মেষ রাশি – আজ মেষ রাশির জাতকদের দিনটি কিছুটা ওঠানামার হতে পারে। কাজকর্মে দায়িত্ব বাড়বে, ফলে ক্লান্তি অনুভব হতে পারে। রাগ বা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, নাহলে পরিস্থিতি খারাপ হতে পারে। অর্থনৈতিক দিক থেকে অবস্থা ঠিক থাকবে, তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। পরিবার থেকে সহযোগিতা পাবেন এবং কোনো কাছের মানুষের সঙ্গে […]
Author Archives: News Desk
মুম্বই : স্বামী অজিত পওয়ারের মৃত্যুর তিন দিনের মাথাতেই দলীয় সংগঠন, পরিষদীয় নেতৃত্ব এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রিত্বের গুরুদায়িত্ব এল সুনেত্রা পওয়ারের কাঁধে। শনিবার দুপুরে মহারাষ্ট্রের সদ্যপ্রয়াত উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের স্ত্রী সুনেত্রা পরিষদীয় দলনেত্রী নির্বাচিত হলেন। বিকেল ৫টায় সে রাজ্যের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যপাল আচার্য দেবব্রতের কাছে মন্ত্রগুপ্তির শপথ নিলেন তিনি। শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। […]
◆ আয়োজিত হল ইন্ট্রা বার ওমেন্স ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ চ্যাম্পিয়ন বেঙ্গল রাইজার্স কলকাতা : এজলাসের সওয়াল-জবাব কিংবা আইনের কচকচানি থেকে দূরে সরে শনিবার এক অন্যরকম দিন কাটালেন কলকাতা হাই কোর্টের মহিলা আইনজীবীরা। হাই কোর্ট ক্লাব গ্রাউন্ডে দিনভর আয়োজিত হলো ইন্ট্রা বার ওমেন্স ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬। খেলার মাঠেই এদিন হলো ফয়সালা অন দ্য স্পট, যেখানে চ্যাম্পিয়নের […]
বাগডোগরা : মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের চেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার এই দেশে আর নেই। কটাক্ষ করে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার বাগডোগরার কর্মী সম্মেলনে অমিত শাহ একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ করেন। তিনি বলেন, এবার, বিজেপি বাংলায় সরকার গঠন করতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের চলে যাওয়ার সময় এসেছে। অমিত শাহ বলেন, “এই দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের চেয়ে […]
শিলিগুড়ি : ব্যারাকপুরের জনসভা শেষ করে শনিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ শিলিগুড়ির কর্মী সম্মেলনে পৌঁছোন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারকে তীব্র আক্রমণ শানিয়ে শাহ বলেন, “মমতাদির যাওয়ার সময় হয়ে গিয়েছে। আপনার থেকে কমিউনিস্টরা অনেক ভালো ছিল।” স্বরাষ্ট্রমন্ত্রী এদিন অভিযোগ করেন যে, রাজনৈতিক স্বার্থে তৃণমূল সরকার পশ্চিমবঙ্গের সামাজিক কাঠামো ও […]
ব্যারাকপুর : দুর্নীতিগ্রস্তদের বেছে বেছে জেলে ঢোকানো হবে, বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার ব্যারাকপুরের কর্মী সম্মেলনে অমিত শাহ বলেন, “মমতার শাসন দুর্নীতিকে প্রতিষ্ঠান করে ফেলেছে। এসএসসি, পুরসভা নিয়োগ, গরু, একশো দিনের কাজ, পিএম আবাসের দুর্নীতি হয়েছে। হাজার কোটির দুর্নীতি হয়েছে। মমতাজি, আপনার চোখে পড়ে না।” অমিত শাহ বলেন, “সব সীমা অতিক্রম করেছে দুর্নীতি। […]
কলকাতা : পশ্চিমবঙ্গর মুর্শিদাবাদ জেলার বেলডাঙা এলাকায় ঘটে যাওয়া হিংসার ঘটনার তদন্ত এবার করবে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এই সিদ্ধান্তটি এমন এক সময়ে নেওয়া হয়েছে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গ সফরে রয়েছেন। উল্লেখ্য যে, গত ১৬ জানুয়ারি ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে বেলডাঙা এলাকায় হিংসাত্মক বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। বিক্ষোভকারীরা রেললাইন এবং জাতীয় সড়ক […]
ব্যারাকপুর : পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের আহ্বান জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার ব্যারাকপুরের কর্মিসভায় অনুপ্রবেশ, দুর্নীতি থেকে আনন্দপুর অগ্নিকাণ্ড— এই সব বিষয়ে একের পর এক তোপ দাগেন রাজ্যের তৃণমূল সরকারের দিকে। তৃণমূল সরকারকে উপড়ে ফেলার ডাক সেন শাহ। ‘সোনার বাংলা’ গড়ার ডাক দিলেন তিনি। বললেন, ‘‘আপনারা সহমত হলে হাত তুলুন। ভারত মাতার জয়। বন্দে […]
ব্যারাকপুর : বাংলায় বিজেপি সরকার আনুন, অনুপ্রবেশ বন্ধ হবে, জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার সকালে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর আনন্দপুরী মাঠে কর্মী সম্মেলন করেন অমিত শাহ। সেখানে বনগাঁ, বসিরহাট, বারাসত ও ব্যারাকপুর— এই চারটি সাংগঠনিক জেলার বিজেপি কর্মীরা উপস্থিত ছিলেন। অনুপ্রবেশ নিয়ে কটাক্ষ করে অমিত শাহ বলেন, ‘‘এ বার বাংলায় বিজেপি সরকার […]
কুলপি : দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির গাড়িতে বিস্ফোরণ। তৃণমূল বুথ সভাপতি কুতুবউদ্দিন পাইকের গাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় অ্যাসবেস্টসের ছাদ। কীভাবে বিস্ফোরণ, তা খতিয়ে দেখছে পুলিশ। শুক্রবার রাতে কুলপির গাজিপুর পঞ্চায়েতের ছামনাবুনি গ্রামে তৃণমূলের বুথ সভাপতি কুতুবউদ্দিন পাইকের গাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। উড়ে যায় গাড়ি […]








