নয়াদিল্লি : দু’দিনের সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে নতুন দিল্লি থেকে বিশেষ বিমানে মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুরের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। মালয়েশিয়া সফরের আগে প্রধানমন্ত্রী এদিন জানান, “সাম্প্রতিক বছরগুলিতে ভারত ও মালয়েশিয়ার মধ্যে ঐতিহাসিক সম্পর্ক দৃঢ়ভাবে এগিয়েছে। আমি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আলোচনা এবং আমাদের ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব আরও বৃদ্ধির […]
Author Archives: News Desk
ভারতের ইতিহাসে ১৮৮৫ – ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা ও জাতীয় আন্দোলনের অগ্রদূত অ্যালান অক্টাভিয়ান হিউম ভারতের রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করেন (এই সময়কালটি কংগ্রেসের প্রাথমিক ইতিহাসের সঙ্গে জড়িত)। ১৯৯২ – ভারতের অর্থনৈতিক উদারীকরণের পরবর্তী পর্যায়ে একাধিক গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্য নীতির বাস্তবায়ন শুরু হয় (নব্বইয়ের দশকের সংস্কার যুগের অংশ হিসেবে উল্লেখযোগ্য)। বিজ্ঞান […]
ইংরেজি: ৭ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার বাংলা সন: ১৪৩২ বঙ্গাব্দ বাংলা মাস: মাঘ (শেষ ভাগ) / ফাল্গুনের সূচনা তিথি কৃষ্ণপক্ষ পঞ্চমী – সন্ধ্যা প্রায় ৭টা ০২ মিনিট পর্যন্ত এরপর কৃষ্ণপক্ষ ষষ্ঠী নক্ষত্র চিত্রা নক্ষত্র – রাত প্রায় ৮টা ০২ মিনিট পর্যন্ত এরপর স্বাতী নক্ষত্র সূর্য ও চন্দ্র সূর্যোদয়: সকাল প্রায় ৬টা ৫২ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা […]
মেষ আজ দিনটি মোটামুটি ভালো কাটবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন। পারিবারিক মতভেদ এড়িয়ে চলাই ভালো। আর্থিক সিদ্ধান্ত ভেবে নিন। বৃষ কাজের চাপ কিছুটা বেশি থাকতে পারে। অর্থনৈতিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ নিন। ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে মন বসতে পারে। মিথুন আজ আপনার বহুদিনের সমস্যা সমাধান হতে পারে। […]
কলকাতা : শুক্রবার বিধানসভার শুরুতে অন্তর্বর্তী বাজেট নিয়ে বক্তব্য রাখছিলেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। অভিযোগ, তাঁকে বারবার বাধা দিচ্ছিলেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। তাতে প্রতিবাদ করেন বিরোধী দলনেতা। এনিয়ে সামান্য বাদানুবাদ হয় দু’জনের মধ্যে, পরে যা পরিণত হয় তুমুল কুরুচিকর বাক্যালাপে। বৃহস্পতিবারই পেশ হয়েছে অন্তর্বর্তী বাজেট। তাতে সরকারের জনকল্যাণমূলক বেশিরভাগ প্রকল্পে অর্থ বরাদ্দ বেড়েছে, নতুন […]
হাওড়া : হাওড়া জেলার জগৎবল্লভপুরে শুক্রবার এক পথ দুর্ঘটনায় ইতিহাস পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ছয় মাধ্যমিক পরীক্ষার্থী আহত হয়েছে। আহতদের মধ্যে একজন ছাত্রের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আহত ছয় ছাত্রই বড়গাছিয়া প্রিয়নাথ স্কুলের শিক্ষার্থী। মাধ্যমিক পরীক্ষার জন্য তাদের পরীক্ষাকেন্দ্র পড়েছিল হঁতাল […]
ঢাকা : বাংলাদেশে নবম জাতীয় বেতন স্কেল ঘোষণার দাবিতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। শুক্রবার এই দাবিতে বিক্ষোভকারীরা সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করেন। জানা গেছে, শুক্রবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সরকারি কর্মচারীরা রাজধানী ঢাকায় এসে শহিদ মিনারে জড়ো হতে থাকেন। বেলা ১১টা নাগাদ তারা […]
রাজগীর : বিহারের নালন্দা জেলার রাজগীরে একটি ধর্মীয় সংগঠনের পর্যটক আবাস-এর ঘর থেকে শুক্রবার চার পর্যটকের দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতরা কর্ণাটকের বেঙ্গালুরু থেকে ধর্মীয় সফরে এসেছিলেন বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ওই ধর্মশালার ঘর বন্ধ থাকার পর দুর্গন্ধ ছড়ালে ধর্মশালা কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে ওই ঘর খুলে চারজনের নিথর […]
কলকাতা : দেশ জুড়ে ৭ ফেব্রুয়ারি ধর্মঘটের ডাক দিয়েছেন ওলা, উবর এবং র্যাপিডো চালকরা। কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘অল ইন্ডিয়া ব্রেকডাউন’। সূত্রের খবর, শনিবার কয়েক হাজার অ্যাপ ক্যাব চালক অন্তত ৬ ঘণ্টার জন্য লগ-অফ থাকবেন। এর ফলে ক্যাব, অটো এবং বাইক ট্যাক্সি পরিষেবা মারাত্মক ভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা। সূত্রের খবর, তেলঙ্গানা গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়ার্কার্স […]
নয়াদিল্লি : বিহারে নতুন করে বিধানসভা নির্বাচন চেয়ে প্রশান্ত কিশোর (পিকে)-র দল জন সুরজ পার্টির আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট। পিকে-র দলের অভিযোগ ছিল, বিহারে নির্বাচন ঘোষণার পরে নীতীশ কুমারের সরকার মহিলাদের অ্যাকাউন্টে দশ হাজার করে টাকা দেওয়ার ঘোষণা করেছিল, যা আদর্শ আচরণবিধিকে লঙ্ঘন করে। এই যুক্তিতে তারা শীর্ষ আদালতে ওই নির্বাচন বাতিলের আর্জি জানালে […]









