Author Archives: News Desk

এসআইআর শুনানিতে হাজির শামি, সঙ্গে ছিলেন তাঁর ভাই

কলকাতা : এসআইআর শুনানিতে হাজিরা দিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার মহম্মদ শামি। মঙ্গলবার সকালে তিনি যাদবপুরের বিক্রমগড় এলাকার শুনানি কেন্দ্রে হাজিরা দিয়েছেন। সঙ্গে ছিলেন তাঁর ভাই। যাবতীয় নথি নিয়ে শুনানি কেন্দ্রে যান তিনি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) শুনানির নোটিস আগেই পেয়েছিলেন শামি। নির্বাচন কমিশন সূত্রে খবর, শামির এনুমারেশন ফর্মে প্রয়োজনীয় একাধিক তথ্য ছিল […]

রাজ্য বিজেপি-র ৭ মোর্চার নেতৃত্বের নাম ঘোষণা

কলকাতা  : পশ্চিমবঙ্গে রাজ্য বিজেপি-র ৭ মোর্চার নেতৃত্বের নাম ঘোষণা করা হল। মঙ্গলবার সকালে দলের মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে নামতালিকা ঘোষণা করা হয়েছে। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর সই করা তালিকায় দেখা যাচ্ছে, যুব মোর্চার দায়িত্বে সৌমিত্র খান, মহিলা মোর্চার দায়িত্বে লকেট চট্টোপাধ্যায়, কিষাণ মঞ্চর দায়িত্বে বাপী গোস্বামী, ওবিসি মোর্চার দায়িত্বে অজিত দাস, তফশিলি জাতি মোর্চার […]

এসআইআর শুনানির প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ-অবরোধ

দক্ষিণ ২৪ পরগনা : এসআইআর শুনানির নামে ‘হেনস্তার’ প্রতিবাদে পথে নেমেছে আমজনতা। মঙ্গলবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট, পোলবা এলাকায় রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। একের পর এক জ্বালানো হয় টায়ার। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পথে নামে পুলিশ। তাঁদের সামনেও চলে বিক্ষোভ। এসআইআর শুনানির প্রতিবাদে উত্তপ্ত গোটা বাংলা। মঙ্গলবার সকাল থেকেই জেলায় জেলায় বিক্ষোভে শামিল হয় […]

ভুয়া ভোট দিতেই ৭ নম্বর ফর্ম জমা দিতে বাধা ‘তৃণমূলের গুন্ডাদের’, কটাক্ষ তথাগতর

কলকাতা : “পশ্চিমবঙ্গে তৃণমূলের গুন্ডারা ৭ নম্বর ফর্ম জমা দিতে আসা ব্যক্তিদের মারধর করছে (এবং তাদের পুলিশ নিশ্চুপ দাঁড়িয়ে আছে)। এই ফর্মটি কীসের জন্য?” মঙ্গলবার এক্সবার্তায় এ কথা লিখলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তিনি লিখেছেন, “সাধারণত যেসব পরিস্থিতিতে ফর্ম ৭ ব্যবহার করা হয় •একজন ভোটার মারা গেছেন •একজন ভোটার স্থায়ীভাবে অন্য নির্বাচনী এলাকায় স্থানান্তরিত হয়েছেন […]

জিএসটি প্রতারণা মামলায় কলকাতার সাত জায়গায় একযোগে তল্লাশি ইডি-র

কলকাতা : ফের কলকাতায় ইডি-র তল্লাশি অভিযান। এবার জিএসটি ও ইনপুট ট্যাক্স ক্রেডিট প্রতারণার অভিযোগে শহরের সাতটি জায়গায় মঙ্গলবার একযোগে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযোগের অঙ্ক কয়েকশো কোটি টাকা। শুধু কলকাতা নয়, একই সঙ্গে গুয়াহাটি ও সিকিমেও চলছে তল্লাশি। আইপ্যাক সংঘাতের পর এই অভিযানে বাড়তি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করায় রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা […]

জাতীয় সভাপতির দায়িত্ব গ্রহণ নিতিন নবীনের, প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি : বিজেপিতে নবীন-অধ্যায়ের সূচনা। ভোটমুখী দেশের একাধিক রাজ্য। সেই আবহে বিজেপির জাতীয় সভাপতি পদে দায়িত্ব গ্রহণ করলেন নিতিন নবীন। মঙ্গলবার দিল্লিতে বিজেপির সদর দফতরে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সদ্য-প্রাক্তন জাতীয় সভাপতি জেপি নাড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি। মাত্র ৪৫ বছর বয়সে বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে বসলেন […]

জাতীয় সভাপতির দায়িত্ব নেওয়ার আগে পূজার্চনা নিতিন নবীনের

নয়াদিল্লি : ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র জাতীয় সভাপতির দায়িত্ব নেওয়ার আগে মঙ্গলবার সকালে বিভিন্ন ধর্মীয় স্থানে গিয়ে প্রার্থনা করলেন নিতিন নবীন। এ দিন তাঁর সঙ্গে ছিলেন দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেব, দিল্লি সরকারের মন্ত্রী পারভেশ সাহেব সিং, মনজিন্দর সিং সিরসা এবং বিজেপির জাতীয় সহ-মিডিয়া প্রমুখ সঞ্জয় ময়ূখ। এ দিন নিতিন নবীন প্রথমে ঝান্ডেওয়ালানে মাতা ঝান্ডেওয়ালা […]

অক্ষয় কুমারের কনভয়ের গাড়িতে অটোর ধাক্কা, আহত দুই

মুম্বই : বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন বলিউডের অভিনেতা দম্পতি৷ সোমবার রাতে দুর্ঘটনার মুখে পড়ে অভিনেতা অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্নার কনভয় এর একটি গাড়ি৷ মুম্বই পুলিশ সূত্রে জানা গেছে, দুটি গাড়ির সঙ্গে একটি অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়৷ দুর্ঘটনায় দু’জন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন৷ জানা গেছে, সোমবার রাতে জুহুর কাছে অতি দ্রুতগতিতে আসছিল একটি […]

সাময়িকভাবে বন্ধ হলো চেঙ্গাইলের প্রেমচাঁদ জুটমিল

হাওড়া : সাময়িকভাবে বন্ধ হলো হাওড়ার চেঙ্গাইলের প্রেমচাঁদ জুটমিল। মঙ্গলবার সকালে প্রেমচাঁদ জুট মিল কর্তৃপক্ষ কারখানার গেটে বিজ্ঞপ্তি লাগিয়ে দেন। এর জেরে কাজ হারালেন প্রায় ৪ হাজার শ্রমিক। মিল কর্তৃপক্ষর তরফে জানা গেছে, কাঁচা পাটের সরবরাহ কম থাকায় এবং দাম বেড়ে যাওয়ায় পাট কেনা যাচ্ছে না। সে কারণে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মিল বন্ধের বিজ্ঞপ্তি […]

মঙ্গলবার সকালে ঠান্ডার আমেজ, বেলা বাড়লে বাড়বে তাপমাত্রা

কলকাতা : হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝা আর কুয়াশা উত্তুরে হাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। সপ্তাহের শুরুতেই ঊর্ধ্বমুখী হয়েছে পারদ। আগামী দু’দিনে উষ্ণতা আরও অন্তত ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি হবে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। সকালের দিকে কিছুটা ঠান্ডার আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কার্যত উধাও। তবে শীত একেবারে উধাও হচ্ছে […]