নীতীশের পা ছুঁয়ে প্রণাম, বিধায়ক হিসেবে শপথ নিলেন অনন্ত সিং

পাটনা : বিহারের মোকামার জেডি (ইউ) বিধায়ক অনন্ত সিং মঙ্গলবার বিহার বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেছেন।

বিধানসভায় শপথ গ্রহণের আগে তিনি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পা ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করেন। মোকামার জেডি (ইউ) বিধায়ক অনন্ত সিং এদিন সকালে বিহার বিধানসভায় পৌঁছন।

দুলারচাঁদ যাদব হত্যা মামলায় ২০২৫ সালের ১ নভেম্বর গ্রেফতারের পর বেউর জেলে বন্দী থাকার কারণে তিনি আগে শপথ নিতে পারেননি। তাই মঙ্গলবার বিধানসভায় পৌঁছে বিধায়ক হিসেবে শপথ নেন অনন্ত সিং। শপথ গ্রহণের আগে তিনি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পা ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − two =