তারিখ ইংরেজি: ১১ জানুয়ারি ২০২৬ বাংলা মাস: পৌষ পক্ষ: কৃষ্ণ পক্ষ তিথি অষ্টমী – সকাল প্রায় ১০:২০ পর্যন্ত এরপর নবমী শুরু নক্ষত্র চিত্রা – বিকেল প্রায় ৬:১২ পর্যন্ত এরপর স্বাতী নক্ষত্র রাশি অবস্থান সূর্য রাশি: ধনু চন্দ্র রাশি: তুলা যোগ সুকর্মা যোগ – বিকেল পর্যন্ত এরপর ধৃতি যোগ করণ কৌলব – সকাল পর্যন্ত এরপর তৈতিল […]
Author Archives: News Desk
মেষ রাশি আজকের দিনটি উৎসাহ ও এনার্জিতে ভরপুর থাকবে। অফিসে আপনার প্রচেষ্টার ভালো ফল মিলবে এবং নতুন কোনো দায়িত্ব পেতে পারেন। আর্থিক বিষয়ে উন্নতির ইঙ্গিত রয়েছে, তবে তাড়াহুড়ো করে খরচ করবেন না। পরিবারের সঙ্গে সময় কাটালে মন প্রফুল্ল থাকবে। বৃষ রাশি আজ ধৈর্য ও বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করা প্রয়োজন। চাকরি বা ব্যবসায় স্থিতিশীলতা বজায় থাকবে। […]
কোচবিহার : কোচবিহার পুরসভার পুরপ্রধান পদে ইস্তফা দিলেন রবীন্দ্রনাথ ঘোষ। শনিবার মহকুমা শাসকের কাছে পদত্যাগ পত্র জমা দেন বর্ষীয়ান নেতা। বর্তমানে রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহার উত্তর, নাটাবাড়ি এবং তুফানগঞ্জ পুরসভার তৃণমূলের কো-অর্ডিনেটর। সূত্রের খবর, মাসখানেক আগে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষকে পদত্যাগ করতে বলা হয়। তবে তিনি বেঁকে বসেন। কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিককে […]
কলকাতা : দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ফের চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সমাজমাধ্যমে তিনি জানান, এসআইআরের আড়ালে বাংলায় যা ঘটছে, তা সাধারণ নাগরিকদের মর্যাদা, জীবিকা এবং সাংবিধানিক অধিকারের উপর এক উদ্বেগজনক আক্রমণ। ভোটার তালিকায় নাম তোলার জন্য তৈরি একটি প্রক্রিয়া ভয় দেখানোর এবং নাম বাদ দেওয়ার একটি হাতিয়ারে পরিণত হয়েছে। যান্ত্রিক ভাবে, […]
কলকাতা : আই প্যাকের অফিসে ইডির অভিযান ঘিরে বৃহস্পতিবার যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে বিধাননগর পুলিশের ভূমিকা নিয়ে সরব হলেন বিজেপির বিধাননগরের যুব মোর্চার নেতা-কর্মীরা। শনিবার বেলায় বিধাননগর পুলিশ কমিশনারেটের সামনে বিক্ষোভ দেখানো হয়। গঙ্গার জল ছিটিয়ে পুলিশ প্রশাসনের প্রতীকী শুদ্ধিকরণ করেন যুব মোর্চার কর্মীরা। এর পরে তাঁরা পুলিশের কাছে স্মারকলিপি জমা দেন। তাঁদের অভিযোগ, […]
নয়াদিল্লি : কলকাতায় আইপ্যাক অফিসে ইডি-র অভিযানের বিরুদ্ধে সরব প্রবীণ আইনজীবী তথা বর্ষীয়ান নেতা কপিল সিব্বল। শনিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “আজ সকালে খবরের কাগজ পড়তে গিয়ে আমার ২০০৪ থেকে ২০১৪ সালের ইউপিএ শাসনকালের কথা মনে পড়ে গেল। আজকের কাগজে যে ধরনের খবর দেখছি, গত দশ বছরে আমরা এমন খবর কখনও দেখিনি। আমরা ইডি-কে […]
পূর্ব মেদিনীপুর : ময়নার বাকচার বিজেপি নেতা বিজয় ভূঁইয়াকে খুনের ঘটনায় অভিযুক্ত তৃণমূল কর্মী স্বপন ভৌমিককে শুক্রবার রাতে গ্রেফতার করেছে এনআইএ। বাকচার গোড়ামহল গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ২০২৩ সালের ১ মে গোড়ামহল গ্রামে বিজেপির বুথ সভাপতি বিজয়কে বাড়ির কাছ থেকে অপহরণ করে কুপিয়ে ও গুলি করে খুনের অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতা-কর্মীদের […]
বারুইপুর : ফের বাজি কারখানায় বিস্ফোরণ। এবার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি। শনিবার সকালে ওই ঘটনায় অন্তত চার জনের জখম হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার সকালে বিকট শব্দে কেঁপে ওঠে চম্পাহাটির হাড়াল এলাকা। স্থানীয়রা জানিয়েছেন, পর পর তিন বার বিস্ফোরণ হয়। বিস্ফোরণের উৎপত্তিস্থল খুঁজতে গিয়ে দেখা যায়, একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের অভিঘাতে […]
কলকাতা : আইপ্যাকের অফিসে ইডি-র অভিযানের প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ শানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমতাবস্থায় বিজেপি নেত্রী স্মৃতি ইরানি বললেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনছে তৃণমূল। শনিবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্মৃতি ইরানি বলেন, “তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) জানেন না যে, ইডি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কাজ করে না। তিনি অমিত শাহের […]
মুম্বই : শেষ চার বলে ১৮ রানের পেল কঠিন সমীকরণ মিলিয়ে দিয়ে দলকে জেতালেন দক্ষিণ আফ্রিকার ন্যাডিন ডি ক্লার্ক। এমন রুদ্ধশ্বাস সমাপ্তির দেখা মিলেছে ভারতের মহিলা প্রিমিয়ার লিগের চতুর্থ আসরের উদ্বোধনী ম্যাচে। গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে ৩ উইকেট হারিয়ে শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নভি মুম্বাlইয়ে শুক্রবার রাতে মুম্বই ইন্ডিয়ান্সের দেওয়া ১৫৫ […]








