Author Archives: News Desk

শনিবার (১৯ সেপ্টেম্বর, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): ধৈর্য ও নিষ্ঠার সাথে কাজ করলে সাফল্য আসবে। কর্মক্ষেত্রে পুরনো কোনো জটিলতার অবসান হতে পারে। বৃষ (Taurus): আর্থিক দিক থেকে দিনটি বেশ আশাব্যঞ্জক। শুভাকাঙ্ক্ষীদের পরামর্শে ব্যবসায় নতুন সম্ভাবনার মুখ দেখবেন। মিথুন (Gemini): বুদ্ধি ও বিচক্ষণতার সাহায্যে কঠিন পরিস্থিতি সহজ করে নেবেন। যোগাযোগের মাধ্যমে শুভ খবর আসতে পারে। কর্কট (Cancer): পারিবারিক মেলামেশায় মনে শান্তি […]

রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

কলকাতা : রাজ্যের সব জেলাতেই আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আগামী তিনদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং ঘন ঘন বজ্রপাতের আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, শনিবার […]

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের, নিশানায় নির্বাচন কমিশন

কলকাতা : পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে সমর্থন জানানোর কথা ঘোষণা করেছেন। মমতা গোষ্ঠীর নিজস্ব প্রার্থী সঞ্চিতা প্রধান দে এই গুরুত্বপূর্ণ নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় তাঁকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন যে, তাঁর গোষ্ঠী নন্দীগ্রাম থেকে আর অন্য কোনও প্রার্থী দাঁড় করাবে না। […]

নন্দীগ্রাম উপনির্বাচন: নাম প্রত্যাহার মমতা গোষ্ঠীর প্রার্থী সঞ্চিতা প্রধান দে

কলকাতা : পশ্চিমবঙ্গের হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে এক বড় রাজনৈতিক নাটকীয় মোড় সামনে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সঞ্চিতা প্রধান দে তাঁর প্রার্থিতাপত্র প্রত্যাহার করে নিয়েছেন। শুক্রবার নির্বাচন কমিশন কর্তৃক তৃণমূল কংগ্রেসের নাম এবং ‘জোড়াফুল’ প্রতীক ফ্রিজ করা এবং দুই গোষ্ঠীর জন্য নতুন নাম ও প্রতীক বরাদ্দের কয়েক ঘণ্টার মধ্যেই এই […]

‘ওপরওয়ালার বিচার, তৃণমূল মৃত ও নির্মূল’, মমতার প্রতীক ফ্রিজ হওয়া নিয়ে শমীক ভট্টাচার্যের কটাক্ষ

কলকাতা : আগামী উপনির্বাচনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের ‘জোড়াফুল’ নির্বাচনী প্রতীক ফ্রিজ করার পর ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তীব্র কটাক্ষ করেছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য এটিকে ‘ওপরওয়ালার বিচার’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন যে, এখন তৃণমূল নামে কোনও দল অবশিষ্ট নেই, এটি সম্পূর্ণভাবে […]

স্কুল-কলেজের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, জারি হলো আনুষ্ঠানিক নির্দেশ

কলকাতা : পশ্চিমবঙ্গের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে এবার ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, অবদান এবং তাঁর আদর্শ অন্তর্ভুক্ত করা হবে। এই ব্যবস্থা ২০২৭ সালের শিক্ষাবর্ষ থেকে কার্যকর করার প্রস্তুতি চলছে। গত ১৩ আগস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য গঠিত উচ্চ পর্যায়ের কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রাজ্যের তথ্য ও সংস্কৃতি […]

তৃণমূল কংগ্রেসের প্রতীক ফ্রিজ হওয়া নিয়ে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের

খড়গপুর : তৃণমূল কংগ্রেসের নাম ও নির্বাচনী প্রতীক ফ্রিজ করা নিয়ে রাজ্য সরকার তথা গ্রাম পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তীব্র কটাক্ষ করেছেন। তাঁর দাবি, কালীঘাটপন্থী তৃণমূল এবং ঋতব্রত শিবিরের মধ্যে দড়ি টানাটানির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্রবার খড়গপুরে প্রাতঃভ্রমণের পর সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে দিলীপবাবু বলেন, “জোড়াফুল হলো লুটের প্রতীক। টানাটানির চোটেই ঘাসফুল উপড়ে ফেলে দিয়েছে […]

ট্র্যাফিক ব্যবস্থা সুসংহত করতে রাজ্যে লাইভ কন্ট্রোল রুম চালু, টোল-ফ্রি নম্বর প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা : পশ্চিমবঙ্গে ট্র্যাফিক নজরদারি ব্যবস্থাকে আরও জোরদার করতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। সল্টলেকের আরক্ষা ভবনের ট্র্যাফিক সদর দফতরে একটি অত্যাধুনিক লাইভ ট্র্যাফিক কন্ট্রোল রুম গড়ে তোলা হয়েছে। শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই নতুন কন্ট্রোল রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মুখ্যসচিবের বিশেষ উদ্যোগ এবং ট্র্যাফিকের আইজির নেতৃত্বে তৈরি এই কন্ট্রোল রুমটি সমগ্র রাজ্যের […]

তৃণমূলের প্রতীক ফ্রিজ; নির্বাচন কমিশনে বিকল্প নাম জমা উভয় গোষ্ঠীর

কলকাতা : পশ্চিমবঙ্গ বিধানসভার দুটি আসনে উপনির্বাচনের ঠিক আগে ভারতের নির্বাচন কমিশন ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং তার অফিসিয়াল প্রতীক ‘জোড়া ফুল’-এর ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে তা ফ্রিজ করেছে। এই সিদ্ধান্তের পর আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর আসনের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘কালীঘাট-তৃণমূল’ এবং বিদ্রোহী ‘ঋতব্রত-তৃণমূল’— কোনও গোষ্ঠীই মূল দলের নাম ও […]

এশিয়ান গেমসের জন্য সেজে উঠেছে শিল্পনগরী নাগোয়া

নাগোয়া (জাপান) : নাগোয়া বন্দরের ইসে উপসাগরের উপকূলে কৃত্রিমভাবে তৈরি দ্বীপ কিঞ্জো-ফুতো। সবুজের সমারোহ এবং প্রাকৃতিক সৌন্দর্যের এই দ্বীপের পাশেই রয়েছে নাগোয়া ইন্টারন্যাশনাল এক্সিবিশনের তিনটি হল। এই এক্সিবিশন হলের পাশের দ্বীপের তীরে ক্রুজশিপ তথা প্রমোদতরী রয়েছে। যে প্রমোদতরী এশিয়ান গেমসের ভিলেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। জাপানের আইচির রাজধানী নাগোয়া শহরটি তার সমৃদ্ধ ইতিহাস, আধুনিক শিল্পের জন্য […]