কলকাতা : আইপ্যাকের দফতরে তদন্তে বাধা দেওয়ার অভিযোগে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়। আদালত মামলার অনুমতি দিয়েছে এবং শুক্রবারই দুপুর আড়াইটেয় শুনানি হওয়ার কথা। একই বেঞ্চে এদিন তৃণমূল কংগ্রেসের দায়ের করা পাল্টা মামলাটিও উঠছে। বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়েছেন, ইডি ও তৃণমূলের জোড়া মামলার […]
Author Archives: News Desk
কাকদ্বীপ : গঙ্গাসাগর মেলার শুরুতেই বিপত্তি! শুক্রবার ভোররাতে মেলার ২ নম্বর স্নানঘাট এলাকায় মেলার জন্য তৈরি একাধিক অস্থায়ী ছাউনিতে আগুন লাগে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ, তথ্য ও সংস্কৃতি দফতর, সংবাদমাধ্যম এবং বজরং পরিষদের একাধিক অস্থায়ী শিবির। আগুন দেখতে পেয়ে প্রথমে স্থানীয় মানুষজনই নেভানোর কাজে হাত লাগান। তবে অস্থায়ী ছাউনিগুলি সহজ দাহ্য হওয়ায় আগুন দ্রুত নিয়ন্ত্রণের […]
কলকাতা : মাঝে কয়েকদিন জমজমাট শীতের আমেজ অনুভূত হলেও, এবার কমছে জাঁকিয়ে ঠান্ডা। শুক্রবারও কলকাতায় সামান্য বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা। তবে, তাপমাত্রার পারদ স্বাভাবিকের নীচেই রয়েছে। এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে কনকনে ঠান্ডা থাকবে আরও একদিন। তার পর তাপমাত্রা কিছুটা বাড়বে। উত্তরে সেই […]
ভারতের ইতিহাস ১৯১৫ সাল: মহাত্মা গান্ধী দীর্ঘ ২১ বছর দক্ষিণ আফ্রিকায় থাকার পর এই দিনে ভারতে প্রত্যাবর্তন করেন। এই দিনটি স্মরণে প্রবাসী ভারতীয় দিবস পালিত হয়। ১৯৪৯ সাল: ভারতের সংবিধানের হিন্দি ভাষার দেবনাগরী লিপিকে সরকারি ভাষা হিসেবে গ্রহণের প্রক্রিয়া কার্যকরভাবে অগ্রসর হয় (সংবিধান কার্যকর হওয়ার পরবর্তী ধাপ)। ১৯৭২ সাল: মণিপুর, মেঘালয় ও ত্রিপুরা পূর্ণাঙ্গ রাজ্যের […]
তিথি ও পক্ষ বাংলা মাস: পৌষ পক্ষ: কৃষ্ণপক্ষ তিথি: পঞ্চমী (সারা দিন) সূর্য ও চন্দ্র সূর্যোদয়: সকাল ৬:১৭ সূর্যাস্ত: সন্ধ্যা ৫:০৯ চন্দ্রোদয়: রাত ১১:০৪ চন্দ্রাস্ত: সকাল ১০:৫৮ নক্ষত্র ও যোগ নক্ষত্র: উত্তরাফল্গুনী যোগ: আয়ুষ্মান করণ: বব ঋতু: হেমন্ত রাশি সূর্য রাশি: ধনু চন্দ্র রাশি: সিংহ কাল ও মুহূর্ত রাহুকাল: সকাল ১০:২১ – ১১:৪৩ যমগণ্ড: দুপুর […]
মেষ রাশি আজ আপনার জন্য দিনটি ভালো যাবে। আজ ব্যবসায় ভালো লাভ হবে, ভৌতিক সুখ–সুবিধা বৃদ্ধি পাবে। এই রাশির ছাত্রছাত্রীদের দিনটি আনন্দদায়ক হবে, কোনো পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার সম্ভাবনা আছে। আজ আপনি অন্যদের কথাও গুরুত্ব দিয়ে শুনবেন এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, এতে লাভ হবে। আজ সামনে আসা সমস্যাগুলি সমাধান করতে আপনি সফল হবেন। আজ […]
কলকাতা : “তল্লাশী চলাকালীন কলকাতার দুই জায়গায় সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ফাইল ছিনিয়ে নিয়ে গিয়েছেন।” এই দাবি করে বৃহস্পতিবার ইডি জানাল, এদিনের তল্লাশির নেপথ্যে কোনও রাজনীতি নেই। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, প্রতীকের কাছ থেকে দলের কিছু ফাইল এবং হার্ড ডিস্ক নিয়ে যাচ্ছেন। তৃণমূল নেত্রীর সাফ কথা, “এগুলি আমার দলের। আমি নিয়ে যাচ্ছি।” মমতার তোপ, “রাজ্যের কোটি কোটি মানুষের […]
কলকাতা : ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নবনিযুক্ত রাজ্য সহ-সভাপতি তাপস রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রীও ছিলেন তিনি| তাপস বাবু বলেন, চলতি বছরের আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ক্ষমতাচ্যুত করতে প্রস্তুত। হিন্দুস্থান সমাচারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তাপস রায় মমতা বন্দ্যোপাধ্যায়কে “দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী” বলে অভিহিত করেন| তিনি […]
কলকাতা : আইপ্যাক কর্ণধার প্রতীক জৈন ও সংস্থার দফতরে তল্লাশিতে বাধাদানের অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের যে অনুমতি চেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তাতে অনুমতি মিলেছে। ইডি-র অভিযোগ, নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই তল্লাশি অভিযান চালানো হয়। কিন্তু বেআইনি ভাবে ফাইল ছিনিয়ে নেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলা দায়েরের আর্জি জানানো হয়, যাতে […]
কলকাতা : দিল্লির বাংলাদেশ দূতাবাস এবং আগরতলার উপদূতাবাস আগেই ভারতের পর্যটকদের জন্য ভিসা দেওয়া বন্ধ করেছিল। একমাত্র কলকাতার বাংলাদেশ উপদূতাবাসে এই পরিষেবা চালু রাখা হয়েছিল। কিন্তু এবার সেটাও বন্ধ করে দেওয়া হল। উত্তপ্ত বাংলাদেশ। দেশজুড়ে বইছে ভারত-বিরোধিতার হাওয়া। এই পরিস্থিতিতে নয়াদিল্লির সঙ্গে সংঘাত আরও বাড়াল ঢাকা। এবার ভারতীয়দের জন্য পর্যটক ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ করল […]







