রাঁচি : ঝাড়খণ্ডের চাইবাসার সারান্ডার জঙ্গলে বৃহস্পতিবার ভোরে মাওবাদীদের সঙ্গে কোবরা ব্যাটেলিয়ন, সিআরপিএফ ও ঝাড়খণ্ড পুলিশের গুলির লড়াই শুরু হয়েছে। সূত্রের খবর, গুলির লড়াইয়ে নিহত হয়েছে অন্তত ১০ জন মাওবাদী। কোলহান ডিভিশনের ডিআইজি অনুরঞ্জন কিসকোট্টা মাওবাদীদের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, সারান্ডার জঙ্গলে চিরুনি তল্লাশি শুরু হয়েছে। ঝাড়খণ্ড পুলিশের আইজি (অপারেশন) এস […]
Author Archives: News Desk
বাঁকুড়া : বাঁকুড়ায় এক বিজেপি নেতার ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বাঁকুড়া জেলার ওন্দার নাকাইজুড়ি এলাকার ঘটনা। বিজেপির অভিযোগ, তাদের নাকাইজুড়ির নেতা তাপস বারিকের খড়ের চালার ঘরে বুধবার রাতে তৃণমূলের লোকজন আগুন ধরিয়ে দেয়। তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পুলিশ সূত্রে জানা গেছে, রাতে […]
শিলিগুড়ি : শিলিগুড়িতে একদিনের অনশনে বসলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বিরোধী দলের বিধায়কদের সাংবিধানিক অধিকার রক্ষা ও বিধায়ক উন্নয়ন তহবিল প্রক্রিয়া সরলীকরণের দাবিতে বৃহস্পতিবার শিলিগুড়িতে একদিনের অনশন শুরু করেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বলেন, “বিরোধী দলের নির্বাচিত বিধায়ক হিসেবে প্রথম দিন থেকেই আমি প্রত্যক্ষ করেছি, রাজ্য সরকার এবং ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস […]
নান্দিয়াল : ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল অন্ধ্রপ্রদেশে। কন্টেনার ট্রাকের সঙ্গে বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে আগুন লেগে যায় দু’টিতেই। বৃহস্পতিবার ভোররাতে অন্ধ্রপ্রদেশের নান্দিয়াল জেলায় দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, বাসটির ডানদিকের একটি চাকার টায়ার ফেটে যায়। এর পরেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধাক্কা মারে উল্টোদিক থেকে আসা একটি ট্রাকে। আগুনে পুড়ে গিয়ে মৃত্যু […]
কলকাতা : কৰ্মব্যস্ত দিনের শুরুতেই বিঘ্নিত কলকাতা মেট্রো পরিষেবা। ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম) ভাঙা পথে চলে পরিষেবা। তবে, দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত পরিষেবা চালু ছিল। অন্য দিকে, মহানায়ক উত্তমকুমার থেকে শহীদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যেও মেট্রো চলাচল করে। আপাতত রবীন্দ্র সদন থেকে রবীন্দ্র সরোবর স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে। ফলে কর্মব্যস্ত সময়ে অসুবিধার […]
ভারত ১৯৬৫ — ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু–র মৃত্যু হয়। তিনি আধুনিক ভারতের রূপকার হিসেবে পরিচিত। ২০০৮ — রাজস্থানের জয়পুরে ভয়াবহ সিরিয়াল বোমা বিস্ফোরণের বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ২০২৪ — অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা ভারতের সাম্প্রতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত। বিশ্ব ১৫০৬ — সুইজারল্যান্ডের ভ্যাটিকান সিটির […]
তারিখ ইংরেজি তারিখ: ২২ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার বাংলা তারিখ: ৩ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ পক্ষ: শুক্ল পক্ষ বার: বৃহস্পতিবার তিথি, নক্ষত্র ও যোগ তিথি: শুক্ল চতুর্থী (রাত্রি ২টা ২৮ মিনিট পর্যন্ত, ২৩ জানুয়ারি) নক্ষত্র: শতভিষা (দুপুর ২টা ২৭ মিনিট পর্যন্ত) যোগ: বরীয়ান (বিকাল ৫টা ৩৮ মিনিট পর্যন্ত) করণ: বণিজ – দুপুর ২টা ৪০ মিনিট পর্যন্ত বিষ্টি […]
মেষ (Aries) আজ আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে ধীরে কিন্তু স্থির অগ্রগতি হবে। সহকর্মীদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চললে কাজ সহজ হবে। আর্থিক দিক মোটামুটি ভালো, তবে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করা দরকার। পরিবারে শান্ত পরিবেশ থাকবে। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে, তবে মানসিক চাপ এড়ান। বৃষ (Taurus) আজ দায়িত্ব কিছুটা বেশি অনুভব করতে পারেন। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল দেরিতে […]
দুর্গাপুর : দুর্গাপুর মুচিপাড়া বাজারে মঙ্গলবার রাতে একদল দুষ্কৃতী নিরাপত্তারক্ষীকে মারধর করে দুই দোকানে ডাকাতি চালায়। বুধবার ঘটনার অভিযোগে জানা গেছে, দুষ্কৃতীরা রায় মার্কেটের দুটি স্টেশনারি পাইকারি দোকানের শাটার কেটে লুটপাট চালায়। দোকানের মালিক শ্যাম বর্ণওয়াল ও পাপ্পু বর্ণওয়ালের হিসাব অনুযায়ী, কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। নিরাপত্তারক্ষী গুরুতর জখম অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। দুষ্কৃতীরা প্রমাণ […]
কলকাতা : “মাতৃশক্তি কে রাজ্যের নানা প্রান্তে এই রকম লাঞ্ছিত ও আক্রান্ত হতে হলো এই মুখ্যমন্ত্রী’র রাজত্বে। আমি এর তীব্র নিন্দা জানাই।” আশা কর্মীদের ওপর পুলিশি আচরণে বুধবার এই বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, “উত্তরববঙ্গ ও দক্ষিণবঙ্গের নানা প্রান্ত থেকেই কলকাতা আসার চেষ্টায় থাকা আশা কর্মীদের বড় অংশকে দিকে দিকে বাধা […]









