Author Archives: News Desk

পঞ্জিকা : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬ (রবিবার)

বার: রবিবার বাংলা তারিখ • বাংলা সন: ১৪৩২ বঙ্গাব্দ • বাংলা মাস: মাঘ • পক্ষ: কৃষ্ণ পক্ষ  তিথি • কৃষ্ণ ষষ্ঠী (সকাল পর্যন্ত) • পরে কৃষ্ণ সপ্তমী শুরু তিথি পরিবর্তনের সময় অঞ্চলভেদে সামান্য তারতম্য হতে পারে।  নক্ষত্র • দিনের প্রথম ভাগে চিত্রা নক্ষত্র • পরে স্বাতী নক্ষত্র  সূর্য সংক্রান্ত • সূর্যোদয়: ভোরের দিকে • সূর্যাস্ত: […]

রবিবার (০৮ ফেব্রুয়ারি) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries) আজ নিজের ওপর বিশ্বাস রাখুন। অন্যের কথা অন্ধভাবে অনুসরণ করবেন না। কেউ আপনাকে পরীক্ষা করতে পারে, তবে নিজের সিদ্ধান্তে অটল থাকলে সফল হবেন। জীবনে ভারসাম্য রাখতে সীমা নির্ধারণ জরুরি।  বৃষ (Taurus) শান্ত থাকার জন্য কারও অনুমতির প্রয়োজন নেই। কোনো সম্পর্ক অস্বস্তিকর মনে হলে কিছুটা দূরত্ব বজায় রাখুন। আপনার স্থিরতা আজ আপনাকে কঠিন পরিস্থিতি […]

ফের ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ, আতঙ্ক শিলিগুড়ি থেকে পাহাড়ে

শিলিগুড়ি : ২৪ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের মাটি। শনিবার সন্ধ্যায় শিলিগুড়ি সহ দার্জিলিং ও কার্শিয়াংয়ের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়। অফিস ফেরত মানুষ এবং বাড়ির বাসিন্দাদের মধ্যে এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। প্রাথমিক সূত্রে খবর, এদিনের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল প্রতিবেশী রাজ্য সিকিম। সেখানে পরপর দু’বার […]

ভারতের সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বস্ততা : নরেন্দ্র মোদী

কুয়ালালামপুর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত আজ কেবল একটি বড় বাজার নয়, বরং বিনিয়োগ ও বাণিজ্যের ক্ষেত্রে বিশ্বের এক নির্ভরযোগ্য অংশীদার হয়ে উঠেছে। ইউকে, ইউএই, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওমান, ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার মতো দেশগুলোর সঙ্গে ভারতের বাণিজ্যিক চুক্তি এই ক্রমবর্ধমান আস্থারই প্রমাণ। তিনি বলেন, “বিশ্বাসই এখন ভারতের সবচেয়ে শক্তিশালী কারেন্সি (মুদ্রা)।” শনিবার মালয়েশিয়ার রাজধানী […]

বন্দে ভারত স্লিপারে বাঙালি আমিষ ভোজের সূচনা

কলকাতা : দেশের রেল পরিষেবায় নতুন সংযোজন হিসেবে হাওড়া–গুয়াহাটি রুটে যাত্রা শুরু করেছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। আধুনিক প্রযুক্তি, আরামদায়ক ভ্রমণ ও উন্নত পরিষেবার পাশাপাশি এই ট্রেনের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে যাত্রীদের জন্য চালু হওয়া খাঁটি বাঙালি আমিষ ভোজ। প্রথম দিন থেকেই প্রায় পূর্ণ আসন সংখ্যা নিয়ে যাত্রা শুরু করায় ট্রেনটিকে ঘিরে যাত্রীদের […]

আরজি কর দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত আখতার আলি আত্মসমর্পণ করতে আদালতে

কলকাতা : আদালতে হাজির হলেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। হাওড়ার হাসপাতাল থেকে শনিবার কলকাতার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে গিয়েছেন সরকারি হাসপাতালে দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন ডেপুটি সুপার। শুক্রবার তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছিল আদালত। আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। ঘটনাক্রমে শনিবার আদালতে হাজির হন আখতার। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন আরজি […]

রাজ্য বাজেটে সংখ্যালঘু বরাদ্দ নিয়ে কটাক্ষ তথাগতর

কলকাতা : পশ্চিমবঙ্গ সরকারের অন্তর্বর্তীকালীন বাজেট নিয়ে বিতর্ক অব্যাহত। এবার ওই বাজেটে সংখ্যালঘু বরাদ্দ নিয়ে কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তিনি লিখেছেন, “মা, মাটি, মানুষ’? হাসাবেন না! ‘মৌলবী, মুয়াজ্জিম, মাদ্রাসা’র জন্য মমতা জনসাধারণের টাকা খরচ করছে । রাজ্যে বাজেটে বিজ্ঞান ও গবেষণার জন্য মাত্র ৮২ কোটি টাকা, আর সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষার জন্য ৫,৭১৩ […]

ওভারটেক করতে গিয়ে খড়গপুরে উল্টে গেল যাত্রিবাহী বাস, মৃত এক

খড়গপুর : ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে টায়ার ফেটে উল্টে গেল আমলাশুলি-দিঘাগামী যাত্রিবাহী বাস। শনিবার সকাল ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে খড়গপুর গ্রামীণ থানার সাঁকোয়া এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলা যাত্রীর। আহত প্রায় ১৫ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়েই মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও […]

৩১ বছরের পুরানো মামলায় গ্রেফতার পাপ্পু যাদব, অসুস্থ পূর্ণিয়ার সাংসদ

পূর্ণিয়া : প্রায় ৩১ বছরের পুরানো মামলায় গ্রেফতার হলেন পাপ্পু যাদব। গ্রেফতার হওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন পূর্ণিয়ার সাংসদ। নির্দল সাংসদ পাপ্পু যাদবকে চিকিৎসা পরীক্ষার জন্য পাটনা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতকাল তাঁকে ভারতীয় দণ্ডবিধির ৪৬৮, ৫০৬ এবং ১২০বি ধারায় ১৯৯৫ সালের একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। অসুস্থ বোধ করায় পাপ্পুকে প্রথমে আইজিআইএমএস […]

এই রবিবারও চলবে রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

কলকাতা : রক্ষণাবেক্ষণ ও কেবল তার লাগানোর জন্য গত কয়েক মাসে সাপ্তাহিক ছুটির দিন বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু)। এই রবিবারও সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে এই গুরুত্বপূর্ণ সেতুতে। এই মর্মে ইতিমধ্যেই নির্দেশিকা দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু […]