Author Archives: News Desk

এসআইআর ও সুপ্রিম কোর্ট ইস্যুতে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর

নন্দীগ্রাম :- নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বুধবার রেয়াপাড়ায় তাঁর বিধায়ক কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক বিষয়ে কড়া ভাষায় আক্রমণ করেন। সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগতভাবে সওয়াল করতে হাজির হওয়া প্রসঙ্গে শুভেন্দুর দাবি, এর স্পষ্ট রাজনৈতিক তাৎপর্য রয়েছে এবং এটি জনমত প্রভাবিত করার কৌশল বলেই তিনি মনে করেন। তিনি আরও বলেন, এতদিন রাজনৈতিক […]

কলকাতায় বাড়ছে মানসিক উদ্বেগ ও দীর্ঘস্থায়ী স্ট্রেস: এমপাওয়ার-এর রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

কলকাতা : কলকাতার দ্রুত পরিবর্তনশীল নাগরিক জীবনে মানসিক স্বাস্থ্যের বিষয়টি এখন আর কেবল দৃশ্যমান কোনো সংকটে সীমাবদ্ধ নেই; বরং এটি দীর্ঘস্থায়ী মানসিক যন্ত্রণা, অবসাদ এবং দৈনন্দিন কাজকর্মের সমস্যার মধ্য দিয়ে প্রকট হয়ে উঠছে। আদিত্য বিড়লা এডুকেশন ট্রাস্টের একটি উদ্যোগ ‘এমপাওয়ার’ (Mpower)-এর অভ্যন্তরীণ তথ্য বিশ্লেষণ করে এই চাঞ্চল্যকর প্রবণতা দেখা গেছে। সংস্থাটির প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন শ্রীমতি […]

সুপ্রিম কোর্টে শুনানি রয়ে গেল অসম্পূর্ণ, পরের শুনানি সোমবার

নয়াদিল্লি : এসআইআর-এর নানা অসঙ্গতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলা আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) ফের শুনবে সুপ্রিম কোর্ট। বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী, বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে এসআইআর মামলার শুনানি হয়। যেখানে ‘পার্টি ইন পার্সন’ হিসেবে বাংলার মানুষের হয়রানির কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন মুখ্যমন্ত্রীর আইনজীবী শ্যাম দিওয়ান সুপ্রিম […]

নবান্নের আবেদন খারিজ করে স্বরাষ্ট্রসচিব সহ ২৫ জন অফিসারকেই ডাকল কমিশন

কলকাতা : পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতে বিধানসভা নির্বাচন উপলক্ষে পশ্চিমবঙ্গের ২৫ জন সিনিয়র অফিসারকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিয়োগের তালিকা প্রকাশ করেছে কমিশন। ওই তালিকায় আছেন রাজ্যের বর্তমান স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনা-সহ ১৫ জন আইএএস এবং ১০ জন আইপিএস আধিকারিক। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে নবান্ন কমিশনের কাছে আর্জি জানিয়েছিল। কমিশন সেই আর্জি খারিজ করে […]

সুপ্রিম কোর্টে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি : বুধবার একদল নামী আইনজীবীকে সঙ্গে নিয়ে ‘সুবিচার চাইতে’ নির্বাচন কমিশনের বিরুদ্ধে সওয়াল করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের করা এসআইআর সংক্রান্ত মামলা শোনে প্রধান বিচারপতির বেঞ্চ। এই মামলার সঙ্গেই মমতার করা মামলাটি শোনে সুপ্রিম কোর্ট। শুনানিতে আইনজীবীদের সঙ্গে সামনের সারিতে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শীর্ষ আদালতে সওয়াল করেন মুখ্যমন্ত্রীর আইনজীবী […]

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ অমিত মালব্যের, এক্স পোস্টে রাজনৈতিক উত্তেজনা

কলকাতা  : ভারতীয় জনতা পার্টির নেতা অমিত মালব্য বুধবার ভোরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর রাজনৈতিক অভিযোগ তুলেছেন। মালব্য তাঁর পোস্টে দাবি করেছেন যে, মুখ্যমন্ত্রীর বর্তমান অস্থিরতা এবং রাজনৈতিক তৎপরতার পেছনে এক গভীর হতাশা লুকিয়ে রয়েছে। অমিত মালব্য অভিযোগ করেছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারাবাহিক নির্বাচনী […]

যাদবপুরে বহুতল থেকে নীচে পড়ে অস্বাভাবিক মৃত্যু এক ব্যক্তির

কলকাতা : বহুতল থেকে নীচে পড়ে অস্বাভাবিক মৃত্যু হলো এক ব্যক্তির। মৃতের নাম তপন দাস। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে যাদবপুর থানা এলাকার দেশবন্ধু রোড কামারপাড়াতে। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুরের মন্দারমণি কোস্টাল থানা এলাকায়। মৃত ব্যক্তি তাঁর বোনের ছেলের বাড়িতে বেড়াতে এসেছিলেন। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ওই দিন গভীর রাতে শৌচাগারে যাওয়ার সময় উপর থেকে […]

অজিতের মৃত্যু নিয়ে রাজনীতি অনুচিত, মন্তব্য শরদ পওয়ারের

বারামতী, ৪ ফেব্রুয়ারি (হ:  অজিতের মৃত্যু নিয়ে রাজনীতি করা ঠিক নয়, এমনটাই মন্তব্য করলেন এনসিপি-এসসিপি প্রধান শরদ পওয়ার। বুধবার বারামতীতে তিনি বলেন, “এটা দুঃখজনক, এটা নিয়ে রাজনীতি করা উচিত নয়। যখনই বারামতীতে কোনও দুর্ঘটনা ঘটেছে, আমি ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যালোচনা করতে গিয়েছি। আমি জায়গাটি সম্পর্কে ভালোভাবেই অবগত। এটি কেবল একটি দুর্ঘটনা ছিল।” অজিতের মৃত্যুর পর মহারাষ্ট্রের […]

News Update : অনলাইন গেমিংয়ে আপত্তি বাবা-মায়ের, গাজিয়াবাদে আত্মঘাতী ৩ বোন

গাজিয়াবাদ : উত্তর প্রদেশের গাজিয়াবাদে ঘটে গেল মর্মান্তিক ও রোমহর্ষক ঘটনা। আবাসনের ৯-তলা থেকে একইসঙ্গে ঝাঁপ দিল তিন নাবালিকা বোন, মৃত্যু হয়েছে তিনজনেরই। বুধবার ভোররাত ২টো নাগাদ গাজিয়াবাদের লোনি এলাকার টিলা মোড় থানা এলাকায় ভারত সিটি রেসিডেন্সিয়াল টাউনশিপে এই ঘটনাটি ঘটে। কী কারণে তিন বোন একইসঙ্গে ঝাঁপ দিল, তা এখনও জানা যায়নি। তবে, প্রাথমিকভাবে জানা […]

মর্মান্তিক! গাজিয়াবাদে ৯-তলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু তিন বোনের

গাজিয়াবাদ : উত্তর ওরাদেশের গাজিয়াবাদে ঘটে গেল মর্মান্তিক ও রোমহর্ষক ঘটনা। আবাসনের ৯-তলা থেকে একইসঙ্গে ঝাঁপ দিল তিন নাবালিকা বোন, মৃত্যু হয়েছে তিনজনেরই। বুধবার ভোররাত ২টো নাগাদ গাজিয়াবাদের লোনি এলাকার টিলা মোড় থানা এলাকায় ভারত সিটি রেসিডেন্সিয়াল টাউনশিপে এই ঘটনাটি ঘটে। কী কারণে তিন বোন একইসঙ্গে ঝাঁপ দিল, তা এখনও জানা যায়নি। তবে, প্রাথমিকভাবে জানা […]