Author Archives: News Desk

কংগ্রেসেই আছেন, দৃঢ়ভাবে জানালেন শশী থারুর

নয়াদিল্লি : তিনি কংগ্রেসে আছেন। দৃঢ়ভাবে আছেন। সাফ এই কথা জানিয়ে দিলেন শশী থারুর। কংগ্রেসের তিরুঅনন্তপুরমের সাংসদ শশী থারুর বৃহস্পতিবার দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাতের পরে তাঁদের সঙ্গে নিজের ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন। শুক্রবার সাংবাদিকদের শশী থারুর বলেন, রাহুল গান্ধী এমন এক নেতা, যাঁর স্পষ্ট রাজনৈতিক অবস্থান আছে। […]

ইন্দাসে বিজেপি কর্মীর দাদাকে খুনের অভিযোগ তিন তৃণমূল নেতার বিরুদ্ধে

বাঁকুড়া : বাঁকুড়ার ইন্দাসের খটনগরে এক বিজেপি কর্মীর দাদাকে মারধর করে খুনের অভিযোগ উঠল তিন তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। খটনগরের বাসিন্দা ঝুমা রং এর দাবি, তাঁর দেওর প্রসাদ রং বিজেপির কর্মী। সেই আক্রোশে ঝুমার স্বামী সুজয় রংকে (৪০) বৃহস্পতিবার সন্ধ্যায় তিন তৃণমূল নেতা মারধর করে হত্যা করেছে বলে অভিযোগ। তৃণমূলের ওই তিন […]

রাতে গায়েব, সকালে স্বমহিমায় ফিরল বিরাটের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

নয়াদিল্লি : আচমকাই ডি অ্যাক্টিভেট হয়ে গিয়েছিল বিরাট কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এই নিয়ে বৃহস্পতিবার রাত থেকেই জল্পনা শুরু হয়। অনেকেই বিরাটের অ্যাকাউন্টে গিয়ে দেখেন, তা খুঁজে পাওয়া যাচ্ছে না। অবশেষে শুক্রবার সকালে ফের চালু হলো বিরাটের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। বৃহস্পতিবার রাত থেকে নেট নাগরিকরা আচমকাই আবিষ্কার করেন, ইনস্টাগ্রামে বিরাটের ভেরিফায়েড অ্যাকাউন্টটি দেখা যাচ্ছে না। ইনস্টাগ্রামে প্রচুর সংখ্যক […]

শুক্রবার সকাল থেকে ফের উদ্ধারকাজ শুরু নাজিরাবাদের গুদামে

কলকাতা : অগ্নিকাণ্ডের ঘটনার পর কেটে গিয়েছে চারদিন। এখনও পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি আনন্দপুরের নাজিরাবাদের গুদামে অগ্নিকাণ্ডে কতজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার আরও চারজনের দেহাংশ উদ্ধার হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত ২৫ জনের দেহাংশ উদ্ধার হয়েছে। শুক্রবার সকাল থেকে ফের উদ্ধারকাজ শুরু হয়। এদিন সকালে আনন্দপুরের গুদামের সামনে পুলিশি প্রহরা দেখা যায়। গুদামটি পুলিশ সিল করে দিয়েছে। এলাকায় […]

ইতিহাসের পাতায় ৩০ জানুয়ারি

ভারতের ইতিহাসে ১৯৪৮ – মহাত্মা গান্ধী নয়াদিল্লিতে আততায়ীর গুলিতে নিহত হন। এই দিনটি ভারতের ইতিহাসে এক শোকাবহ অধ্যায় হিসেবে স্মরণীয়। ১৯৪৮ – গান্ধীজির হত্যার পর জাতির উদ্দেশে গভীর শোক প্রকাশ করে দেশজুড়ে শোক পালন করা হয়। শহীদ দিবস – ভারতে ৩০ জানুয়ারি শহীদ দিবস বা মার্টার্স ডে হিসেবে পালিত হয়, মহাত্মা গান্ধী ও স্বাধীনতা সংগ্রামের […]

পঞ্জিকা : ৩০ জানুয়ারি, ২০২৬ (শুক্রবার)

তারিখ: ৩০ জানুয়ারি ২০২৬ বার: শুক্রবার বাংলা তারিখ বাংলা মাস: পৌষ (শেষ ভাগ) → মাঘ পক্ষ: শুক্ল পক্ষ তিথি: দ্বাদশী জ্যোতিষ সংক্রান্ত তথ্য চন্দ্র রাশি: বৃশ্চিক নক্ষত্র: জ্যেষ্ঠা সূর্য সংক্রান্ত সময় (প্রায়) সূর্যোদয়: সকাল ৭:১৫ সূর্যাস্ত: বিকেল ৫:৪৬ উৎসব / বিশেষ দিন মাঘ বিহু (কিছু অঞ্চলে পালিত)  সাধারণ পঞ্জিকা নির্দেশ দিনটি ধর্মীয় কাজ, উপবাস, পূজা […]

শুক্রবার (৩০ জানুয়ারি) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ রাশি – ৩০ জানুয়ারি নিজের দুর্বলতাগুলোর মুখোমুখি হন এবং সেগুলো জয় করার পথে এগোন। ভাবুন, ভালোবাসা বা ক্ষমা নিয়ে আরও ভালোভাবে কথা বলার জন্য আপনি কী করতে পারেন। সমর্থন দিয়ে ছোট ছোট পদক্ষেপে শুরু করুন। বৃষ রাশি – ৩০ জানুয়ারি নিজের প্রতি ধৈর্যশীল থাকার অনুশীলন করুন। কিছু সময় নিন এবং শুধু কাজের নয়, মানসিক […]

অশান্তি হলে দায় উদ্যোক্তাদের, শুভেন্দুর মিছিলে অনুমতি হাইকোর্টের

কলকাতা : আনন্দপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় পরিকাঠামোগত নজরদারির অভাবের অভিযোগ সামনে রেখে গড়িয়ার শীতলা মন্দির থেকে নরেন্দ্রপুর রেল স্টেশন পর্যন্ত মিছিল করতে চান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর জন্য বৃহস্পতিবার মেলেনি পুলিশি অনুমতি। তাই মিছিলের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। এ দিন বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে দৃষ্টি আকর্ষণ করা হয়। শুভেন্দুর আবেদনে […]

অজিত পওয়ারের মৃত্যুতে তদন্তের দাবি মমতার, নিশানা কঙ্গনার

নয়াদিল্লি : বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। তাঁর মৃত্যুতে নিরপেক্ষ তদন্তের দাবি জানাতে গিয়ে বিতর্ক উস্কে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে মমতাকে আক্রমণ করেছেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। সংসদ ভবনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এত বড় দুর্ঘটনা। আমরা সকলে স্তম্ভিত। সংসদেও সকলের মুখে একটাই আলোচনা। সকলেই হেলিকপ্টারে চেপে […]

অজিতের বিমান দুর্ঘটনার পর উদ্ধার ব্ল্যাকবক্স, খতিয়ে দেখা হচ্ছে তথ্য

বারামতী : বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের মৃত্যুর ২৪ ঘণ্টা পর উদ্ধার হল ভেঙে পড়া অভিশপ্ত বিমানের ব্ল্যাকবক্স। যে কোনও বিমানের ব্ল্যাকবক্সেই বিমানের গতিবিধি সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি এবং ককপিটের ভিতরের কথোপকথনের রেকর্ড থাকে। ফলে ব্ল্যাকবক্সের তথ্য খতিয়ে দেখে জানা যাবে, অজিতের বিমান ভেঙে পড়ার আগে ঠিক কী ঘটেছিল ককপিটে। বুধবার সকালের ওই দুর্ঘটনার পর […]