Author Archives: News Desk

বনগাঁয় অনুষ্ঠানে গিয়ে হেনস্থার অভিযোগ অভিনেত্রী মিমির

উত্তর ২৪ পরগনা : বনগাঁ শহরে অনুষ্ঠান করতে এসে হেনস্থার অভিযোগ তুললেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বনগাঁ শহরের ঢাকা পাড়া এলাকায় মিমি অনুষ্ঠান করতে গিয়েছিলেন। পুলিশের কাছে একটি অভিযোগে মিমি জানিয়েছেন, মঞ্চে তিনি গান করার সময়ে তাঁকে অনুষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য করা হয়। তাঁকে অপমান ও হেনস্থা করা হয়। পুলিশ […]

পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়ে খুশি লেখক অশোক কুমার হালদার

মালদা : পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী পাওয়া ১১ জনের মধ্যে রয়েছেন বিশিষ্ট লেখক অশোক কুমার হালদার। বিশেষ এই সম্মান পেয়ে খুশি অশোকবাবু। সোমবার তিনি বলেন, “প্রথমেই আমি ভারত সরকার এবং প্রধানমন্ত্রী মোদীকে কৃতজ্ঞতা জানাই। তাঁরা যে নির্বাচন করেছেন তা সঠিক নির্বাচন। লেখালেখিতে, সাহিত্য সেবায়, আমি ৩০ বছর ধরে কাজ করে আসছি। আমি খুশি যে আমার কঠোর […]

পদ্মশ্রী পেয়ে অভিভূত প্রসেনজিৎ, ভারত সরকারের প্রতি জানালেন কৃতজ্ঞতা

কলকাতা : পদ্মশ্রী পাচ্ছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। টলিউডের অন্যতম স্তম্ভ প্রসেনজিৎ দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে ৩৫০-এরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। ছোটপর্দার পাশাপাশি বেশ কয়েকটি সিরিজেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সেই প্রসেনজিতের নাম রয়েছে এ বারের পদ্মপ্রাপকদের তালিকায়। পদ্মশ্রী পেয়ে অভিভূত প্রসেনজিৎ। তিনি বলেন, ভারত সরকার আমাকে পদ্মশ্রী প্রদান করেছে, তার জন্য আমি […]

রানিচক সমবায় সমিতির নির্বাচনকে ঘিরে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর

পূর্ব মেদিনীপুর : রবিবার স্থানীয় রানিচক সমবায় সমিতির নির্বাচন ছিল। অভিযোগ, সেই নির্বাচনের আগে শনিবার রাতে গ্রামে ঢুকে তৃণমূলের লোকজন বিজেপি কর্মীদের উপর অত্যাচার করে। সোমবার আক্রান্তদের সঙ্গে দেখা করার পাশাপাশি দলীয় কর্মীদের ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি আইনি সহায়তার আশ্বাস দেন। এছাড়াও নিজের বিধানসভা এলাকার সমস্ত হিন্দুদের বাড়িতে শাঁখ […]

দিল্লির কুচকাওয়াজে সগৌরবে অংশ নিল পশ্চিমবঙ্গের ট্যাবলো

নয়াদিল্লি : দেশজুড়ে সোমবার যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়েছে ৭৭-তম সাধারণতন্ত্র দিবস। মূল অনুষ্ঠানটি হয় দিল্লির কর্তব্যপথে। এবারের ভাবনা – বন্দে মাতরমের সার্ধশতবর্ষ। ২১ বার তোপধ্বনির মধ্য দিয়ে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের সূচনা হয়। ত্রিবর্ণ জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কর্তব্যথের কুচকাওয়াজে সামরিক শক্তি প্রদর্শন করে ভারত। আকাশ থেকে […]

মল্লিকবাজারে আবাসনে আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

কলকাতা : সোমবার কলকাতার মল্লিকবাজারে একটি আবাসনে আগুন লাগায় আতঙ্ক তৈরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন। জানা যাচ্ছে, মল্লিকবাজার চৌমাথায় রয়েছে ওই আবাসন। আবাসনের বাসিন্দাদের বার করে নিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। আশপাশে অনেক বাড়ি থাকায় আগুন ছড়িয়ে পড়ার ভয় পাচ্ছেন এলাকার লোকজন। দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

প্রাক্তন বিসিসিআই সভাপতি আই এস বিন্দ্রা প্রয়াত

মুম্বই : প্রাক্তন বিসিসিআই সভাপতি ইন্দ্রজিৎ সিং বিন্দ্রা ওরফে আই এস বিন্দ্রা প্রয়াত হলেন। রবিবার নয়াদিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় শাহ সোশ্যাল মিডিয়ায় এই খবর নিশ্চিত করেছেন। “বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি এবং ভারতীয় ক্রিকেট প্রশাসনের একজন অদম্য নেতা মিঃ আইএস বিন্দ্রার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তাঁর উত্তরাধিকার ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত […]

মেক্সিকোতে ফুটবল মাঠে গুলিবর্ষণের ঘটনায় ১১ জন নিহত

মেক্সিকো : মেক্সিকোর মধ্যাঞ্চলীয় রাজ্য গুয়ানাজুয়াতোতে একটি ফুটবল মাঠে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ১১ জন নিহত এবং ১২ জন আহত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। সালামানকা শহরের একটি পাড়ায় এই হামলার ঘটনা ঘটে, মেয়রের কার্যালয় থেকে রবিবার এক বিবৃতিতে বলা হয়েছে যে কর্মকর্তারা এই হামলার জন্য দায়ীদের খুঁজে বের করার জন্য একটি অভিযান শুরু করেছেন। বিবৃতিতে […]

শহরে ফের ভয়াবহ আগুন, ভস্মীভূত নাজিরাবাদ রোডের মোমো কারখানা

কলকাতা : শহরে ফের অগ্নিকাণ্ড। একটি মোমো কারখানায় বিধ্বংসী আগুন লাগে সোমবার ভোররাতে। জানা গিয়েছে, আনন্দপুরের রুবি আরবানার পিছনে একটি নামী সংস্থার মোমো প্রস্তুতকারক সংস্থার কারখানায় আগুন লাগে। নিমেষেই সেই আগুন ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১২টি ইঞ্জিন। আগুন নেভানোর চেষ্টা চলছে। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে আরও কিছুটা সময় লাগতে পারে বলেই খবর। জানা […]

বিএলও-দের মৃত্যু, “যা করব আইন মেনেই করব”, যুক্তি সিইও-র

◆ অশোক সেনগুপ্ত পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় বিএলও-দের মৃত্যুর উপর্যুপরি অভিযোগে রীতিমত অস্বস্তিতে নির্বাচন কমিশন। এ ব্যাপারে দুঃখ প্রকাশ করেও রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার (সিইও) জানালেন, আইন বা বিধি-র বাইরে গিয়ে এ ব্যাপারে ইসি কিছু করতে পারবে না। রবিবার আলিপুরে ‘ধনধান্যে’ প্রেক্ষাগৃহে নির্বাচন কমিশন আয়োজিত জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে এসম্পর্কে প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন তিনি। […]