Author Archives: News Desk

ইতিহাসের পাতায় ২০ জানুয়ারি

ভারতের ইতিহাসে ১৯৫০ – ভারতের সংবিধান কার্যকর হওয়ার ঠিক আগে সংবিধান প্রণয়ন সংক্রান্ত চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয় (২৬ জানুয়ারির প্রাক্কাল পর্ব)। ১৯৬৪ – ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা (DRDO)-র কার্যক্রম আরও বিস্তৃত করার সিদ্ধান্ত গৃহীত হয় (এই সময়কাল গুরুত্বপূর্ণ প্রশাসনিক পরিবর্তনের জন্য পরিচিত)। ১৯৯০-এর দশক – ভারতের টেলিকম ও অর্থনৈতিক উদারীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে একাধিক নীতিগত […]

পঞ্জিকা : ২০ জানুয়ারি, ২০২৬ (মঙ্গলবার)

তারিখ: ২০ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার বাংলা মাস: মাঘ পক্ষ: শুক্ল পক্ষ  তিথি শুক্ল প্রতিপদ — সন্ধ্যা প্রায় ৮:০১ পর্যন্ত  নক্ষত্র ধনিষ্ঠা  যোগ হর্ষণ যোগ  করণ কিংস্তুঘ্ন  সূর্য ও  চন্দ্র সূর্যোদয়: সকাল ৬:১৭ সূর্যাস্ত: বিকেল ৫:১৬ চন্দ্রোদয়: সকাল ৮:১৪ চন্দ্রাস্ত: সন্ধ্যা ৭:৩৭  শুভ ও অশুভ সময় অভিজিত মুহূর্ত: ১১:২২ – ১২:১০ রাহুকাল: ২:৩১ – ৩:৫৩ যমগণ্ড: […]

মঙ্গলবার (২০ জানুয়ারি) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ রাশি – এই সময় পড়াশোনা ও নতুন বিষয় শেখার প্রতি আগ্রহ বাড়বে। যারা পরীক্ষা, ইন্টারভিউ বা প্রশিক্ষণের প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য সময় অনুকূল। মনের মধ্যে ওঠানামা থাকবে—কখনও খুব উদ্যম, আবার কখনও খিটখিটে ভাব অনুভূত হতে পারে। কথাবার্তায় সংযম রাখুন, রাগের মাথায় বলা কথা পরে অনুশোচনার কারণ হতে পারে। স্বাস্থ্যে ক্লান্তি বা মাথাব্যথা হতে পারে। […]

২৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সিআইএসএফ-এর ‘বন্দে মাতরম’ সাইক্লোথন

নিজস্ব প্রতিবেদন, কলকাতা : ‘’সুরক্ষিত তট, সমৃদ্ধ ভারত”—এই লক্ষ্যকে সামনে রেখে ২৮ জানুয়ারি শুরু হচ্ছে সিআইএসএফের বন্দে মাতরম কোস্টাল সাইক্লোথন–২০২৬। দিল্লির মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি অভিযানের সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই- সিআইএসএফের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে। সোমবার সাংবাদিক সম্মেলন করে সিআইএসএফ-এর আইজি শিখর সহায় জানিয়েছেন যে ৬,৫৫৩ কিলোমিটার দীর্ঘ এই ২৫ দিনের […]

শুনানিতে বিএলএদের থাকার অনুমতি শীর্ষ আদালতের

নয়াদিল্লি  : এসআইআর-এর শুনানিকেন্দ্রে বুথ লেভেল এজেন্ট (বিএলএ)-দের ঢোকা নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছিল। সোমবার তার আপাত-অবসান হল। সোমবার শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, শুনানিতে হাজিরা দেওয়ার সময় ভোটদাতা চাইলে যে কোনও একজনকে সঙ্গে নিয়ে যেতে পারেন। তিনি যদি বিএলএ হন, তাতেও আপত্তির কিছু নেই। অর্থাৎ এবার শুনানিতে থাকার অনুমতি পেলেন বিএলএ-রা। সংশ্লিষ্ট ব্যক্তিকে স্বাক্ষর অথবা টিপসই […]

বেহালায় ফ্ল্যাটের ভিতর প্রবীণ গায়িকাকে নৃশংসভাবে কুপিয়ে খুন, আটক ৩

কলকাতা : সাতসকালে খাস কলকাতার বেহালায় এক প্রবীণাকে নৃশংসভাবে কুপিয়ে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বেচারাম চ্যাটার্জি স্ট্রিটের প্রিয়দর্শিনী অ্যাপার্টমেন্টের এক ফ্ল্যাট থেকে অনিতা ঘোষ নামে ওই মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাঁকে খুন করা হয়েছে। দেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্নও মিলেছে। ​মৃতা অনিতা ঘোষ ওই ফ্ল্যাটে […]

রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণকে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

কলকাতা : রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে শুক্রবারের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সল্টলেকের দত্তাবাদে স্বর্ণকার স্বপন কামিল্যাকে অপহরণ করে খুনের অভিযোগ রয়েছে প্রশান্তর বিরুদ্ধে। সেই মামলাতেই তাঁকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি রাজেশ বিন্দলের বেঞ্চ। গত ২৯ অক্টোবর নিউটাউনের যাত্রাগাছি থেকে উদ্ধার হয় স্বর্ণকার স্বপনের দেহ। তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে এখনও […]

বিজেপির ফর্ম ৭ জমা ঘিরে ধুন্ধুমার আসানসোলে

আসানসোল : ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আর্জি জানাতে বিজেপির ফর্ম ৭ জমার কর্মসূচি ঘিরে ধুন্ধুমার হল আসানসোলে। সোমবার আসানসোলে একটি গাড়িতে ফর্ম ৭ নিয়ে তা জমা দিতে যান বিজেপি কর্মীরা। অভিযোগ, তৃণমূলের লোকজন সেই গাড়ি ঘিরে ধরেন। গাড়ির কাঁচ ভাঙচুর, ফর্মগুলি বার করে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে বিজেপির অভিযোগ। কাটোয়ায় বিজেপি কর্মীদের […]

এসআইআর শুনানিতে ডাক নওসাদ সিদ্দিকীকে

দক্ষিণ ২৪ পরগনা : তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য এবার ভাঙড়ের বিধায়ক তথা ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ)-এর চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী এসআইআর শুনানিতে ডাক পেলেন। বিষয়টি তিনি নিজেই তাঁর ফেসবুক পেজে পোস্ট করে জানিয়েছেন। নওসাদ বলেন, হিয়ারিং-এর নোটিশ পেয়েছি, তবে এতে আমি আতঙ্কিত নয়। আমার ভোটদানের অধিকার কারুর অভিশাপ-আশীর্বাদের উপর নির্ভর করে না। ভোটদানের অধিকার […]

বেলডাঙার ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

কলকাতা : মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে বেলডাঙায় অশান্তির ঘটনায় কলকাতা হাইকোর্টে দু’টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। বিজেপি এবং স্থানীয় বাসিন্দাদের দায়ের করা এই দুটি মামলায় ওই এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানানো হয়েছে। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চে মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা। বেলডাঙায় অশান্তির ঘটনা […]