সিঙ্গুর : তৃণমূল কংগ্রেসের জঙ্গলরাজকে বিদায় জানাতে প্রস্তুত পশ্চিমবঙ্গ, জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার হুগলির সিঙ্গুরের জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদী বলেন, “সিঙ্গুরের এই জনসমুদ্র, আপনাদের সকলের এই উৎসাহ ও উদ্দীপনা, পশ্চিমবঙ্গের জন্য এক নতুন গল্প বলছে। সবাই একই অনুভূতি নিয়ে এসেছে, একই আশা নিয়ে: ‘আমরা প্রকৃত পরিবর্তন চাই। সবাই ১৫ বছরের জঙ্গলরাজকে পরিবর্তন […]
Author Archives: News Desk
সিঙ্গুর : হুগলির সিঙ্গুরের জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের জনতার ওপর নিজেদের শত্রুতা প্রকাশ করছে। রবিবার সিঙ্গুরের জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদী বলেন, “আমি সর্বদা বাংলার যুবসমাজ, কৃষক, মা ও বোনদের সেবা করার জন্য যথাসাধ্য চেষ্টা করি। কিন্তু এখানকার তৃণমূল কংগ্রেস সরকার, কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি আপনাদের কাছে […]
কোপেনহেগেন : গ্রিনল্যান্ডকে মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার ডোনাল্ড ট্রাম্পের ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর শুক্রবার রাত থেকেই ডেনমার্ক ও গ্রিনল্যান্ডে বিক্ষোভ শুরু হয়। শনিবার সেই বিক্ষোভ ব্যাপক আকার নেয়। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন ও গ্রিনল্যান্ডের রাজধানী নুউকে হাজার হাজার মানুষ রাস্তায় নামেন। শনিবার নুউকে অনুষ্ঠিত প্রতিবাদ মিছিলে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নীলসেন সরাসরি অংশ নেন। প্রবল তুষারপাত ও হিমাঙ্কের নীচে […]
বেলডাঙা : বেলডাঙার পরিস্থিতি এখন স্বাভাবিক, ঘটনাস্থলে গিয়ে বললেন তৃণমূল কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। রবিবার ঘটনাস্থলে যান ইউসুফ, নিহত পরিযায়ী শ্রমিকের পরিজনদের সঙ্গে কথা বলেন তিনি। পরে ইউসুফ বলেন, “যে ঘটনাটি ঘটেছে তা খুবই বেদনাদায়ক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই ধরণের ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে কথা বলেছেন এবং আমি আগে এই বিষয়ে […]
লখনউ : দিল্লি থেকে বাগডোগরাগামী বিমানে বোমার ভয়। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। বিমানে বোমা রয়েছে, এই বার্তা ছড়িয়ে পড়তেই আর কোনও ঝুঁকি নেননি পাইলট। ২৩৮ জন যাত্রীকে নিয়ে উত্তর প্রদেশের লখনউ বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। ইন্ডিগোর ৬ই-৬৬৫০ দিল্লি থেকে বাগডোগরাগামী বিমানটি লখনউতে জরুরি অবতরণ করে। বিমানের টয়লেটে টিস্যু পেপারে লেখা একটি বার্তা পাওয়ার পর, লখনউতে […]
কলকাতা : বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে বেলডাঙার মতো ঘটনা ঘটবে না, দাবি করলেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। রবিবার তিনি বলেন, বেলডাঙায় হিন্দুদের উপর যে অত্যাচার চলছে, তার পেছনে পশ্চিমবঙ্গ সরকারই দায়ী। এদের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এত বছর ধরে জয়ী হচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ এসআইআর-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। বেলডাঙার ঘটনা সম্পর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, […]
মুর্শিদাবাদ : শুক্রবার ও শনিবার টানা দু’দিন অশান্তির পর রবিবার থমথমে মুর্শিদাবাদের বেলডাঙা। নতুন করে কোনও অশান্তির ঘটনা ঘটেনি। ইতিমধ্যেই ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার। চলছে না ট্রেন। শিয়ালদহ-লালগোলা শাখায় এখনও ট্রেন চালানো সম্ভব হয়নি। ফলে ভোগান্তির মুখে পড়েছেন যাত্রী ও ব্যবসায়ীরা। বাস চলছে, তাতে মাত্রাতিরিক্ত ভিড়। সড়কপথে রয়েছে পুলিশের […]
ঢাকা : বাংলাদেশে হিন্দুদের ওপর নির্মমতা দিন দিন বেড়েই চলেছে। এবার তুচ্ছ কারণে পিটিয়ে খুন করা হল এক মিষ্টি ব্যাবসায়ীকে। নিহত ব্যবসায়ীর নাম লিটন চন্দ্র ঘোষ (৫৫)। স্থানীয়ভাবে ‘কালী ময়রা’ নামে পরিচিত ছিলেন তিনি। তিনি গাজীপুরের কালীগঞ্জ পৌরসভা সংলগ্ন বড়নগর সড়কে অবস্থিত বৈশাখী সুইটমিট অ্যান্ড হোটেলের মালিক ছিলেন। অভিযোগ, আততায়ীরা একই পরিবারের বাবা-মা ও ছেলে। প্রত্যক্ষদর্শী […]
কলকাতা : হালকা শীতের আমেজ রয়েছে, তবে জাঁকিয়ে ঠান্ডা উধাও। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রবিবার সকালেও শীতের পরশ ছিল। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীতের আমেজ থাকবে। তারপর থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। […]
ভারতের ইতিহাসে ১৮ জানুয়ারি ১৯৪৯ – স্বাধীন ভারতের সংবিধান কার্যকর করার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়; এই সময়েই সংবিধান প্রণয়ন সভার কাজ প্রায় সম্পন্ন হয় (২৬ জানুয়ারি কার্যকর হয়)। ১৮ জানুয়ারি – স্বাধীনতা আন্দোলনের সময় বহু রাজনৈতিক সভা, গণআন্দোলন ও সাংগঠনিক সিদ্ধান্ত এই সময়ে বিভিন্ন বছরে সংঘটিত হয়েছে (নির্দিষ্ট অঞ্চলভেদে ভিন্নতা রয়েছে)। ভারতীয় ইতিহাসে এই তারিখটি […]








