Author Archives: News Desk

রাষ্ট্রপতির ভাষণে রাহুলের ধন্যবাদ জ্ঞাপন বিবৃতি; থামালেন রাজনাথ সিং, উত্তাল লোকসভা

নয়াদিল্লি : লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সোমবার লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন বিবৃতি দেন। ডোকলাম ইস্যুতে এদিন উত্তাল হয় সংসদ। রাহুল গান্ধীর ডোকলাম মন্তব্য নিয়ে পাল্টা সরব হন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পাল্টা মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। প্রাক্তন সেনাপ্রধান নারভানের মন্তব্য তুলে ধরেছিলেন রাহুল গান্ধী। একটি ম্যাগাজিনের উদ্ধৃতি দেন রাহুল। রাজনাথ এদিন […]

দিল্লিতে এখনও সামন্ততান্ত্রিক ব্যবস্থা চালু আছে : মমতা বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি : দিল্লি পুলিশের কঠোর সমালোচনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, দিল্লিতে এখনও সামন্ততান্ত্রিক ব্যবস্থা চালু আছে। সোমবার বঙ্গ ভবনে পৌঁছে মমতা বলেন, “দেখুন দিল্লি পুলিশ কী করছে। আমরা তাদের সমালোচনা করব না, কারণ এটি তাদের দোষ নয়। পুলিশ ভর্তি করে একটি বাস এখানে আনা হয়েছে। আমাদের নির্বাচন কমিশনে একটি বৈঠক আছে। আমরা […]

মাধ্যমিক পরীক্ষা শুরু, নকলে কড়া ব্যবস্থা নেবে পর্ষদ

কলকাতা : সোমবার থেকে শুরু হল এই বছরের মাধ্যমিক। পর্ষদের নিয়ম মেনে সকাল ১০টা থেকে পড়ুয়াদের প্রবেশ করানো হয় পরীক্ষাকেন্দ্রে। স্কুলের সামনে যান চলাচল নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। ভিতরে প্রবেশের সময় পুলিশ আধিকারিকদের তরফ থেকে পড়ুয়াদের হাতে দেওয়া হয় ফুল। সে সময়ই পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডও পরীক্ষা করে নেওয়া হয়। সোমবার […]

বাসন্তীতে মাধ্যমিকের প্রশ্নপত্র বোঝাই গাড়ি দুর্ঘটনার কবলে, আহত দুই পুলিশ কর্মী

দক্ষিণ ২৪ পরগনা : সোমবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে ঘটে গেল এক উদ্বেগজনক দুর্ঘটনা। বাসন্তী থানা থেকে প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্র চড়াবিদ্যা রামকৃষ্ণ বিদ্যামন্দিরে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে প্রশ্নপত্র বোঝাই একটি গাড়ি। ঘটনাটি ঘটে বাসন্তীর আমঝাড়া বাজার সংলগ্ন এলাকায়। দুর্ঘটনার জেরে গাড়িতে থাকা এক মহিলা পুলিশ কর্মী-সহ মোট দু’জন পুলিশ কর্মী […]

ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর, কম্পন অনুভূত আন্দামানেও

নয়াদিল্লি : ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলা সোমবার ভোর ৫.৩৫ মিনিটে অনুভূত হয় কম্পন। সে সময়ে অধিকাংশ মানুষই ছিলেন গভীর ঘুমে। তবুও কম্পন অনুভূত হতেই আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন তাঁরা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৭। অন্যদিকে, এ দিনই মৃদু ভূমিকম্প হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে, […]

ইতিহাসের পাতায় ০২ ফেব্রুয়ারি

ভারতের ইতিহাসে ২ ফেব্রুয়ারি 🔹 ১৮৬২ – শম্ভুনাথ পণ্ডিত কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় বিচারপতি হিসেবে নিযুক্ত হন। 🔹 ১৯১৫ – প্রখ্যাত লেখক, সাংবাদিক ও চিন্তাবিদ খুশবন্ত সিং-এর জন্ম। 🔹 ১৯৪৯ – ভারতের প্রধান সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (PTI) প্রতিষ্ঠিত হয়। 🔹 ১৯৫২ – ভারতের ক্রিকেট দল মাদ্রাজে (বর্তমান চেন্নাই) প্রথম টেস্ট ম্যাচে জয়লাভ […]

পঞ্জিকা : ০২ ফেব্রুয়ারি, ২০২৬ (সোমবার)

  বাংলা সন: ১৪৩২ বাংলা মাস: মাঘ (শেষ ভাগ) / ফাল্গুনের সূচনা বার: সোমবার  তিথি তিথি: পূর্ণিমা পূর্ণিমা তিথি দিনের বেশিরভাগ সময় থাকবে  নক্ষত্র নক্ষত্র: অশ্লেষা সন্ধ্যার পর নক্ষত্র পরিবর্তনের সম্ভাবনা  সূর্য ও  চন্দ্র সূর্য রাশি: মকর চন্দ্র রাশি: কর্কট  সূর্য ও চাঁদের সময় (প্রায়) সূর্যোদয়: সকাল ৬:৫৪ সূর্যাস্ত: সন্ধ্যা ৬:০৩ চন্দ্রোদয়: সন্ধ্যা ৬:৩৬ চন্দ্রাস্ত: […]

সোমবার (০২ ফেব্রুয়ারি) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ রাশি – আজ মেষ রাশির জাতকদের জন্য দিনটি একটু অস্থির হতে পারে। কাজের দায়িত্ব বাড়বে, যার ফলে মন ও শরীর দুটোই ক্লান্ত লাগতে পারে। কোনো বিষয়েই তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেওয়া থেকে বিরত থাকুন, না হলে পরিস্থিতি জটিল হতে পারে। আর্থিক অবস্থা মোটামুটি স্থিতিশীল থাকবে, তবে অপ্রয়োজনীয় খরচ পকেটে চাপ ফেলতে পারে। পরিবারে সমর্থন পাবেন এবং […]

বাজেট বাংলার মানুষের মনে আশার আলো সঞ্চার করেছে: শুভেন্দু অধিকারী

কলকাতা : কেন্দ্রীয় বাজেট বাংলার মানুষের মনে আশার আলো সঞ্চার করেছে। শিল্পায়নের জোয়ার আনতে পরিকাঠামোগত উন্নয়নে বিপুল বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছে। কেন্দ্রীয় বাজেট নিয়ে এভাবে প্রশংসা করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী| তিনি এদিন সমাজ মাধ্যমে জানান, “দেশের প্রথম উপকূল ভিত্তিক করিডোর – ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোর তৈরি হবে যা তামিলনাড়ু থেকে পশ্চিমবঙ্গের দুর্গাপুর পর্যন্ত […]

কর বাবদ প্রাপ্ত রাজস্ব থেকে ১.৪ লক্ষ কোটি টাকা রাজ্যগুলিকে দেওয়া হবে : নির্মলা সীতারমন

নয়াদিল্লি : কর রাজস্বের ৪১ শতাংশ কেন্দ্রের তহবিলে রেখে দেওয়ার বিষয়ে ষোড়শ অর্থ কমিশনের সুপারিশ গ্রহণ করেছে কেন্দ্র। সংসদে রবিবার ২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করে একথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কমিশনের সুপারিশ মতো ২০২৬-২৭ অর্থবর্ষে কর বাবদ প্রাপ্ত রাজস্ব থেকে ১.৪ লক্ষ কোটি টাকা রাজ্যগুলিকে দেওয়া হবে বলেও তিনি জানান। অর্থমন্ত্রী বলেন, ২০২৫-এর […]