কলকাতা : কলকাতার রেড রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান থেকে নাম না করে কেন্দ্র সরকার এবং নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের পদবি নিয়ে তৈরি হওয়া বিতর্কের কড়া প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন যে, তিনি বাংলায় নিজের পদবি ‘বন্দ্যোপাধ্যায়’ এবং ইংরেজিতে ‘ব্যানার্জি’ লেখেন, এতে সমস্যার কিছু থাকা উচিত নয়। যাঁরা এই […]
Author Archives: News Desk
ময়না : পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা এলাকায় লক্ষ্মীর ভান্ডারের টাকা না মেলায় এবার হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। ময়নার বাগচা ও গজিনা—এই দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় ছ’মাসেরও বেশি সময় ধরে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন না সাত হাজারের বেশি মহিলা উপভোক্তা। এই নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বছরের শেষ দিক থেকেই […]
কলকাতা : রাজ্যে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিভিন্ন প্রান্তে হিংসার বাতাবরণ তৈরি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার কলকাতার রাজভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল স্পষ্ট জানান, হিংসার পরিবেশে কখনওই নিরপেক্ষ ও অবাধ নির্বাচন সম্ভব নয়। সঠিকভাবে নির্বাচন পরিচালনা করতে হলে বাংলাকে অবশ্যই হিংসামুক্ত করতে হবে বলে তিনি মন্তব্য করেন। এদিন কলকাতার […]
তিরুবনন্তপুরম : এলডিএফ ও ইউডিএফ কেরলকে দুর্নীতির দিকে ঠেলে দিয়েছে, কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার কেরলের তিরুবনন্তপুরমে আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেন, “আসন্ন নির্বাচনগুলি কেরালার অবস্থা এবং দিক পরিবর্তন করবে। কেরালার ভবিষ্যতের কথা বলতে গেলে, আপনি এখনও পর্যন্ত মাত্র দুটি পক্ষ দেখেছেন। একদিকে, এলডিএফ, এবং অন্যদিকে, ইউডিএফ। এই দুটি পক্ষই একের পর এক […]
পুরুলিয়া : পুরুলিয়া জেলার বাঘমুণ্ডি থানার অন্তর্গত মুকুরুপ গ্রামের কাছে রাস্তার ধার থেকে এক প্রৌঢ়ের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তিকে নৃশংসভাবে খুন করা হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম সনাতন মাহাতো (৫৫)। তিনি বাঘমুণ্ডি থানার পেড়ে তোড়াং গ্রামের বাসিন্দা ছিলেন। পরিবার […]
শিলিগুড়ি : উন্নয়ন তহবিলে বৈষম্যের অভিযোগ তুলে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের শুরু করা ২৪ ঘণ্টার প্রতীকী অনশন কর্মসূচি শুক্রবার শেষ হয়েছে। নির্ধারিত সময়সীমা পূর্ণ হওয়ার পর বিধায়ক শঙ্কর ঘোষ নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে নিজের অনশন কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। অনশন মঞ্চে উপস্থিত দলীয় কর্মী ও সমর্থকদের সামনে নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন […]
কলকাতা : “আমি ভারত সরকারের কাছে আবার আবেদন করব নেতাজি সম্পর্কিত সব তথ্য প্রকাশ করার জন্য।” সুভাষচন্দ্র বসুর জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাতে গিয়ে এ কথা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “এটা আমাদের সবার দুর্ভাগ্য, নেতাজির অন্তর্ধান রহস্যের কিনারা আজও হয়নি৷ ১৯৪৫ সালের পর তাঁর কী হয়েছিল তা আমরা জানি না। এটা সবার জন্য বড় দুঃখের। আমরা […]
তিরুবনন্তপুরম : বামপন্থী ও কংগ্রেস ধারাবাহিকভাবে কেরলের জনগণের চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে, তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার তিরুবনন্তপুরমে এক জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেন, “কয়েক দশক ধরে, এলডিএফ এবং ইউডিএফ উভয়ই তিরুবনন্তপুরমকে অবহেলা করে আসছে, শহরটিকে মৌলিক সুযোগ-সুবিধা এবং অবকাঠামো থেকে বঞ্চিত করছে। বামপন্থী এবং কংগ্রেস ধারাবাহিকভাবে আমাদের জনগণের চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে। তবে, আমাদের […]
তিরুবনন্তপুরম : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার কেরলের তিরুবনন্তপুরমে ৩টি নতুন অমৃত ভারত ট্রেনের যাত্রার সূচনা করেছেন। এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। পিএম স্বনিধি ক্রেডিট কার্ড-এরও সূচনা করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরলের রাজেন্দ্র আর্লেকর এবং মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রধানমন্ত্রী মোদী এদিন তিনটি নতুন অমৃত ভারত ট্রেনের যাত্রার সূচনা করেন, […]
শ্রীনগর ও শিমলা : পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে জম্মু ও কাশ্মীরে শুক্রবার ব্যাপক তুষারপাত হয়েছে। বারামুল্লার সোপোর ও সংলগ্ন এলাকা পুরু বরফে ঢেকে গিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, পাহাড়ি এলাকায় মাঝে মাঝেই তুষাপরপাতের সম্ভাবনা রয়েছে। শৈত্যপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। জম্মু ও কাশ্মীরের পাশাপাশি শুক্রবার ভারী তুষারপাত হয়েছে হিমাচল প্রদেশেও। শ্বেতশুভ্র বরফের চাদরে ঢাকা পড়েছে হিমাচল। শুক্রবার সকাল […]










