কলকাতা : আর জি কর হাসপাতালের দুর্নীতিকাণ্ডে আখতার আলিকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল আদালত। আর জি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপারকে গ্রেফতার করা হোক বলে নির্দেশ দিয়েছে সিবিআই-এর বিশেষ আদালত। তাঁর নামে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তলব সত্ত্বেও শুক্রবারও আদালতে হাজিরা দেননি আখতার আলি। তিনি জানিয়েছেন, তিনি অসুস্থ, নার্সিংহোমে ভর্তি আছেন। যদিও […]
Author Archives: News Desk
কলকাতা : আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলায় ইডি-র চার্জশিটে অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং আরও তিন জনের নাম রয়েছে। শুক্রবার বিচার ভবনের সিবিআই বিশেষ আদালতে চার্জশিট পেশ করে ইডি। প্রসঙ্গত, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে আর জি করে আর্থিক দুর্নীতির মামলায় হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই। সেই মামলায় তদন্ত করছিল […]
দক্ষিণ ২৪ পরগনা : দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর আমঝাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার ঢুড়ি বাজারে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। পুরোনো শত্রুতার জেরে বৃহস্পতিবার বিকেলে সংঘর্ষ কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। জখম কমপক্ষে ২০ জন। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় বাসন্তী থানার পুলিশ। পরিস্থিতি সামল দিতে রীতিমতো হিমশিম খায় পুলিশ। ওই এলাকায় আজাদ কয়াল ও মুর্শিদ শেখের মধ্যে […]
নয়াদিল্লি : পড়াশোনা, বিশ্রাম, দক্ষতা এবং শখের মধ্যে ভারসাম্য বজায় রাখুন। এটাই উন্নতির চাবিকাঠি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “পড়াশোনা, বিশ্রাম, দক্ষতা এবং শখের মধ্যে ভারসাম্য বজায় রাখুন। এটাই উন্নতির মূল চাবিকাঠি। এমনকি দুটি দক্ষতা আছে: জীবন দক্ষতা এবং পেশাদার দক্ষতা। আমি বলি উভয়ই একসাথে […]
দার্জিলিং : ভূমিকম্পে কেঁপে উঠল দার্জিলিং, শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল। কম্পন অনুভূত হয় পড়শি দেশ নেপাল ও চিনেও। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫। জানা গিয়েছে, খুব কম সময়ের জন্য কম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতের এই ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। জাতীয় ভূতত্ত্ব সর্বেক্ষণ (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি)-এর তথ্য অনুসারে ভূমিকম্পের কেন্দ্রস্থল পশ্চিম সিকিমের গ্যালশিং […]
ভারতের ইতিহাসে ১৯২২ — মহাত্মা গান্ধিজি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলনের জন্য গ্রেপ্তার হন; পরে তাঁকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয় (চৌরি-চৌরা ঘটনার পরবর্তী সময়)। ১৯৮৫ — ভারত সরকার প্রযুক্তি ও যোগাযোগ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে, যা পরবর্তীকালে আধুনিক টেলিকম ব্যবস্থার ভিত্তি তৈরি করে। ১৯৯১ — ভারতের বিভিন্ন অঞ্চলে প্রশাসনিক সংস্কার ও অর্থনৈতিক পরিকল্পনা […]
৬ ফেব্রুয়ারি ২০২৬ (শুক্রবার) ইংরেজি তারিখ: 06 February, 2026 বার: শুক্রবার বাংলা সন: ১৪৩২ বঙ্গাব্দ বাংলা মাস: ফাল্গুন পক্ষ: কৃষ্ণ পক্ষ তিথি: পঞ্চমী ঋতু: শীত (শিশির) তিথি ও নক্ষত্র তিথি: কৃষ্ণ পঞ্চমী নক্ষত্র: হস্ত সূর্য ও চন্দ্র সূর্যোদয়: সকাল প্রায় ৭:১৯ সূর্যাস্ত: সন্ধ্যা প্রায় ৫:৫৬ চন্দ্রোদয়: রাত প্রায় ১১:০৬ যোগ ও করণ (সংক্ষিপ্ত) প্রচলিত পঞ্জিকা […]
মেষ আজ দিনটি মিশ্র ফলদায়ক। ব্যবসা ও আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। হঠাৎ অর্থলাভের সম্ভাবনা রয়েছে। চাকরিতে উন্নতি বা পছন্দের জায়গায় বদলির যোগ আছে। পারিবারিক জীবন ভালো থাকবে। তবে রাগ নিয়ন্ত্রণে রাখুন এবং স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। বৃষ আজ শুভ দিন। ভাগ্যের সহায়তা পাবেন এবং ব্যবসায় সাফল্য আসবে। চাকরিতে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। কাজের চাপ থাকলেও […]
নয়াদিল্লি : নির্বাচন কমিশন (ইসিআই) বৃহস্পতিবার অসম, কেরল, পুদুচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ বিধানসভার আসন্ন সাধারণ নির্বাচনের জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত হতে যাওয়া সাধারণ, পুলিশ এবং ব্যয় পর্যবেক্ষকদের জন্য একটি ব্রিফিং এর আয়োজন করছে। ৭১৪ জন সাধারণ পর্যবেক্ষক, ২৩৩ জন পুলিশ পর্যবেক্ষক এবং ৪৯৭ জন ব্যয় পর্যবেক্ষক-সহ মোট ১ হাজার ৪৪৪ জন কর্মকর্তাকে এই আলোচনাসভার জন্য […]
কলকাতা : লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বরাদ্দ অর্থ বৃদ্ধি করল রাজ্য সরকার। আরও ৫০০ টাকা করে বাড়িয়ে দেওয়া হল মাসিক ভাতার পরিমাণ। বৃহস্পতিবার রাজ্য অন্তর্বর্তী বাজেটে এই প্রস্তাব পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা জানিয়েছেন, আরও ২০ লক্ষ ৬২ হাজার মহিলার আবেদন জমা পড়েছে। তাঁদের প্রকল্পের আওতায় আনা হবে। নতুন, পুরনো সকলেই বর্ধিত অর্থ […]









