চন্দ্রকোনা : অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে চন্দ্রকোনা পুরসভায় তুমুল বিক্ষোভ দেখালেন মহিলারা। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পুরসভায় এই বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারী মহিলাদের পাশে দাঁড়ান ওয়ার্ডের বিজেপি নেতা-কর্মীরা।বিক্ষোভ চলাকালীন পুরসভায় থাকা বিধায়কের প্রতিনিধিদের টেনে হিঁচড়ে বের করে দেওয়ার অভিযোগও ওঠে। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন […]
Author Archives: News Desk
কলকাতা : অনন্ত অম্বানীর বাড়ির গণেশ চতুর্থীর অনুষ্ঠানে যোগ দিতে সোমবার মুম্বই গেলেও রাতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ফিরে আসার কথা। মুখ্যমন্ত্রীর সফরের সময়সীমা অত্যন্ত সংক্ষিপ্ত। তা সত্ত্বেও বিষয়টিকে ঘিরে রাজ্যের শিল্পমহলে প্রত্যাশা তৈরি হয়েছে। সোমবার দুপুরে নিউ টাউনে নির্ধারিত অনুষ্ঠান সেরে মুম্বইয়ের বিমান ধরেন তিনি। মুম্বই যাওয়ার আগে মুখ্যমন্ত্রীকে এই সফর নিয়ে প্রশ্ন করা […]
কলকাতা : অবিভক্ত তৃণমূলের প্রতীক, দলের নাম হাতছাড়া হলেও আপাতত দলীয় তহবিলের অধিকার মমতা তৃণমূলের কাছেই রইল। নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশকে কলকাতা হাই কোর্ট সোমবার গুরুত্ব না দেওয়ায় বহাল রইল উচ্চ আদালতের পুরনো নির্দেশই। নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশ অনুযায়ী, মমতা কিংবা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবির আপাতত ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নাম এবং জোড়াফুল প্রতীক ব্যবহার করতে পারবে না। […]
অযোধ্যা : শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের প্রথম পূর্ণকালীন সিইও হিসেবে সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জীতেন্দ্র মিশ্র। অযোধ্যার রাম মন্দির চত্বরের দৈনন্দিন পরিচালনা, প্রশাসনিক কাজকর্ম এবং নজরদারি ব্যবস্থাকে আরও পেশাদার ও স্বচ্ছ করে তুলতে এই নতুন পদ তৈরি করা হয়েছে। ভারতীয় বায়ুসেনায় ৩৮ বছরেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করা […]
শিলিগুড়ি : রাজ্যে সিপিআই(এম)-এর দলীয় কার্যালয়গুলিতে একের পর এক ভাঙচুরের অভিযোগ নিয়ে বামেদের চরম কটাক্ষ করলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। সোমবার সকালে শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ দাবি করেন, পশ্চিমবঙ্গে সিপিআই(এম)-এর রাজনৈতিক অস্তিত্ব কার্যত শেষ। স্রেফ সংবাদমাধ্যমের শিরোনামে বেঁচে থাকতেই তারা এমন নাটক তৈরি করছে। দিলীপ বলেন, “সিপিআই(এম)-এর আর কিছুই অবশিষ্ট নেই। নিজেরাই ভাঙচুর […]
ক্যানিং : তিন বছর আগে, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের হিংসা ও অশান্তির ঘটনায় এবার তৃণমূল কংগ্রেসের ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসকে তলব করেছে সিআইডি। ভবানী ভবনে সিআইডি-র তদন্তকারী আধিকারিকের মুখোমুখি হওয়ার আগে তিনি জানান, তদন্তে তিনি পূর্ণ সহযোগিতা করবেন। সোমবার সকালে ক্যানিংয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস বলেন, “সিআইডি তদন্তকারী আধিকারিকের কাছ […]
আইচি-নাগোয়া : জাপানের আইচি-নাগোয়ায় আয়োজিত এশিয়ান গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল দলগত বিভাগে দেশকে রুপোর পদক এনে দিলেন ভারতীয় শুটাররা। ভারতীয় ত্রয়ী রুদ্রাঙ্কশ বালাসাহেব পাতিল, পার্থ রাকেশ মানে এবং হিমাংশু ধিলোঁ দুর্দান্ত পারফর্ম করে দেশকে এই সাফল্য এনে দেন। চলতি এশিয়ান গেমসে এটি ছিল ভারতের তৃতীয় পদক। এশিয়ান […]
নয়াদিল্লি : ফের ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল রাজধানী দিল্লির একাধিক স্কুলে। সোমবার সকালে হুমকির বার্তা পাওয়ার পরই স্কুল চত্বর জুড়ে শুরু হয় কড়া তল্লাশি অভিযান। তড়িঘড়ি মোতায়েন করা হয় বম্ব ডিসপোজাল স্কোয়াড, ডগ স্কোয়াড এবং দমকল বাহিনীকে। দিল্লি পুলিশ ও দমকল সূত্রে খবর, দিল্লির চাণক্যপুরীর নেভি চিলড্রেন স্কুল-সহ একাধিক নামী […]
হায়দরাবাদ : মাত্র ১০ টাকার খুচরো ফেরত দেওয়া নিয়ে বচসার জেরে এক অটোচালককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের রাজেন্দ্রনগর থানার অন্তর্গত ভাট্টাপল্লীতে। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাড়া মেটানোর পর মাত্র ১০ টাকার খুচরো নিয়ে অটোচালকের সঙ্গে যাত্রীর কথা […]
কলকাতা : প্রয়াত হয়েছেন সত্তর ও আশির দশকের জনপ্রিয় বিশিষ্ট অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। তাঁর প্রয়াণে বাংলা ও হিন্দি চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে। ক্যান্সারের সঙ্গে লড়াই থামল তাঁর। রবিবার রাতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রবীণ অভিনেত্রী মিঠু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। মিঠু মুখোপাধ্যায়ের শেষ ছবি ‘আশ্রিতা’। ছবিটি দর্শকের […]










