নয়াদিল্লি : আইপ্যাক-কাণ্ডে সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে তৃণমূল। ইডি-র বিরুদ্ধে তদন্ত নয় আপাতত। আইপ্যাকের দফতরে ইডি-র তল্লাশি অভিযান চালানোর সময় মুখ্যমন্ত্রীর বাধাদানের ঘটনায় সমালোচনায় সরব হলেন বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখর। ইডি-র অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ডিজিটাল ডিভাইস নিজের দখলে নিয়েছেন, সে প্রসঙ্গে কেরলের বিজেপি সভাপতি রাজীব চন্দ্রশেখর বলেন, “আমি নিশ্চিতভাবেই বিশ্বাস করি, যখন একজন মুখ্যমন্ত্রী […]
Author Archives: News Desk
কলকাতা : “বাংলাদেশ থেকে সব হারিয়ে হিন্দুরা তাদের একমাত্র হোমল্যাণ্ড পশ্চিমবঙ্গে এসেছিলেন, এর পর তাঁদের ভাবতে হবে তাঁরা কোথায় যাবেন? তাই সময় থাকতে হিন্দুরা এই হিন্দু বিরোধী মমতা সরকারকে উৎখাত করতে অবিলম্বে একত্রিত হন।” ১ মিনিট ৪৫ সেকেন্ডের ভিডিয়ো-সহ বৃহস্পতিবার এই কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, ভিডিওটি উত্তরবঙ্গের ফালাকাটা থানার দেওগাঁও অঞ্চলের। […]
কলকাতা : দ্রুত সুস্থ হচ্ছেন নিপা ভাইরাসে আক্রান্ত পুরুষ নার্স। তাঁকে ভেন্টিলেশন থেকে বের করে আনার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। এই মারণ ভাইরাসে আক্রান্ত অপর তরুণী নার্সের শারীরিক অবস্থারও উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে। নিপা ভাইরাসে আক্রান্ত দুই নার্সের চিকিৎসা চলছে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে। তাঁদের শারীরিক অবস্থার উপরে নজর রাখছেন বিশেষজ্ঞরা। রোগীদের শারীরিক অবস্থার দ্রুত […]
নয়াদিল্লি : ভারতে গণতন্ত্র মানে শেষ মাইল পর্যন্ত সুবিধা প্রদান, এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার নতুন দিল্লির সংসদ ভবনে কমনওয়েলথ স্পিকার ও প্রিসাইডিং অফিসারদের সম্মেলনের উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী মোদী বলেন, “ভারতে গণতন্ত্র মানে শেষ মাইল পর্যন্ত সুবিধা পৌঁছে দেওয়া। জনকল্যাণের চেতনায় পরিচালিত হয়ে, আমরা বৈষম্য ছাড়াই প্রতিটি নাগরিকের জন্য কাজ করেছি। অন্তর্ভুক্তিমূলক […]
গঙ্গাসাগর : পয়লা মাঘেও গঙ্গাসাগরে ভক্তদের ঢল নামল। মকর সংক্রান্তির পরবর্তী দিন, বৃহস্পতিবার গঙ্গাসাগরতট ছিল জমজমাট। এদিনও বহু পুণ্যার্থী গঙ্গাসাগরে আস্থার ডুব দেন। মকর সংক্রান্তির পরের দিনেও গঙ্গাসাগরে পুণ্যস্নানের উন্মাদনা দেখা গিয়েছে। ভোর থেকেই সাগরসঙ্গমে লক্ষ লক্ষ পুণ্যার্থী পুণ্যস্নান করেছেন। দুপুর ১টা ১৯ মিনিট পর্যন্ত পুণ্যযোগ থাকায় সারাদিন ধরেই আরও পুণ্যার্থীর আগমন হয়। বুধবার গভীর […]
নয়াদিল্লি : আইপ্যাক-এর ইডি-র মামলায় সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার শুনানি শুরু হয়। সওয়াল জবাবের শুরুতেই ইডি-র তরফে আদালতে আবেদন জানানো হয়, যখনই তদন্ত চলছে, মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করছেন। এ ক্ষেত্রে আগের একাধিক ঘটনা উল্লেখ করে ইডি। শুরুতেই সলিসিটর জেনারেল তুষার মেহেতা একেবারে আক্রমণাত্মক ভঙ্গিতে ডিজি রাজীব কুমার ও অন্যান্য পুলিশ আধিকারিকের বিরুদ্ধে সওয়াল করেন, যাঁরা সেদিন উপস্থিত […]
পূর্ব মেদিনীপুর : রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত দু’জনের মধ্যে একজন পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের বাকচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাঁদিবেনিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। আক্রান্ত ওই যুবক কর্মসূত্রে উত্তর ২৪ পরগনার বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হলে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার […]
কলকাতা : “ভোটব্যাংকের রাজনীতি করা কি তাঁর ইচ্ছাকৃত নীতি?” এই প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। এক্সবার্তায় বুধবার রাতে সুকান্তবাবু লিখেছেন, l“অবৈধ অনুপ্রবেশ এখন প্রায় প্রতিটি রাজ্যই দেশের সামগ্রিক নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য গুরুতর উদ্বেগ এবং আশঙ্কার বিষয় হয়ে উঠেছে। কিন্তু একমাত্র ব্যতিক্রম হল পশ্চিমবঙ্গ। ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিজেপি […]
কলকাতা : ব্যাঙ্ক প্রতারণায় মামলায় নিউ আলিপুরের এক ব্যবসায়ীর বাড়িতে বৃহস্পতিবার তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একই সঙ্গে নিউ টাউন-সহ রাজ্যের আরও বেশ কয়েকটি জায়গাতেও একযোগে ভোর তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চলে এই অভিযান। জানা গিয়েছে, ইডি-র ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য এদিন তল্লাশি অভিযানে অতিরিক্ত বাহিনীকে মোতায়েন করা হয়। জানা […]
কলকাতা : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত শীত থাকবে একই রকম। চলতি সপ্তাহে রাতের তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না। যেমন রয়েছে, তেমনই থাকবে। সকালের দিকে কুয়াশা থাকবে। কিছু কিছু জেলায় ঘন কুয়াশার চাদরও দেখা যেতে পারে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। […]









