Author Archives: News Desk

পঞ্জিকা : ২৯ জানুয়ারি, ২০২৬ (বৃহস্পতিবার)

ইংরেজি তারিখ: ২৯ জানুয়ারি ২০২৬ বার: বৃহস্পতিবার বাংলা সন: ১৪৩২ বাংলা মাস: মাঘ  তিথি শুক্ল পক্ষ একাদশী — দুপুর আনুমানিক ১:৫৫ পর্যন্ত এরপর শুক্ল পক্ষ দ্বাদশী শুরু  নক্ষত্র রোহিণী নক্ষত্র — সন্ধ্যা পর্যন্ত পরে মৃগশিরা নক্ষত্র শুভ ও অশুভ সময় রাহুকাল: দুপুর ২:১৫ – ৩:৪০ যমগণ্ড: সকাল ৭:১৩ – ৮:৩৭ গুলিককাল: সকাল ১০:০২ – ১১:২৬ […]

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ ২৯ জানুয়ারি গুরুত্বপূর্ণ যে আপনি আগের প্রেমের সম্পর্ক থেকে দূরে থাকুন, কারণ এতে সন্ধ্যার সময় সমস্যা হতে পারে। ফিটনেসে মনোযোগ দিলে আপনার স্ট্রেস কমবে। নতুন দায়িত্ব আপনাকে ব্যস্ত রাখতে পারে। বৃষ ২৯ জানুয়ারি আপনি বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবতে পারেন। মতামতে সামান্য অমিল থাকলেও, আপনার সঙ্গী আপনার সঙ্গে সময় কাটাতে পছন্দ করবেন। স্ট্রেস […]

৭৭তম প্রজাতন্ত্র দিবসে “নেতাজী মঞ্চ” কলকাতায় জাতীয় পতাকা উত্তোলন

কলকাতা: “নেতাজী মঞ্চ” (কলকাতা) কর্তৃক ৭৭তম প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সমীক ভট্টাচার্য, মাননীয় সংসদ সদস্য (রাজ্যসভা) ও বিজেপি পশ্চিমবঙ্গের সভাপতি। এই অনুষ্ঠানটি ভারতীয় সংবিধানের প্রতি সম্মান প্রদর্শন এবং ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অর্জনকে স্মরণ করার জন্য আয়োজন করা হয়। ভারতীয় সংবিধান জনগণের জন্য এবং জনগণ […]

বিধানসভায় ইডি-সিবিআইয়ের ভূমিকার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে চলেছে মমতা সরকার

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার আসন্ন বাজেট অধিবেশনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআইয়ের ভূমিকার নিন্দা জানিয়ে বিধানসভায় একটি প্রস্তাব পেশ করতে চলেছে। বিধানসভার তৃণমূল সূত্রে খবর, বাজেট অধিবেশন চলাকালীন ট্রেজারি বেঞ্চের পক্ষ থেকে আরও একটি প্রস্তাব আনা হবে। সেখানে রাজ্যে চলমান এসআইআর প্রক্রিয়ার পদ্ধতির নিন্দা জানানো হবে। পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন ৩ […]

বিজেপিতে ভাঙন, মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মুর প্রাক্তন স্ত্রী অরুণা মার্ডির তৃণমূলে যোগদান

কলকাতা : বিজেপিতে বড়সড় ভাঙন ধরিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর প্রাক্তন স্ত্রী অরুণা মার্ডি। বুধবার কলকাতায় এক যোগদান অনুষ্ঠানে রাজ্যের দুই মন্ত্রী ব্রাত্য বসু ও বীরবাহা হাঁসদার হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে নেন তিনি। তাঁর যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা।দলে যোগ দিয়ে অরুণা […]

আনন্দপুরে অগ্নিকাণ্ড : আরও বাড়লো মৃতের সংখ্যা

কলকাতা : নাজিরাবাদের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়লো। বুধবার উদ্ধারকাজ চালানোর সময়ে মোমোর গুদাম সংলগ্ন অন্য গুদামের ধ্বংসাবশেষ থেকে পাওয়া যায় আরও তিন জনের দেহাংশ। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, এখনও বেশ কয়েক জন নিখোঁজের খবর মেলেনি। তাই অনুমান করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আপাতত ওই তিনটি দেহাংশ পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আগুন নেভার […]

কৃষিও চলবে, শিল্পও চলবে; সিঙ্গুর নিয়ে বার্তা মমতার

হুগলি : হুগলির সিঙ্গুরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প নিয়ে কোনও বার্তা দেন কি না, তা নিয়ে জনমানসে আগ্রহ তৈরি হয়েছিল। বুধবার সিঙ্গুরের সরকারি কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী জানান, এখানে কৃষিও চলবে, শিল্পও চলবে। তিনি বলেন, এখানে অ্যামাজন, ফ্লিপকার্টের বড় বড় গুদাম হচ্ছে। হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। আট একর জমিতে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হচ্ছে। […]

আনন্দপুর অগ্নিকাণ্ড: মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা

কলকাতা : দক্ষিণ কলকাতার আনন্দপুর থানা এলাকার নাজিরাবাদে একটি ডেকরেটরের গুদাম এবং নামী মোমো কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ৪৮ ঘণ্টা পরেও পরিস্থিতি অত্যন্ত হৃদয়বিদারক। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে মোট ১১টি দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহগুলির অবস্থা এতটাই ভয়াবহ যে সেগুলি শনাক্ত করা সম্ভব হচ্ছে না। অধিকাংশ জায়গায় ছাইয়ের স্তূপের নিচে থেকে কেবল পুড়ে যাওয়া […]

মুর্শিদাবাদে একই পরিবারের চারজনের দেহ উদ্ধার

মুর্শিদাবাদ : দুই শিশু ও তাদের মায়ের গলা কাটা দেহ এবং বাবার ঝুলন্ত দেহ উদ্ধার হলো মুর্শিদাবাদে। বুধবার দুপুরে মুর্শিদাবাদের ভগবানগোলা থানার পুলিশ একটি বাড়িতে ঘরের মধ্যে থেকে ওই চার জনের দেহ উদ্ধার করে। মৃতদের নাম মানিক ব্যাপারী, দোলা ব্যাপারী, তানহা ব্যাপারী ও মায়েসা ব্যাপারী|দেহগুলি কানাপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা […]

দুর্গাপুরে ভিরিঙ্গি কালী মন্দিরে পুজো দিলেন নিতিন নবীন

দুর্গাপুর : বঙ্গ সফরে এসে বুধবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে ভিরিঙ্গি কালী মন্দিরে পুজো দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। মঙ্গলবার বিকেলেই তিনি এই জেলায় পদার্পণ করেন। বুধবার সকালে মন্দির দর্শনের মধ্য দিয়ে তাঁর দিনের কর্মসূচি শুরু হয়। এদিন সকালে ভিরিঙ্গি কালী মন্দিরে পৌঁছে মা কালীর মূর্তিতে মাল্যদান করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সেখানে তিনি কিছুক্ষণ সময় অতিবাহিত […]