Author Archives: News Desk

সুপ্রিম কোর্টে দ্বারস্থ ইডি, প্রমাণ নষ্টের অভিযোগ

নয়াদিল্লি : আইপ্যাকের দফতরে তল্লাশি অভিযানের সময় তদন্তে বাধা দেওয়ার ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল ইডি। সোমবার সকালে সুপ্রিম কোর্টে ইডির আবেদন দাখিল করা হয়েছে। সুপ্রিম কোর্টে করা আবেদনে, ইডি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের ডিজিপি রাজীব কুমার এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমারকে পক্ষ হিসেবে নাম দিয়েছে এবং এফআইআর নথিভুক্ত করার আবেদন জানিয়েছে। ইডি অভিযোগ […]

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ফের চিঠি মুখ্যমন্ত্রীর

কলকাতা : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ফের চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে পঞ্চম চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। এবারও এসআইআর প্রক্রিয়া নিয়ে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। ফের একবার সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন মমতা। সঙ্গে একগুচ্ছ সমস্যার কথা জানিয়েছেন তিনি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে দু’টি গুরুত্বপূর্ণ […]

বাগডোগরা বিমানবন্দরে প্রশান্ত তামাংয়ের নিথর দেহ, চোখের জলে শেষ বিদায়

শিলিগুড়ি : কফিনে বন্দি হয়ে নিজের প্রিয় পাহাড়ে ফিরলেন ইন্ডিয়ান আইডল সিজন-৩ বিজয়ী তথা বিশিষ্ট গায়ক ও অভিনেতা প্রশান্ত তামাংয়ের দেহ। সোমবার তাঁর মরদেহ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছানো মাত্রই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। উপস্থিত অনুরাগী ও সাধারণ মানুষের ভিড়ে বিমানবন্দরের পরিবেশ অত্যন্ত ভারাক্রান্ত হয়ে ওঠে। ​গত রবিবার দিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন […]

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হলেন সুজয় পাল, নিলেন দায়িত্বভার

কলকাতা : কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন বিচারপতি সুজয় পাল। সোমবার তিনি এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্বভার গ্রহণ করেন। উল্লেখ্য, গত ৯ জানুয়ারি সুপ্রিম কোর্ট কলেজিয়ামের বৈঠকে তাঁর নাম চূড়ান্তভাবে অনুমোদিত হয়। এর আগে তিনি কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। প্রসঙ্গত, ​২০২৫ সালের সেপ্টেম্বর মাসে কলকাতা হাই […]

চূড়ান্ত পর্যায়ে অসঙ্গতি; মিশন ব্যর্থ, তথ্য বিশ্লেষণে ইসরো

নয়াদিল্লি : নতুন বছরের শুরুতেই বড় ধাক্কা। সোমবার সকাল ১০টা ১৮ মিনিটে পিএসএলভি-সি৬২ রকেটে চেপে মহাকাশে পাড়ি দেয় ১৫টি কৃত্রিম উপগ্রহ। একই সঙ্গে মহাকাশে পাঠানো হয় ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-এর তৈরি কৃত্রিম উপগ্রহ ‘অন্বেষা’কেও। কিন্তু, ইসরোর এই মিশন ব্যর্থ হয়েছে, কক্ষপথে পৌঁছানোর আগেই ‘অন্বেষা’ মহাকাশে অদৃশ্য হয়ে যায়। ইসরো প্রধান ভি নারায়ণন বলেন, “আমরা […]

স্বামী বিবেকানন্দ যুবাদের অনুপ্রেরণা : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি : জন্মবার্ষিকীতে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বামী বিবেকানন্দকে যুবাদের প্রেরণাস্রোত আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানান, “ভারতীয় যুব সমাজের অনুপ্রেরণার শক্তিশালী উৎস স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে আমার শ্রদ্ধাঞ্জলি। তাঁর ব্যক্তিত্ব এবং কর্ম বিকশিত ভারতের সংকল্পে নতুন শক্তি সঞ্চার করে চলেছে। জাতীয় যুব দিবসের এই শুভক্ষণ আমাদের সমস্ত […]

পশ্চিমবঙ্গের গৌরব ফেরাতে তৃণমূলের অপসারণ প্রয়োজন : সুকান্ত মজুমদার

কলকাতা : পশ্চিমবঙ্গের গৌরব ফেরাতে তৃণমূলের অপসারণ প্রয়োজন, জোর দিয়ে বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা ডঃ সুকান্ত মজুমদার। তিনি বলেন, “একসময় বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর ও রামমোহনের মতো মানুষেরা এই ভূমিতে বিচরণ করতেন। এখন ফাইল চোর, কয়লা চোরেরা এই ভূমিতে ঘুরে বেড়াচ্ছে, কারণ এখানকার পরিবেশটাই এমন।” কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু […]

ইতিহাসের পাতায় ১২ জানুয়ারি

১৮৬৩ স্বামী বিবেকানন্দের জন্ম ভারতের অন্যতম মহান দার্শনিক, চিন্তাবিদ ও সমাজ সংস্কারক স্বামী বিবেকানন্দ কলকাতায় জন্মগ্রহণ করেন। তাঁর জন্মদিনটি বর্তমানে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়।  জাতীয় যুব দিবস (National Youth Day) ভারত সরকার যুব সমাজকে অনুপ্রাণিত করতে স্বামী বিবেকানন্দের জন্মদিনে এই দিনটি পালন করে।  বিশ্ব ইতিহাস  ১৯৬৪ জাঞ্জিবার বিপ্লব পূর্ব আফ্রিকার জাঞ্জিবারে এক ঐতিহাসিক […]

পঞ্জিকা : ১২ জানুয়ারি, ২০২৬ (সোমবার)

বার: সোমবার ইংরেজি তারিখ: ১২ জানুয়ারি ২০২৬ বঙ্গাব্দ: ১৪৩২ বাংলা মাস: পৌষ (শেষ ভাগ) / মাঘের সূচনা (স্থানভেদে পার্থক্য হতে পারে)  তিথি ও পঞ্জিকা তথ্য তিথি: কৃষ্ণ পক্ষ দশমী নক্ষত্র: স্বাতী যোগ: অতিগণ্ড করণ: বিষ্ঠি পক্ষ: কৃষ্ণ পক্ষ  সূর্য ও চন্দ্র তথ্য সূর্যোদয়: সকাল প্রায় ৬:১৭ সূর্যাস্ত: বিকেল প্রায় ৫:১১ চন্দ্রোদয়: রাত প্রায় ১:৩৪ চন্দ্রাস্ত: […]

সোমবার (১২ জানুয়ারি) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ আজ আপনার আত্মবিশ্বাস দৃঢ় থাকবে। কাজকর্মে দ্রুত সিদ্ধান্ত নেবেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই তা সঠিক প্রমাণিত হবে। অফিসে আপনার পরিশ্রম ও সক্রিয়তা নজরে আসবে। আর্থিক অবস্থা ভালো থাকবে, তবে তাড়াহুড়ো করে খরচ করা থেকে বিরত থাকুন। পরিবারের সহযোগিতায় মন হালকা ও দৃঢ় থাকবে। বৃষ আজ স্থিরতা ও স্বস্তির দিন। ধৈর্য নিয়ে কাজ সামলাবেন এবং ফল […]