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। রবিবার সকালে কোচবিহারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “নির্বাচন শান্তিপূর্ণ ও উন্মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হবে; সাধারণ নির্বাচনে জনগণ যেমন বিজেপিকে সমর্থন জানিয়েছিল, উপনির্বাচনেও ঠিক তেমনই ঘটবে। বিরোধী দল এখন কোথায়, তা অস্পষ্ট। তাদের কোনও প্রার্থীই নেই। […]

ইতিহাসের পাতায় ২০ সেপ্টেম্বর

১. ১৮৫৭-র মহাবিদ্রোহ ও লালকেল্লা পুনর্দখল ১৮৫৭ (ভারতের ইতিহাস): ১৮৫৭ সালের ২০ সেপ্টেম্বর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনী মহাবিদ্রোহের অন্যতম প্রধান কেন্দ্র দিল্লি ও লালকেল্লা পুনর্দখল করে। এই ঘটনার পর শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে বন্দি করা হয়, যা ভারতে তিনশ বছরের বেশি সময় ধরে চলা মুঘল শাসনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটায়। ২. ফার্দিনান্দ […]

পঞ্জিকা : ২০ সেপ্টেম্বর, ২০২৬ (রবিবার)

সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৫:৩১ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৫:৩২ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: শুক্ল পক্ষীয় দশমী তিথি (রাত ০৮:০৫ মিনিট পর্যন্ত দশমী তিথি, তারপর একাদশী তিথি শুরু)। নক্ষত্র: উত্তরাষাঢ়া নক্ষত্র (রাত ০৩:৫০ মিনিট পর্যন্ত), তারপর শ্রবণা নক্ষত্র শুরু। যোগ: সৌভাগ্য যোগের পর শোভন যোগ শুরু। করণ: তৈতিল করণ […]

রবিবার (২০ সেপ্টেম্বর, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): নতুন ভাবনার বাস্তবায়নে শুভ দিন। ছুটির দিনে পরিবার বা প্রিয়জনদের সাথে আনন্দের মুহূর্ত কাটবে। বৃষ (Taurus): মানসিক দিক থেকে বেশ চিন্তামুক্ত অনুভব করবেন। অর্থনৈতিক লেনদেনে ভারসাম্য বজায় রাখা দরকার। মিথুন (Gemini): যোগাযোগের দক্ষতা বৃদ্ধি পাবে। বন্ধু বা পরিচিতদের সান্নিধ্যে বকেয়া কাজ সহজ হয়ে উঠতে পারে। কর্কট (Cancer): পারিবারিক ও ব্যক্তিগত জীবনের প্রতি মনোযোগ […]

দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র জয়, ৪টির মধ্যে ৩টি কেন্দ্রীয় পদে সাফল্য

নয়াদিল্লি : দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (DUSU) নির্বাচন ২০২৬-এর ফল প্রকাশিত হয়েছে। মোট ২০ রাউন্ডের ভোটগণনা শেষে ABVP চারটি কেন্দ্রীয় পদের মধ্যে তিনটিতে জয় পেয়েছে। প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারি পদ গিয়েছে ABVP-র দখলে। অন্যদিকে ভাইস-প্রেসিডেন্ট পদে জয় পেয়েছেন নির্দল প্রার্থী দীপাংশু শোকিন।  কে কোন পদে জয়ী? প্রেসিডেন্ট: ABVP-র যশ দাবাস — ২৪,৫৭৬ ভোট। তিনি NSUI-র […]

পিটিএস ব্যারাক থেকে কলকাতা পুলিশের কমান্ডোর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য লালবাজারে

কলকাতা : শনিবার কলকাতার আলিপুরে পুলিশ ট্রেনিং স্কুলের (পিটিএস) চতুর্থ তলার শৌচাগার থেকে কলকাতা পুলিশের এক কমান্ডোর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। নিহত পুলিশ কর্মীর নাম দীপক তামাং (৪৯)। আশঙ্কাজনক ও অচেতন অবস্থায় তাঁকে পিটিএস ব্যারাক থেকে বের করে দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। লালবাজার সদর দফতরের প্রাথমিক অনুমান অনুযায়ী, […]

উপনির্বাচনে না লড়ার সিদ্ধান্ত বদলে বিবৃতি দিলেন রেজিনগরের মমতার প্রার্থী

রেজিনগর : কিছুক্ষণ আগেই বলেছিলেন, উপনির্বাচনে লড়বেন না। আর এখন বলছেন, ১০ জন কর্মী থাকলেও তাঁদের নিয়েই প্রচারে বেরোব,ভোটে লড়ব। নতুন ঘোষণা করলেন রেজিনগরের মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবিউল আলম চৌধুরী। বললেন, দলনেত্রীর সঙ্গে কথা বলেই প্রার্থী পদ ছাড়ার সিদ্ধান্ত প্রত্যাহার করছি। এদিন সকাল ১০.৫২ নাগাদ প্রার্থী পদ প্রত্যাহারের সিদ্ধান্তের ঘোষণা করেন রবিউল আলম। […]

গুগল ম্যাপ দেখে পথ খুঁজতে গিয়ে ৩০ ফুট গভীর খনির খাদে বাইক-সহ যুবক

পাণ্ডবেশ্বর : গুগল ম্যাপ দেখে পথ খুঁজতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন এক বাইক আরোহী। রাতের অন্ধকারে বাইক-সহ প্রায় ৩০ ফুট গভীর খনির খাদে পড়ে গুরুতর আহত হয়েছেন প্রসূন ব্যানার্জী নামে এক যুবক। শনিবার সকালে তাঁকে উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। প্রসূন কঙ্কসার বসুধা এলাকার বাসিন্দা এবং […]