Author Archives: News Desk

জম্মু ও কাশ্মীরে তুষারপাত হয়েই চলেছে, উল্লসিত পর্যটকরা

শ্রীনগর : জম্মু ও কাশ্মীরে তুষারপাত হয়েই চলেছে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য দেখে খুশি পর্যটকরা। জম্মু ও কাশ্মীরের অন্যান্য অংশের পাশাপাশি রাজৌরিতেও চলতি মরসুমে ভারী তুষারপাত হয়েছে, কোটরাঙ্কা বুধল অঞ্চলে উল্লেখযোগ্য তুষারপাত হয়েছে, পর্যটকরা তুষারপাতের পর প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করছেন। রাজৌরির ডিসি অভিষেক শর্মা বলেন, “পশ্চিমী ঝঞ্ঝার জন্য পীর পাঞ্জাল পর্বতমালায় ভারী তুষারপাত হয়েছে। রাজৌরিতে সর্বাধিক […]

হলদিয়ায় দুর্ঘটনার কবলে বেসরকারি বাস, হতাহতের খবর নেই

হলদিয়া : পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় দুর্ঘটনার কবলে পড়ল একটি বেসরকারি বাস। রবিবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গিয়ে যায় যাত্রিবাহী বেসরকারি বাস। দুর্ঘটনাটি ঘটেছে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে। জানা গিয়েছে, দুর্ঘটনার সময়ে বাসে মোট ৪০ জন যাত্রী ছিলেন। যদিও, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ বাসটি ৪০ জন যাত্রীকে নিয়ে […]

ইতিহাসের পাতায় ২৫ জানুয়ারি

 ভারতের ইতিহাস ১৯৫০ – ভারত সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে ২৬ জানুয়ারি ভারত প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হবে। ১৯৬৬ – ইন্দিরা গান্ধি ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে কার্যভার গ্রহণের ঠিক আগের দিন দেশজুড়ে রাজনৈতিক প্রস্তুতি চূড়ান্ত হয়। ১৯৮৪ – ভারতের প্রথম আদমশুমারির ডিজিটাল ডেটা ব্যবস্থাপনার কাজ শুরু হয় (আধুনিক পরিসংখ্যান ব্যবস্থার সূচনা পর্ব)।  বিশ্ব ইতিহাস […]

পঞ্জিকা : ২৫ জানুয়ারি, ২০২৬ (রবিবার)

তারিখ: ২৫ জানুয়ারি ২০২৬ (রবিবার) ইংরেজি তারিখ: 25 January 2026 বার: রবিবার বাংলা তারিখ: মাঘ ১১, ১৪৩২ বঙ্গাব্দ  পঞ্চাঙ্গ বিবরণ পক্ষ: শুক্ল পক্ষ তিথি: ষষ্ঠী (দিনের অধিকাংশ সময়) নক্ষত্র: রেবতী চন্দ্র রাশি: মীন যোগ: সিদ্ধ যোগ করণ: তৈতিল / গর  সময়সূচি (আনুমানিক) সূর্যোদয়: সকাল প্রায় ৬:৩০ সূর্যাস্ত: সন্ধ্যা প্রায় ৫:৪৫ রাহুকাল: বিকেল ৪:৩০ – ৬:০০ […]

রবিবার (২৫ জানুয়ারি) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries) আত্মবিশ্বাস ভরপুর থাকবে। আবহাওয়ার আনন্দ নিতে লং ড্রাইভে যেতে পারেন। চাকরিতে উন্নতির সুযোগ মিলতে পারে। আয় বাড়বে, তবে কাজের ক্ষেত্র বদলের সঙ্গে স্থান পরিবর্তনের সম্ভাবনাও আছে। যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন, তাঁদের দিনটিও ভালো কাটবে। বৃষ (Taurus) আগামীকাল রাগ এড়িয়ে চলুন। কথাবার্তায় সংযত থাকুন। অর্থনৈতিক বিষয়ে যে কোনো চ্যালেঞ্জ আপনি ভালোভাবেই সামলাতে পারবেন। […]

গুলিচালনা মামলায় ২৭ জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ কেআরকে-র

মুম্বই : অভিনেতা তথা স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কামাল রশিদ খান ওরফে কেআরকে-র বিরুদ্ধে চলা গুলিচালনা মামলায় শুক্রবার এক গুরুত্বপূর্ণ শুনানি সম্পন্ন হলো মুম্বইয়ের বান্দ্রা আদালতে। উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর আদালত কেআরকে-কে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। শুনানি চলাকালীন পুলিশের পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে যে, ঘটনার সময় দু’রাউন্ড গুলি চালানো হয়েছিল […]

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের সুপারিশ মানার পক্ষে রাজ্যপাল

কলকাতা : এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের সুপারিশ মেনে চলার পক্ষেই সওয়াল করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার কলকাতার লোক ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “সুপ্রিম কোর্টের সুপারিশ অনুযায়ী এসআইআর সম্পন্ন করা উচিত। এতে বর্তমানে যে সমস্যা ও বিভ্রান্তি তৈরি হয়েছে, তা অনেকটাই মিটে যাবে।” রাজ্যপাল আরও জানান, আইনি ও সাংবিধানিক কাঠামোর মধ্যে […]

মেট্রো যাত্রীদের জন্য সুখবর, পরীক্ষামূলকভাবে চালু রিটার্ন কিউআর কোডেড পেপার টিকিট

কলকাতা : মেট্রো যাত্রীদের যাতায়াত আরও সহজ ও সময় সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ নিল কলকাতা মেট্রো রেলওয়ে। শনিবার থেকে পরীক্ষামূলকভাবে মেট্রোর সমস্ত করিডরে চালু করা হয়েছে ‘রিটার্ন কিউআর কোডেড পেপার টিকিট’ ব্যবস্থা। এই ব্যবস্থার ফলে যাত্রীরা ফেরার পথে আলাদা করে মেট্রো কাউন্টার থেকে টিকিট কাটার ঝামেলা থেকে মুক্তি পাবেন।মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীরা একবার টিকিট কেটে একই […]

‘চোর, চোর’ স্লোগানে তৃণমূল বিধায়ক সূর্যকান্ত আত্তার অভ্যর্থনা, নারায়ণগড়ে অস্বস্তিতে শাসক শিবির

নারায়ণগড় : শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের কসবা এলাকায় তৃণমূল কংগ্রেসের ‘উন্নয়ন গাথা’ কর্মসূচি ঘিরে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। কর্মসূচিতে যোগ দিতে এসে তৃণমূল বিধায়ক সূর্যকান্ত আত্তাকে ‘চোর, চোর’ স্লোগানে অভ্যর্থনা জানানো হয়। বিস্ময়করভাবে, এই স্লোগান তোলেন তৃণমূল কংগ্রেসেরই একাংশ কর্মী ও সমর্থক, যাঁদের হাতে দলের পতাকা দেখা যায়।প্রত্যক্ষদর্শীদের দাবি, বিধায়ক এলাকায় পৌঁছনোর সঙ্গে সঙ্গেই […]

বিজেপি ও তৃণমূলের থেকে সমান দূরত্ব রাখার বার্তা হুমায়ুন কবীরের

বারাসত : পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিজেপি ও তৃণমূল কংগ্রেস—উভয় দলের থেকেই সমান দূরত্ব বজায় রাখার বার্তা দিলেন পদত্যাগী তৃণমূল কংগ্রেস বিধায়ক ও জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর। শনিবার সকাল থেকে উত্তর ২৪ পরগনার একাধিক এলাকায় ধারাবাহিক ইনডোর জনসভা করে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেন মুর্শিদাবাদের এই বিধায়ক। সভামঞ্চ থেকে বিজেপির […]