Author Archives: News Desk

দিদিই পারেন বিজেপিকে রুখতে: অখিলেশ, নবান্ন না পার্টি অফিস – পাল্টা কটাক্ষ অর্জুনের

কলকাতা : রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন চলছে। এরই মধ্যে ইন্ডি জোটের দুই নেতা-নেত্রীর সাক্ষাৎ হলো মঙ্গলবার। এ দিন দুপুরে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিনের বৈঠকের পরেই অখিলেশ বলেন, গোটা দেশে বিজেপির মোকাবিলা যদি কেউ করতে পারেন, তাহলে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদিই পারেন বিজেপিকে […]

নাজিরাবাদ অগ্নিকাণ্ডের ঘটনায় নমুনা সংগ্রহে যাচ্ছে ফরেন্সিক দল

কলকাতা : নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন এখনও পুরোপুরিভাবে নিভে যায় নি। ধিকি ধিকি জ্বলছে মঙ্গলবার বেলাতেও। দমকলবাহিনী এই প্রসঙ্গে জানিয়েছে যে, বিভিন্ন জায়গায় এখনও রয়েছে চাপা আগুন (পকেট ফায়ার)। এমতাবস্থায় ফরেন্সিক দল নমুনা সংগ্রহের জন্য সেখানেই যাচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। উল্লেখ্য, সোমবার ভোররাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে আনন্দপুরের নাজিরাবাদে পুড়ে ছাই হয়ে গিয়েছে মোমো তৈরির […]

সামাজিক মাধ্যম থেকে এক সপ্তাহের বিরতি নিলেন করণ জোহর

মুম্বই :বলিউডের পরিচালক ও প্রযোজক করণ জোহর সামাজিক মাধ্যমে তাঁর সক্রিয় উপস্থিতির জন্য পরিচিত| সেই তিনিই হঠাৎই সোমবার রাতে নিলেন এক অপ্রত্যাশিত সিদ্ধান্ত| জানালেন, এক সপ্তাহের জন্য ডিজিটাল জগত থেকে বিরতি নিচ্ছেন। সেটাও জানিয়েছেন সামাজিক মাধ্যমেই| করণ জোহর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “ডিজিটাল ডিটক্স এক সপ্তাহের জন্য! কোনও অনর্থক স্ক্রলিং নয়, কোনও বার্তার উত্তর নয়, কোনও […]

এসআইআর শুনানিতে ডাক, পথ অবরোধ শিলিগুড়ির তিনবাতি মোড়ে

শিলিগুড়ি : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এর শুনানির ডাক পেয়ে ক্ষোভে পথ অবরোধ করলেন স্থানীয়দের একাংশ। মঙ্গলবার শিলিগুড়ির তিনবাতি মোড়ে পথ অবরোধে সামিল হন ফুলবাড়ি এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পথ অবরোধ তুলে দেয়। তৃণমূলের পতাকা হাতে নিয়ে এখানে চলে পথ অবরোধ ও বিক্ষোভ। স্থানীয়দের অভিযোগ, এসআইআর সংক্রান্ত নানা জটিলতা […]

ফের তুষারপাত কাশ্মীরে, বরফের চাদরে ঢাকা পড়েছে শ্রীনগর

শ্রীনগর : পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের তুষারপাত শুরু হয়েছে জম্মু ও কাশ্মীরে। মঙ্গলবার সকালে শ্রীনগরে নতুন করে তুষারপাত হয়েছে। ভারতীয় আবহাওয়া দফতরের (আইএমডি) মতে, সর্বোচ্চ তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। নতুন করে তুষারপাতের পর জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে গাছপালা রাস্তাঘাট ও বাড়িঘর বরফের চাদরে ঢেকে গেছে। জম্মু ও কাশ্মীরের ডোডাতেও ভারী তুষারপাত হয়েছে। […]

বুধে শুরু সংসদের বাজেট অধিবেশন, চলবে ২ এপ্রিল পর্যন্ত

নয়াদিল্লি : বুধবার, ২৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। ২০২৬-২৭ সালের কেন্দ্রীয় বাজেট আগামী ১ ফেব্রুয়ারি পেশ করা হবে, যা এবার রবিবার পড়েছে। সংসদের বাজেট অধিবেশন এই মাসের ২৮ তারিখ থেকে শুরু হবে এবং ২ এপ্রিল পর্যন্ত চলবে। এবার দুই পর্বে হবে সংসদের বাজেট অধিবেশন। বাজেট অধিবেশনের প্রথম পর্ব ২৮ জানুয়ারি থেকে শুরু […]

আরও ম্লান শীতের আমেজ, ঠান্ডা কমছে দক্ষিণবঙ্গে

কলকাতা : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আরও কমে গেল শীতের আমেজ। মঙ্গলবার সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের প্রভাব উধাও হয়ে যায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী সাত দিনে পশ্চিমবঙ্গের কোথাও তাপমাত্রায় বড়সড় হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তবে কিছু কিছু জেলায় কুয়াশার সম্ভাবনা থাকবে। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা […]

ইতিহাসের পাতায় ২৭ জানুয়ারি

 ভারতের ইতিহাসে ১৯৯৬ – ভারতের সাধারণ নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয় (১১তম লোকসভা নির্বাচন প্রক্রিয়া)। স্বামী বিবেকানন্দ–এর ভাবধারা ও আদর্শ ভারতীয় যুবসমাজে বিশেষভাবে আলোচিত হতে শুরু করে জানুয়ারির শেষভাগে; এই সময়কালটি জাতীয় যুবচেতনার সঙ্গে যুক্ত বলে ধরা হয়।  বিশ্ব ইতিহাসে ১৭৫৬ – অস্ট্রিয়ান সুরকার ভলফগ্যাং আমাদেউস মোৎসার্ট জন্মগ্রহণ করেন। তিনি পাশ্চাত্য ধ্রুপদি সংগীতের ইতিহাসে এক […]

পঞ্জিকা : ২৭ জানুয়ারি, ২০২৬ (মঙ্গলবার)

বাংলা মাস: মাঘ বঙ্গাব্দ: ১৪৩২ বার: মঙ্গলবার  তিথি শুক্লা নবমী (দিনের প্রথম ভাগে) পরে শুক্লা দশমী শুরু হবে  নক্ষত্র স্বাতী  চন্দ্র রাশি তুলা  সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: সকাল প্রায় ৭:১৫ সূর্যাস্ত: সন্ধ্যা প্রায় ৫:৪৪  বিশেষ দিন স্বামী বিবেকানন্দ জয়ন্তী জাতীয় যুব দিবস  দ্রষ্টব্য তিথি, নক্ষত্র ও সময়সূচি স্থানভেদে সামান্য পরিবর্তিত হতে পারে।  

মঙ্গলবার (২৭ জানুয়ারি) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries) আজ আত্মবিশ্বাস প্রচুর থাকবে এবং নিজের সিদ্ধান্ত নিয়ে আপনি দৃঢ় অনুভব করবেন। তবে মন মাঝে মাঝে অস্থির হতে পারে, তাই আত্মসংযম বজায় রাখা জরুরি। অকারণে রাগ করা থেকে বিরত থাকুন, নচেৎ সম্পর্কে তিক্ততা আসতে পারে। পরিবারের সঙ্গে যুক্ত নতুন কোনো ব্যবসা শুরু হওয়ার ইঙ্গিত রয়েছে। পরিবারের মাধ্যমে আর্থিক লাভের যোগও তৈরি হচ্ছে, যা […]