নয়াদিল্লি : আগুন লাগল বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদের বাড়িতে। বুধবার সকালে রবিশঙ্করের বাড়িতে আগুন লাগে। দমকল কর্মীদের তৎপরতায় আগুন আয়ত্তে এসেছে। বুধবার সকালে বিজেপি সাংসদ রবিশঙ্করের দিল্লির বাসভবনে আগুন লাগে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে যান ফরেনসিক দলের কর্মীরাও। সাব-ফায়ার অফিসার সুরেশ এম বলেন, “ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা পৌঁছে যাই। একটি ঘরে আগুন লেগেছিল, যা […]
Author Archives: News Desk
গঙ্গাসাগর : মকর সংক্রান্তির পুণ্যলগ্নে মিলনভূমি গঙ্গাসাগরে পুণ্যস্নান সেরে নিলেন অসংখ্য ভক্তরা। ভিড়ের স্রোতে জমজমাট হয়ে উঠল গঙ্গাসাগর, সাগরে পুণ্যস্নানের পরই কপিল মুনির আশ্রমে গিয়ে পূজার্চনাও করেন ভক্তরা। বুধবার ভোর থেকেই কার্যত পুণ্যার্থীদের দখলে চলে যায় গোটা সাগরতট। জায়গায় জায়গায় প্রার্থনা করতে দেখা গিয়েছে অসংখ্য মানুষকে। ভোর থেকেই ভক্তিমূলক গান বেজেছে। এ দিন সূর্য ওঠার […]
ভারতের ইতিহাসে ১৭৬১ – ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে আফগান শাসক আহমদ শাহ আবদালির কাছে মারাঠারা পরাজিত হয়। মকর সংক্রান্তি / পঙ্গল / উত্তরায়ণ – প্রতিবছর ১৪ জানুয়ারির আশেপাশে ভারতের বিভিন্ন অঞ্চলে ফসল কাটার উৎসব পালিত হয়। পশ্চিমবঙ্গে: সংক্রান্তি তামিলনাড়ুতে: পঙ্গল গুজরাটে: উত্তরায়ণ ভারতীয় সংস্কৃতিতে এই দিন থেকে সূর্যের […]
সাধারণ তথ্য ইংরেজি তারিখ: ১৪ জানুয়ারি ২০২৬ বার: বুধবার বাংলা তারিখ: ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ শকাব্দ: ১৯৪৭ বিক্রম সংবৎ: ২০৮২ তিথি ও পক্ষ পক্ষ: কৃষ্ণ পক্ষ তিথি: দশমী তিথি শেষ: রাতের দিকে (স্থানভেদে সামান্য পার্থক্য হতে পারে) নক্ষত্র, যোগ ও করণ নক্ষত্র: অনুরাধা নক্ষত্র শেষ: সন্ধ্যার পর যোগ: ধৃতি করণ: কৌলব সূর্য ও চন্দ্র সংক্রান্ত […]
মেষ ১৪ জানুয়ারি আজ আপনি সমৃদ্ধ থাকবেন। কথাবার্তায় খোলামেলা হওয়ার কথা ভাবুন। ব্যক্তিগত ও পেশাগত—উভয় জীবনেই বিচক্ষণ ও সংবেদনশীল থাকুন। আপনার দিনটি ফলপ্রসূ হবে। গুরুতর কোনো স্বাস্থ্যসমস্যা হবে না। আর্থিক অবস্থাও আপনার পক্ষে থাকবে। বৃষ ১৪ জানুয়ারি অফিসের গসিপ এড়িয়ে চলুন। অফিসের কাজে মনোযোগ দিন। আপনার প্রেমজীবন আনন্দময় থাকবে এবং স্বাস্থ্যের অবস্থাও ভালো থাকবে। আজ […]
গঙ্গাসাগর : মাস দশেক আগে দিঘায় উদ্বোধন হয়েছে জগন্নাথ মন্দিরের। রাজ্য সরকারের তরফ থেকে পুরীর জগন্নাথ মন্দিরের সাথে তুলনা করে একে জগন্নাথ ধাম বলছেন অনেকেই। কিন্তু পুরীর শঙ্করাচার্জ স্বামী নিশ্চলানন্দ সরস্বতী মঙ্গলবার গঙ্গাসাগরে এসে এ বিষয়ে মুখ খুললেন। এদিন সাংবাদিক সম্মেলনে শঙ্করাচার্জ বলেন, জগন্নাথ মন্দির তৈরি প্রশংসনীয়, কিন্তু একে জগন্নাথ ধাম বানানো উচিৎ হয়নি। এছাড়াও একের […]
কলকাতা : এসআইআর শুনানিতে এবার ডাক পড়ল প্রাক্তন সাংসদ এবং মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপনসাধন বোসের। একইসঙ্গে তলব করা হয়েছে তাঁর পুত্র অর্থাৎ মোহনবাগান সচিব সৃঞ্জয় বোসকেও। জানা গিয়েছে, আগামী ১৯ জানুয়ারি তাঁকে হাজিরা দিতে হবে বালিগঞ্জ গভর্মেন্ট স্কুলে। তাঁদের পরিবারের বাকি সদস্যদেরও ডাকা হয়েছে এসআইআর শুনানিতে। বিষয়টি নিয়ে ফেসবুকে ক্ষোভ উগরে দিয়েছেন মোহনবাগান সহ-সভাপতি তথা তৃণমূলের […]
কলকাতা : গঙ্গাসাগর মেলার প্রতি ‘কেন্দ্রীয় সরকারের নিদারুণ অবহেলা ও অমনোযোগ’ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “আশা রাখি, এই গুরুত্বপূর্ণ মেলার প্রতি কেন্দ্রীয় সরকারের নিদারুণ অবহেলা ও অমনোযোগের একদিন অবসান ঘটবে।” মঙ্গলবার তিনি এক্সবার্তায় এই সঙ্গে লিখেছেন, “ঐতিহ্যশালী ও ঐতিহাসিক গঙ্গাসাগর মেলায় আগত দেশের লক্ষ লক্ষ তীর্থযাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। […]
কলকাতা : অবশেষে গ্রেফতার হল রাজ্যের মাদক চক্রের অন্যতম পান্ডা এনারুল শেখ। কলকাতার এন্টালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে মালদা পুলিশের বিশেষ তদন্তকারী দল। মঙ্গলবার মালদার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে মাদক তৈরির কাঁচামাল এনে ব্রাউন সুগার উৎপাদন ও সারা দেশে তা বাজারজাত করার মূল চক্রী ছিল এনারুল।পুলিশের দাবি, দীর্ঘদিন […]
নয়াদিল্লি : গত ১০ মে থেকে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি সংবেদনশীল, কিন্তু দৃঢ়ভাবে নিয়ন্ত্রণে রয়েছে। এমনটাই জানালেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। মঙ্গলবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে সেনাপ্রধান বলেন, “২০২৫ সালে ৩১ জন সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছিল, যার মধ্যে ৬৫ শতাংশ ছিল পাকিস্তানি, যার মধ্যে পহেলগাম হামলার তিনজন অপরাধীকে অপারেশন মহাদেবে নিষ্ক্রিয় করা হয়েছিল। সক্রিয় স্থানীয় সন্ত্রাসীরা […]









