Author Archives: News Desk

পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোটেও ভালো নয়, মন্তব্য মেঘওয়ালের

বাগডোগরা : পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্র অর্জুন রাম মেঘওয়াল। শনিবার সকালে বাগডোগরায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আজ হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধনের জন্য জলপাইগুড়িতে এসেছি, কিন্তু আমরা যে তথ্য পাচ্ছি, তা হল এখানকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়।” মহারাষ্ট্রে পুরভোট প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, “মহারাষ্ট্রে অনুষ্ঠিত পুর নির্বাচন […]

রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, ছুটির দিনে ভোগান্তির শঙ্কা

কলকাতা : রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু)-তে যান চলাচল নিয়ন্ত্রণের কথা জানিয়েছে কলকাতা পুলিশ। রবিবার (১৮ জানুয়ারি) ভোর থেকে দুপুর পর্যন্ত— আট ঘণ্টা দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ রাখার কথা জানানো হয়েছে। রবিবার সেতুর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজ করা হবে। সেতুর সাসপেনশন কেবল এবং প্রয়োজনীয় সংস্কারের […]

ইতিহাসের পাতায় ১৭ জানুয়ারি

(ভারত ও বিশ্ব)  বিশ্ব ইতিহাসে ১৭ জানুয়ারি 🔹 ১৮৯৯ আল কাপোনে (Al Capone), কুখ্যাত মার্কিন গ্যাংস্টার ও অপরাধ জগতের কিংবদন্তি, জন্মগ্রহণ করেন। 🔹 ১৯৪৫ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওয়ারশ শহর (পোল্যান্ড) নাৎসি জার্মানির দখলমুক্ত হয়। 🔹 ১৯৬১ প্যাট্রিস লুমুম্বা, কঙ্গোর প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী, নিহত হন। ➤ আফ্রিকার স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও […]

পঞ্জিকা : ১৭ জানুয়ারি, ২০২৬ (শনিবার)

  ইংরেজি: ১৭ জানুয়ারি ২০২৬ বাংলা মাস: পৌষ (শেষ ভাগ) → মাঘ বাংলা তারিখ: পৌষ কৃষ্ণ চতুর্দশী  পঞ্চাঙ্গ তথ্য তিথি: কৃষ্ণ চতুর্দশী বিকেল প্রায় ৬:০১ পর্যন্ত নক্ষত্র: সকাল পর্যন্ত মূলা এরপর পূর্বাষাঢ়া চন্দ্র রাশি: ধনু বার: শনিবার  সূর্য ও  চন্দ্র সূর্যোদয়: সকাল ৬:১৭ সূর্যাস্ত: বিকেল ৫:১৪ চন্দ্রোদয়: সকাল ৫:৪০ চন্দ্রাস্ত: বিকেল ৪:৫৮  শুভ ও অশুভ […]

শনিবার (১৭ জানুয়ারি) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

  মেষ: আপনার “না” বলতে কষ্ট হয়, যদিও এতে প্রায়ই সমস্যায় পড়তে হয়। এই সময় মেষ রাশির জাতকদের দূরত্ব বজায় রেখে কথা বলা লাভজনক হবে। আগামীকাল আপনি খুশি থাকবেন এবং বিনিয়োগের বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। মোটের ওপর আজ আপনার দিন খুব ভালো। বৃষ: আজ বৃষ রাশির জাতকদের জন্য সামাজিক হওয়া জরুরি। এই সময় […]

পীরজাদা ত্বহা সিদ্দিকীকে এসআইআর শুনানির নোটিশ

হুগলি : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে এবার মুখ খুললেন ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকী। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাঁকে শুনানির নোটিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ত্বহা সিদ্দিকী অভিযোগ করেছেন যে, এই প্রক্রিয়ার মাধ্যমে বিশেষ একটি সম্প্রদায় এবং শাসকদলের সমর্থকদের হেনস্থা করা হচ্ছে।​ ​শুক্রবার ত্বহা সিদ্দিকী জানান, “গতকাল […]

তপসিয়ায় সোফা কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৯টি ইঞ্জিন

কলকাতা : মহানগরীর জনবহুল তপসিয়া এলাকায় শুক্রবার দুপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি সোফা তৈরির কারখানায় আগুন লাগার ফলে মুহূর্তের মধ্যে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও হুড়োহুড়ি পড়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কারখানায় সোফা তৈরির প্রচুর সরঞ্জাম মজুত ছিল। কাঠ, ফোম, রেক্সিন এবং আঠার মতো দাহ্য […]

পূর্ব বর্ধমানে এসআইআর নিয়ে তুলকালাম, সমুদ্রগড়ে ট্রেন অবরোধে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

পূর্ব বর্ধমান : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়াকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠল পূর্ব বর্ধমান জেলার পরিস্থিতি। সাধারণ ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর বর্তমানে তার শুনানি প্রক্রিয়া চলছে। কিন্তু এই শুনানির পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলে শুক্রবার সকালে হাওড়া-কাটোয়া শাখায় রেল অবরোধ করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। এসআইআর-এর নামে সাধারণ মানুষকে অহেতুক হেনস্থা করা হচ্ছে। তাদের […]

মুকুল রায়ের বিধায়কপদ খারিজ করার রায়ে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ

নয়াদিল্লি : মুকুল রায়ের বিধায়কপদ খারিজের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাই কোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মুকুলবাবুর পুত্র শুভ্রাংশু রায়। তাঁর আবেদনের ভিত্তিতে শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ এই স্থগিতাদেশ দিয়েছে। সঙ্গে এই মামলায় বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যের বিরোধী দলনেতা […]

আপনার পিসিকে হারিয়েছি, অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

কলকাতা : “আপানার বিষয়ে না আমার কোনো মূল্যায়ন আছে, না কোনো বক্তব্য, কারণ আপনি যাঁর আলোয় আলোকিত অর্থাৎ আপনার পিসি, উনি আমার কাছে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছেন।” শুক্রবার এভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবু এই সঙ্গে এক্সবার্তায় লিখেছেন, “তবে আপনার জ্ঞাতার্থে বলে রাখি আপনার পিসির আচার আচরণ জীবনযাত্রার ধরণে অনেক পরিবর্তন […]