Author Archives: News Desk

নির্বাচন কমিশনের শুনানির লাইনে দাঁড়ালেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, নোটিশ ঘিরে রাজনৈতিক চর্চা

মালদা : রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করল নির্বাচন কমিশনের পাঠানো শুনানির (হেয়ারিং) নোটিশ। সেই নোটিশ হাতে নিয়ে বৃহস্পতিবার নির্ধারিত দিনে শুনানি কেন্দ্রে লাইনে দাঁড়াতে দেখা গেল রাজ্যের মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেনকে। শুধু তিনিই নন, তাঁর পরিবারের একাধিক সদস্যকেও একইভাবে লাইনে দাঁড়িয়ে শুনানির প্রক্রিয়ায় অংশ নিতে হয়। জানা গিয়েছে, গত ১৮ জানুয়ারি […]

ইউজিসি-র নতুন নির্দেশিকার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি : ইউজিসি-র নতুন কিছু নিয়মকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার একটি মামলার শুনানিতে শীর্ষ আদালত ওই বিতর্কিত নির্দেশিকার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে। শুনানি চলাকালীন আদালত বলে, “আমরা কি ক্রমশ একটি পশ্চাৎপদ বা রক্ষণশীল সমাজের দিকে যাচ্ছি?” মামলাকারীর তরফে এ দিন সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। বিতর্ক ইউজিসি প্রমোশন […]

ব্যাঙ্ক প্রতারণা মামলায় আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে সিবিআই-এর হানা

কলকাতা : ব্যাঙ্ক প্রতারণার মামলায় দক্ষিণ কলকাতার আলিপুরে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিল সিবিআই। সূত্রের খবর, প্রথমে আলিপুরের নিউ রোডে এক ব্যবসায়ীর বাড়িতে এবং অফিসে হানা দিয়ে কাউকে না পেয়ে পরে আলিপুরেরই আর একটি বাড়িতে গিয়েছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা। সিবিআই সূত্রের খবর, হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার একটি মামলায় এই অভিযান। তদন্তের স্বার্থে প্রথমে আলিপুরের […]

বিমান দুর্ঘটনা নিয়ে নোংরা রাজনীতি করছেন মমতা, তোপ গিরিরাজের

নয়াদিল্লি : বিমান দুর্ঘটনায় অজিত পওয়ারের মৃত্যু নিয়ে করা মন্তব্যের জেরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। তাঁর কথায়, বিমান দুর্ঘটনা নিয়ে নোংরা রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় অজিত পওয়ারের মৃত্যুর ঘটনায় সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানান। তিনি অভিযোগ করেন, অন্য […]

অজিতকে চোখের জলে বিদায়, মুখাগ্নি দুই ছেলের

বারামতী : বিমান দুর্ঘটনায় অকালেই প্রয়াত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারকে বৃহস্পতিবার চোখে জলে বিদায় জানানো হল। অজিত পওয়ারের ছেলে পার্থ এবং জয় বারামতীতে তাঁদের বাবার শেষকৃত্য সম্পন্ন করেন। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এবং গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত প্রমুখ। অজিত […]

অভিযোগ অস্বীকার মিসা ও হেমার, উপস্থিতি থেকে অব্যাহতির আর্জি লালুর

নয়াদিল্লি : চাকরির বিনিময়ে জমি দুর্নীতি মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত ১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে চার্জ গঠনের জন্য আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব, রাবড়ি দেবী, তেজস্বী যাদব, তেজপ্রতাপ যাদবকে হাজির হওয়ার অনুমতি দিয়েছে। মিসা ভারতী এবং হেমা যাদব শারীরিকভাবে হাজির হয়ে বৃহস্পতিবার অভিযোগ অস্বীকার করেছেন। আদালত ৯ মার্চ থেকে প্রতিদিন মামলার বিচার এবং […]

আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ নিৰ্মলার, লোকসভা ও রাজ্যসভা মুলতুবি

নয়াদিল্লি : সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন, বৃহস্পতিবার সকাল ১১টায় আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) কত? আর্থিক বৃদ্ধির গতিই বা কেমন? বিদেশি মুদ্রা ভান্ডার থেকে মুদ্রাস্ফীতির হার— দেশের অর্থনীতির মৌলিক ভিত্তিগুলির কী হাল তা জানা গেল এই আর্থিক সমীক্ষা রিপোর্টের মাধ্যমে। এই নিয়ে টানা ৯-বার কেন্দ্রীয় […]

উত্তর-পূর্ব কলম্বিয়ায় বিমান দুর্ঘটনা, অন্তত ১৫ জনের মৃত্যু

বোগোটা : উত্তর-পূর্ব কলম্বিয়ায় ১৫ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল একটি বিমান। বুধবারের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ক্রু-সহ বিমানে থাকা সব যাত্রীরই। ওই বিমানে ২ জন ক্রু ছাড়াও ১৩ জন যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্য একজন সেখানকার নির্বাচিত জন প্রতিনিধি। বিমানটি সীমান্তবর্তী শহর কুকুটা থেকে ভেনেজুয়েলার সীমান্তে অবস্থিত ওকানা যাচ্ছিল। অবতরণের কিছুক্ষণ আগে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে […]

আনন্দপুরের আগুনে মৃত্যু বেড়ে ২১, এখনও কয়েকজন নিখোঁজ

আনন্দপুর : আনন্দপুরের নাজিরাবাদে দগ্ধ গুদামে এখনও কাজ করছে কলকাতা পুরসভা এবং দমকল। আগুন পুরোপুরি নিভলেও, সব জায়গায় পৌঁছতে পারেনি দমকল। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১। নমুনা সংগ্রহ করতে ফের ফরেন্সিক প্রতিনিধি দল সেখানে আসতে পারে। এখনও পর্যন্ত আনন্দপুরে ২১ জনের মৃত্যুর কথা […]

ইতিহাসের পাতায় ২৯ জানুয়ারি

ভারতের ইতিহাসে ১৯৫৭ — ভারতের দ্বিতীয় লোকসভা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। এই নির্বাচনের মাধ্যমে ভারতের গণতান্ত্রিক কাঠামো আরও শক্তিশালী হয়। ২০০৪ — ভারতের প্রথম স্বদেশি সুপারকম্পিউটার PARAM Padma গুরুত্বপূর্ণ স্বীকৃতি পায়, যা দেশীয় প্রযুক্তি উন্নয়নের একটি বড় ধাপ ছিল। বিভিন্ন বছর — ২৯ জানুয়ারি বহু ভারতীয় স্বাধীনতা সংগ্রামী, সাহিত্যিক ও বিশিষ্ট ব্যক্তিত্বের জন্ম ও স্মৃতির […]