Author Archives: News Desk

ইতিহাসের পাতায় ০৪ ফেব্রুয়ারি

 ভারতের ইতিহাসে  ১৯২২ – উত্তর প্রদেশের চৌরি চৌরা ঘটনা ঘটে। এই ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এটি একটি মোড় ঘোরানো ঘটনা। ১৯৯৪ – এয়ার ইন্ডিয়ার প্রথম মহিলা পাইলটদের একটি দল আন্তর্জাতিক রুটে উড্ডয়ন শুরু করে। ১৯৯৭ – ভারতীয় সেনাবাহিনীর আধুনিকীকরণ কর্মসূচির আওতায় নতুন প্রতিরক্ষা পরিকল্পনা ঘোষণা করা হয়। […]

পঞ্জিকা : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বুধবার)

দিনের বিবরণ বার: বুধবার ইংরেজি তারিখ: ৪ ফেব্রুয়ারি ২০২৬ হিন্দু মাস: ফাল্গুন পক্ষ: কৃষ্ণ পক্ষ সংবৎ: বিক্রম সংবৎ ২০৮২ শক সংবৎ ১৯৪৭ ঋতু: শিশির অয়ন: উত্তরায়ণ  তিথি তিথি: তৃতীয়া তিথির স্থায়িত্ব: রাত ১২:৪০ AM থেকে পরের রাত ১২:০৯ AM পর্যন্ত  নক্ষত্র পূর্ব ফাল্গুনী — রাত ১০:১২ PM পর্যন্ত উত্তর ফাল্গুনী — রাত ১০:১২ PM-এর পর […]

বুধবার (০৪ ফেব্রুয়ারি) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ আজ দিনটি সাধারণ কাটতে পারে। কাজের গতি ধীর হলেও ধৈর্য রাখলে ফল মিলবে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা ভালো। পরিবারের সাথে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। বৃষ কাজে মনোযোগ বজায় রাখা জরুরি। অর্থনৈতিক বিষয়ে সতর্ক সিদ্ধান্ত নিন। পারিবারিক পরিবেশ শান্ত থাকবে। স্বাস্থ্যের দিকে হালকা নজর রাখুন। মিথুন মনে নানা চিন্তা ঘুরতে পারে। একসাথে অনেক কাজ […]

মায়ানমারে শক্তিশালী ভূমিকম্প, ১৫ সেকেন্ডের কম্পনে প্রবল আতঙ্ক কলকাতায়

কলকাতা : মঙ্গলবার রাতে আচমকাই জোরালো কম্পনে কেঁপে উঠল তিলোত্তমা। রাত ৯টা বেজে ৫ মিনিট নাগাদ কলকাতা ও তার পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, প্রায় ১৫ সেকেন্ড ধরে স্থায়ী ছিল এই কম্পন। দীর্ঘ সময় ধরে মাটি দুলতে থাকায় শহরজুড়ে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহুতল ও আবাসন ছেড়ে তড়িঘড়ি রাস্তায় নেমে আসেন কয়েক হাজার […]

এসআইআর নিয়ে সওয়ালে হাজিরার অনুমতি পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় নিবিড় সংশোধন ঘিরে বিতর্ক তুঙ্গে। নিজে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়ে এবার তিনি আদালতকক্ষে থাকার অনুমতিও পেয়েছেন। জানা যাচ্ছে, বুধবার সুপ্রিম কোর্টে উপস্থিত থাকতে পারেন মমতা। সেখানে নিজে সওয়ালও করতে পারেন মমতা। ভিভিআইপি হিসেবে জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান মমতা। কোনও ভিভিআইপি […]

গোলপার্কের হিংসা নিয়ে তৃণমূলকে কড়া আক্রমণ অমিত মালব্যের

কলকাতা : কলকাতার গোলপার্ক এলাকায় সাম্প্রতিক হিংসার ঘটনাকে কেন্দ্র করে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা অমিত মালব্য। মঙ্গলবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ হ্যান্ডেলে একটি পোস্টে তিনি অভিযোগ করেন, তৃণমূলের একটি তথাকথিত ‘পিকনিক’ শেষ পর্যন্ত ভয়াবহ তাণ্ডবের রূপ নেয়। তাঁর দাবি, কুখ্যাত তৃণমূল দুষ্কৃতী সোনা পাপ্পু এবং তার সঙ্গীরাই গোলপার্কের কাছে পঞ্চাননতলা […]

“কমিশনকে দিয়ে বাংলা জয় করতে চাইছে বিজেপি”, অভিযোগ মমতার

নয়াদিল্লি : মঙ্গলবারও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনার মূল অভিমুখ ছিল নির্বাচন কমিশন। তিনি বলেন, ‘‘অমর্ত্য সেন, জয় গোস্বামীর মতো ব্যক্তিত্বকে এসআইআর নোটিস পাঠাচ্ছে কমিশন। ভাবতে পারেন!’’ মায়ের সঙ্গে নাকি বয়সের ফারাক! জয় গোস্বামীকে ডেকেছে। তিনি মামলাও করেছেন সুপ্রিম কোর্টে। ডাক্তার, শিক্ষকদেরও ডেকেছে। দিল্লি থেকে বিজেপি এবং কমিশনকে একযোগে চ্যালেঞ্জ ছোড়েন মমতা। তাঁর চ্যালেঞ্জ, ‘‘সাহস থাকলে […]

স্পেসএক্স এক্সএআই অধিগ্রহণ করল, মাস্ক বললেন–‘এটি অভিযানের পরবর্তী অধ্যায়’

ওয়াশিংটন : প্রযুক্তি ও মহাকাশ গবেষণা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে ইলন মাস্কের দুই সংস্থা স্পেসএক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই একীভূত হয়েছে। স্পেসএক্সের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এক্সএআই অধিগ্রহণ করেছে। এই একীভূত সংস্থাটি বর্তমানে বিশ্বের অন্যতম সর্বাধিক মূল্যবান বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হচ্ছে। সোমবার স্পেসএক্সের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ইলন মাস্ক জানান, “এটি কোনও […]

নীতীশের পা ছুঁয়ে প্রণাম, বিধায়ক হিসেবে শপথ নিলেন অনন্ত সিং

পাটনা : বিহারের মোকামার জেডি (ইউ) বিধায়ক অনন্ত সিং মঙ্গলবার বিহার বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেছেন। বিধানসভায় শপথ গ্রহণের আগে তিনি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পা ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করেন। মোকামার জেডি (ইউ) বিধায়ক অনন্ত সিং এদিন সকালে বিহার বিধানসভায় পৌঁছন। দুলারচাঁদ যাদব হত্যা মামলায় ২০২৫ সালের ১ নভেম্বর গ্রেফতারের পর বেউর জেলে বন্দী […]

ভারত-আমেরিকায় বাণিজ্য চুক্তির জন্য প্রধানমন্ত্রীকে অভিবাদন এনডিএ সাংসদদের

নয়াদিল্লি : ভারত-আমেরিকায় বাণিজ্য চুক্তির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মঙ্গলবার অভিবাদন জানান এনডিএ সাংসদরা। মঙ্গলবার সংসদ প্রাঙ্গণে এনডিএ সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী মোদীকে অভিবাদন জানানো হয়। বৈঠক শেষে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, “নতুন সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনকে স্বাগত জানানো হয়। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি – ৯টি বাণিজ্য চুক্তি, মুক্ত বাণিজ্য চুক্তি, […]